হুগলি, ১২ মার্চ :- ডানকুনি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের একসঙ্গে হাজির করে পুরসভা তৃণমূলের দখলে থাকবে বলে দাবি করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বৃহস্পতিবার ডানকুনির আবাসনের সভাকক্ষে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে ডানকুনি পুরসভার যুযুধান দলীয় কাউন্সিলরদের পাশে বসিয়ে তিনি দাবি করেন কোথাও আমাদের সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে।বিরোধীরা ভুল বুঝিয়ে লোকসভায় মানুষের ভোট পেলেও পুরভোটে তাদের কোন অস্বিত্ব নেই। মানুষ তাদের ধাপ্পাবাজি ধরে ফেলেছে। এদিনের কর্মসূচি তে ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম ও পুরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিষ মুখোপাধ্যায় ও কাউন্সিলর , শাখা সংগঠনের নেতা কর্মীরা হাজির ছিলেন।
Related Articles
ঝাড়গ্রাম পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রাম , ৬ অক্টোবর:- ঝাড়গ্রাম পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে শহরের রাজপথে তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত হয়েছিলেন। প্রায় দেড় বছর পর ঝাড়গ্ৰামে প্রশাসনিক বৈঠক করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে খড়গপুরে প্রশাসনিক বৈঠক শেষ করে ঝাড়গ্ৰাম শহরে পৌঁছেছেন তিনি। মঙ্গলবার রাত্রিযাপন করবেন ঝাড়গ্ৰাম রাজবাড়ির গেষ্ট হাউসে। বুধবার ঝাড়গ্ৰাম জেলার প্রশাসনিক বৈঠক […]
রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পালিত হলো দিদিকে বলো কর্মসূচি।
শালিণী দে,৬ ডিসেম্বর:- সাধারণ মানুষের আরও কাছে পৌঁছাতেই তৃনমুল কংগ্রেসের নতুন কর্মসূচি দিদি কে বলো । এই পদক্ষেপের ফলে মানুষের কাছে জনসংযোগের ফল হাতেনাতে পাচ্ছে রাজ্যের শাসকদল । আজ রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শুভজিৎ সরকারের উদ্যোগে পালিত হয় এই কর্মসূচি। এছাড়াও উপস্থিত ছিলেন সহ প্রতিটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা । ১৭ নম্বর ওয়ার্ডের পৌর […]
করোণা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নোবেল জয়ী অমর্ত্য সেন।
কলকাতা, ৯ জুলাই:- নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনা আক্রান্ত হয়ে শান্তিনিকেতনের বাড়িতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাজ্য সরকার নিয়মিত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। প্রয়োজন হলে অমর্ত বাবুকে দ্রুত কলকাতায় নিয়ে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে বলে নবান্ন […]







