পূর্ব মেদিনীপুর ২৪ শে জানুয়ারি- বৃহস্পতিবার গভীর রাতে নন্দকুমার বাজারে নন্দকুমার থানার ১০০ মিটারের মধ্যেই মোবাইল দোকানের দেওয়াল কেটে প্রায় সাড়ে ২৮ লক্ষ টাকার মোবাইল চুরি। রোজগারের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যান মালিক ও কর্মচারীরা। মোবাইল দোকানের পেছনের ইটের গাঁথুনি দেওয়াল কেটে চুরি হয়। আজ সকালে মোবাইল দোকান খোলার সময় ঘটনা নজরে আসে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ১ জনের ছবি তবে তার মুখ বাঁধা নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। নন্দকুমার থানার ওসি জানিয়েছেন আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি ঘটনার তদন্ত আমরা শুরু করেছি।
Related Articles
গেরুয়া শিবিরের প্রতি আবারও বিক্ষুব্ধ নেতাজি প্রপৌত্র চন্দ্র বসু।
সোজাসাপটা ডেস্ক,২৪ জানুয়ারি:- বিস্ফোরক চন্দ্র বসু। এবার তিনি সাফ জানিয়ে দিলেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে দেশজুড়ে এই উদ্বেগ থাকলে তিনি বিজেপিতে নাও থাকতে পারেন। যদিও এর আগে টুইট করে তিনি সি এএ আইনের তীব্র বিরোধিতা করে বলেছিলেন ,”ভারত একটি এমন দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান ভাবে বসবাস করতে পারে”।আর এবার তিনি আরো বিস্ফোরক হয়ে বলেন […]
এবারের আইলিগ-আইএসএল বিদেশি ছাড়াই !
স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- করোনা পরিস্থিতি উদ্বেগজনক! প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না। উদ্বেগের মাঝেই নতুন ফুটবল মরশুম নিয়ে আভাস দিয়ে দিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস। বিদেশিদের ছাড়াই হতে পারে এবারের আই লিগ-আইএসএল! ইঙ্গিত কুশল দাসের। কুশল দাস জানান, […]
ডেঙ্গু ঠেকাতে হাওড়া পুরনিগমের উদ্যোগে খোলা ড্রেন সহ জলাশয়ে ছাড়া হল গাপ্পি মাছ।
হাওড়া , ১৩ জুলাই:- একে করোনায় রক্ষে নেই, আর তার দোসর হয়ে এসেছে ডেঙ্গু। এবার ডেঙ্গু রুখতে গাপ্পি মাছ ছাড়ল হাওড়া পুরনিগম কর্তৃপক্ষ। রবিবার থেকেই খোলা ড্রেন, জলাশয়, কুয়োতে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়েছে। মশার লার্ভা খেয়ে মশার বংশবৃদ্ধি রোধ করে এই মাছ। গত কয়েক বছরের মত এই বছরেও পুর এলাকায় ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে প্রায় […]






