মালদা,৩১ জানুয়ারি:- এক যুবককে অপহরণ করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো তিন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য রতুয়া-১ ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।ধৃত ওই তিন দুষ্কৃতীকে চাচল মহকুমা আদালতে পেশ করে রতুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিন দুষ্কৃতীর নাম মোহাম্মদ আরজাউল হক (৪৮) মোহাম্মদ ফারিদুল হক (৩৮) অপর আরেকজনের নাম মোহাম্মদ ইব্রাহিম (২৮) […]
এই মুহূর্তে
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট।
বাঁকুড়া,৩১ জানুয়ারি:- বাঁকুড়ায় ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকা দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রথম দিনে ব্যাপক প্রভাব পড়লো। শুক্রবার জেলায় ব্যাঙ্ক ধর্মঘটের কারণে এটিএম পরিষেবাও ব্যহত। ব্যাঙ্কের পাশাপাশি গ্রাহক পরিষেবা কেন্দ্র গুলি বন্ধ থাকায় চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। একাদশ তম বেতন চুক্তি কার্যকর করা, পাঁচ দিনের কর্মদিবস চালু, পেনশান ও পারিবারিক পেনশান বৃদ্ধি […]
স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা কাতল মাছের আচার বিক্রি করলেন সস্ত্রীক মাথাভাঙ্গা মহকুমা শাসক
কোচবিহার,৩১ জানুয়ারি:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কঠোর পরিশ্রম করে কাতল মাছের আচার তৈরি করেছে মাথাভাঙায়। আর সেই তৈরি আচার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আচারের বোতল পসরা সাজিয়ে বিক্রি করলেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব(আইএএস) ও তার স্ত্রী। এদিন মাথাভাঙা শহরের চৌপতি এলাকায় ফুটপাতে দাঁড়িয়ে পথচলতি মানুষকে ডেকে ডেকে ওই আচার বিক্রি করেন সস্ত্রীক মহকুমা শাসক। জানা […]
ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড।
অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- কল্যাণীতে অ্যারোজ লড়াইয়ে অনুমতি মিললে ডাগআউটে বসবেন মারিও। চেন্নাই ম্যাচে জেতার পর ইস্টবেঙ্গলের অস্বস্তিটা কিছুটা হলেও কেটেছে। আর কল্যাণীতে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড। আর তার জন্য শতবর্ষের ক্লাব নির্ভর করছে বাতিল দুজনের ওপর একজন প্রাক্তন কোচ অ্যালেজান্দ্রোর সহকারী মারিও অন্যজন ক্রোমা। কলকাতা লিগে ক্রোমার গোলে হারের […]
চুরি ও হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল কোচবিহার পুলিশ।
কোচবিহার,৩১ জানুয়ারি:– চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ২৬ টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল কোচবিহার পুলিশ। শুধু তাই নয়, মোবাইল ফোন চুরি চক্রের সাথে যুক্ত দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আজ জেলা পুলিশ সুপারের দফতরে আনুষ্ঠানিক ভাবে ওই মোবাইল গুলো তুলে দেওয়া হয়। এদিন ওই মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার পর […]
গাঁজা চাষ আটকাতে যৌথ অভিযান পুলিশ-বিএসএফের, দুইদিনে ৩০০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট।
কোচবিহার,৩১ জানুয়ারি:- এবার বেআইনি ভাবে চাষ করা গাজা গাছ নষ্ট করতে যৌথ ভাবে অভিযানে নামল পুলিশ ও বিএসএফ। আজ শীতলকুচি থানা এলাকার মাঘপালা ও ভোগডাবরি এলাকায় পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে প্রায় ১০০ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করা হয়। এদিন এই অভিযানে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) শুভেন্দু মন্ডল, মাথাভাঙার সিআই প্রণব সাউ, […]
ফাঁসিদেওয়ায় নিখোঁজ যুবকের তদন্তের দাবিতে থানায় বিক্ষোভ পরিবারের।
দার্জিলিং,৩১ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ফুলবাড়ি ব্যারেজে পিকনিক করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া জীবেশ দাসের পুলিশি তদন্ত চলাকালীন থানায় এসে বিক্ষোভ দেখালেন পরিবারের সদস্যরা। শুক্রবার জীবেশের পরিবারের লোকেরা ফাঁসিদেওয়া থানায় এসে বেশকিছুক্ষন বিক্ষোভ দেখান। এর পাশাপাশি ফাঁসিদেওয়া থানার ওসি সুজিত লামার সঙ্গেও কথাও বলেন। যদিও ওই নিখোঁজ যুবকের পরিবারের দাবি জীবশকে […]
সমকাজে সমবেতনের দাবিতে কোচবিহারে দু-দিনের ব্যাঙ্ক ধর্মঘট,ভোগান্তিতে সাধারণ মানুষ।
কোচবিহার,৩১ জানুয়ারি:- সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মচারীরা। তাদের ডাকা ধর্মঘট চলবে আগামি ৪৮ ঘন্টা। যার ফলে ভেঙে পড়তে পারে গোটা দেশের ব্যাংকিং পরিষেবা। ব্যাহত হতে পারে এটিএমও। চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হতে পারে সাধারণ মানুষকে। এরই মধ্যে সমস্যা বাড়িয়ে সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল অল ইণ্ডিয়া রিজিওনাল […]
সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর।
হুগলি,৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম লীলেশ রাজবংশী (৫)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙ্গা ৩ নম্বর গেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩নম্বর গেটের একটি খোলা মাঠে কাপাসডাঙ্গা রাজ সংঘের সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে গতকাল রাতে সেখানে বিভিন্ন প্রতিযোগীতা এবং […]
পুরসভার টাইম কলে দূষিত জল সরবরাহের অভিযোগ। পেটের রোগের সমস্যা বাড়ছে উত্তর হাওড়ার বেশ কিছু এলাকায়।
হাওড়া,৩১ জানুয়ারি:- পুরসভার জলের কলে আসা দূষিত জল পান করে পেটের সমস্যায় ভুগছেন অনেকে। এমনই অভিযোগ উঠল এবার হাওড়ায়। ইতিমধ্যেই অসুস্থ হয়ে সত্যবালা আই ডি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। অনেকেই বাধ্য হয়ে এখন গ্যাঁটের পয়সা খরচ করে জল কিনে খাচ্ছেন। গত কয়েক সপ্তাহ ধরে এমনই ছবি দেখা গেছে উত্তর হাওড়ার বেশ কয়েকটি ওয়ার্ডে। জানুয়ারি […]

