হুগলি, ১২ মার্চ :- যে সমস্ত কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তাদেরকে পুরসভায় প্রার্থী করা হলে দলের ক্ষতি হবে।বৃহস্পতিবার কোন্নগরে দলীয় কার্যালয়ে বাংলার গর্ব মমতা কর্মসূচি তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি বলেন, টিকিট দেওয়ার মালিক আমি নই। দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন।তবে আমরা স্বচ্ছ ভাবমূর্তি যাদের রয়েছে তাদের প্রাধান্য […]
এই মুহূর্তে
অসুস্থতার মধ্যে হাসপাতাল বেডে পরীক্ষা ছাত্রীর ।
মানিকচক, ১২ মার্চ :- শারীরিক অসুস্থতা কে হার মানিয়ে হাসপাতালের বেডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের মানিকচক গ্রামীণ হাসপাতালে । জানা যায় অসুস্থ পরীক্ষার্থী নাম চৈতালী মন্ডল । মানিকচক এলাকায় স্থানীয় মানিকচক হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী । পরীক্ষার কেন্দ্র ছিল মানিকচকের কালিন্দী হাই স্কুল । প্রথম দিনের […]
প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি,দিলীপ-মুকুলকে কটাক্ষ সুব্রত মুখোপাধ্যায়ের।
প্রদীপ সাঁতরা,১২ মার্চ :- পুরভোটে বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে দিলীপ ঘোষ, মুকুল রায়দের কটাক্ষ করলেন সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, পুরভোটে সাধারনত যুবকরাই বেশি প্রার্থী হয়। কারণ পুরভোটের দৌড়ঝাঁপ সব থেকে বেশি। আসন্ন পুরভোটে যুবকরা বিজেপির হয়ে প্রার্থী হতে চাচ্ছে না। তাই বিজেপি পুরভোটে প্রার্থী পাচ্ছে না বলে মুরলিধর সেন […]
নেতাজির স্মৃতি বিজড়িত রক্সি সিনেমা হল পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল।
প্রদীপ সাঁতরা , ১২ মার্চ :- হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও বাঁচানো গেল না কলকাতার আইকনিক সিনেমা হল রক্সিকে। বৃহস্পতিবার থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল। ১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এই ছবি দেখতে […]
পাঁচ বছরে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করার চেষ্টা করছে তৃণমূল – রাহুল সিনহা।
হুগলি, ১২ মার্চ :- পাঁচ বছরে কিছুই করেনি তৃণমূল। শুধু মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার উত্তরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বাংলার গর্ব কর্মসূচি কে কটাক্ষ করে বিজেপির নেতা বলেন, এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাইছে শাসক দল। কিন্তু মানুষ বোকা নয়। তারা জবাব […]
ভুল বুঝিয়ে লোকসভায় ভোট পেলেও পুরভোটে বিজেপির অস্তিত্ব নেই ডানকুনিতে – স্বাতী খন্দকার।
হুগলি, ১২ মার্চ :- ডানকুনি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের একসঙ্গে হাজির করে পুরসভা তৃণমূলের দখলে থাকবে বলে দাবি করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বৃহস্পতিবার ডানকুনির আবাসনের সভাকক্ষে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে ডানকুনি পুরসভার যুযুধান দলীয় কাউন্সিলরদের পাশে বসিয়ে তিনি দাবি করেন কোথাও আমাদের সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে।বিরোধীরা ভুল বুঝিয়ে […]
ভ্যাটে পড়ে প্রচুর মরা মুরগি। আতঙ্ক বকুলতলায়।
হাওড়া,১২ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ঠেলায় এমনিতেই লাটে উঠতে বসেছে রাজ্যের পোলট্রি ব্যবসা। মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। মুরগির মাংস অধিকাংশ মানুষ এড়িয়ে চলছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় একটি ভ্যাটে বৃহস্পতিবার সকালে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গেছে। যা দেখে আতঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে ওই এলাকায়। বকুলতলার ওই […]
চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :- প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]
চার্চিল ম্যাচেই মোহনবাগান সবথেকে ভালো ফুটবল খেলেছে : কিবু ভিকুনা।
অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মার্চ :- কিবু আবেগে গা ভাসান না। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ। সেকারণে সমর্থকদের ভালোবাসাকে সরিয়ে দেবেন দেবেন কি করে ! তাই না চাইতেও কল্যাণীতে যখন লিগ জয়ের পরেই ফুটবলাররা তাঁকে কাঁধে চড়ান গোটা গ্যালারি কিৱু , কিৱু কন্ঠস্বরে মাতিয়ে তখনই কিৱুর চোখের কোণে না চাইতেও জল চলে আসে। এদিন তাঁকে ফোনে ধরা হলে […]

