মহুয়া চক্রবর্তী, চৌধুরী,২২ মে:- আম্ফান বিধ্বস্ত বাংলার পরিদর্শনে বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কলকাতা পৌঁছাবার পরে বিমানবন্দরেই এদিন তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীশ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। এরপরেই মুখ্যমন্ত্রীকে সঙ্গী করে হেলিকপ্টারে চড়ে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেড়িয়ে যান প্রধানমন্ত্রী। তিনি বাংলার […]
এই মুহূর্তে
জল ও বিদ্যুতের দাবিতে হুগলির বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ।
হুগলি,২২ মে:- জল ও বিদ্যুতের দাবিতে জিটি রোড অবরোধ। শুধু জিটি রোড না কোন্নগর পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ।পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশ কে হেনস্থা হয়ে ফিরতে হয়। বাসিন্দাদের দাবি ৪৮ ঘন্টা হয়ে গেল জল ও বিদ্যুৎ নেই। জল , ইলেকট্রিক না পাওয়ায় তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আজ সকাল থেকে শুরু হয় দফায় […]
খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ।
হুগলি,২২ মে:- গত সোমবার মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলো হুগলির পরিযায়ী শ্রমিকরা।প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে শ্রমজীবী কোভিড হাসপাতালে। আক্রান্তদের পরিবারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চন্দননগর উর্দি বাজারে এক সঙ্গে ৪৮ জন পজিটিভ হওয়ার পর জেলায় একসঙ্গে তেরো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।মহারাষ্ট্র […]
আমফানের দাপটে উড়লো হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার পিতলের চূড়া।
সুদীপ দাস,২২ মে:- আমফানের দাপটে উড়লো হুগলির ঐতিহাসিক ইমামবাড়ার পিতলের চূড়া। ২০০ বছরের পুরনো এই স্থাপত্য ইতিমধ্যেই হেরিটেজের স্বীকৃতি লাভ করেছে। হুগলীর ইমামবাড়ার মূল ফটকের মাথাতেই দুটো গম্বুজের উপরে থাকা দুটি পিতলের চূড়া বহু ঝড়-ঝঞ্ঝাকে সামলে নিয়েছে। কিন্তু বুধবার রাতে আমফানের কাছে হার মানলো একটি চূড়া। হাওয়ায় উড়ে চলে গেলো চূড়াটি। স্থানীয়দের বক্তব্য অবিলম্বে রাজ্য […]
একদিকে লকডাউন , অন্যদিকে আমফানের প্রভাব , দুই জোড়া ফলায় বিদ্ধ চাষীরা।
সুদীপ দাস,২২ মে:- লকডাউনের প্রভাব তো আগে থেকেই ছিলো, এবারে আমফানের দাপট যেন গোঁদের উপর বিষফোঁড়া। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পেয়ারাপুর এলাকায় এগ্রিকালচারের পাশাপাশি হর্টিকালচারেরও ব্যাপক চাষ হয়। পাশাপাশি রঙীন মাছ চাষেরও যথেষ্ট নাম রয়েছে এই এলাকার। লকডাউনের জেরে আগে থেকেই বহু ফসল মাঠে পরে নষ্ট হয়েছে, এবারে আমফানের দাপট কফিনের শেষ পেঁড়েক পুঁতলো। স্থানীয় চাষীভাইদের […]
মহারাজের মেয়াদ বাড়ানোর দাবি বিসিসিআই এর, লোধা কমিশনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে জয় শাহ।
স্পোর্টস ডেস্ক,২০ মে:- বিচারপতি আরএম লোধা কমিশনের কুলিং অফের নিয়মকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ড সচিব পদে মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। অন্যদিকে আগামী জুলাইতে বিসিসিআই সভাপতি পদে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ফলে তিনিও লোধা কমিশনের সুপারিশকে চ্যালেঞ্জ করে […]
আমফানের মোকাবিলায় বৈদ্যবাটি ও রিষড়া পৌরসভা প্রস্তুত।
তরুণ মুখোপাধ্যায় ,২০ মে:- আমফানের মোকাবিলায় শেওড়াফুলি বৈদ্যবাটি প্রস্তুত। এলাকার গরিব মানুষদের জন্য এখানকার বিভিন্ন স্কুল বাড়ি, ক্লাব ঘর গুলি খুলে দেয়া হয়েছে। যাতে ঝড়ের সময় বিপদগ্রস্ত মানুষজন সেখানে আশ্রয় নিতে পারেন।জানা গেছে সবমিলিয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি এলাকায় পুরসভার পক্ষ যে কোনো বিপর্যয় মোকাবিলা সমস্ত রকম বন্দোবস্ত করা হয়েছে যাতে মানুষ বিপদের মধ্যে না পড়েন। পুরসভার […]
আমফানের লেজের ছোঁয়াতেই শ্রীরামপুরে ভেঙে পড়লো বাড়ি। কাঁচা বাড়ি থেকে সাত হাজারের বেশি মানুষকে সরানো হলো চুঁচুড়ায়।
সুদীপ দাস,২০ মে:- ঝড়ের দাপটে একটি পুরনো বাড়ির অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে গাছl হুগলির শ্রীরামপুরের ৮নম্বর ওয়ার্ডের মেলা বাড়ির সামনে ঘটনা lপ্রথমেই ছুটে যায় শ্রীরামপুর থানার পুলিশ।আই, সি দিব্যেন্দু দাসের নেতৃত্বে মানুষজন কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌড়মোহন দে । যদিও কেউ আহত হয়নিlসেই বাড়ীতে যারা থাকতো […]
ঘাড়ে নিঃস্বাস ফেলছে আমফান ,কলকাতা থেকে ১৯০ কিলোমিটার দুরে।
তরুণ মুখোপাধ্যায়,২০ মে:- গত দুমাস ধরে করোনার আতঙ্কে রাজ্যের মানুষ দিশাহারা, তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মত দেখা দিয়েছে প্রলয়ঙ্কর ঝড় আমফান। এই মুহূর্তে আমফান অবস্থান করছে দীঘা থেকে 150 কিলোমিটার দূরে । আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে আজ বিকেলে ঝড় আছড়ে পড়তে পারে এ রাজ্যে। এবং সেই সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 190 […]
শক্তি বাড়াচ্ছে আমফান ,ফুলে-ফেঁপে উঠছে মাতলা নদী।
দ:২৪পরগনা,২০ মে:- সকাল থেকে জলের গতিবেগ প্রচন্ড পরিমাণের ১০ থেকে ১২ মিটার উচ্চতা জলের গতিবেগ বাড়তে শুরু করেছে। ফ্রেজারগঞ্জ মানুষ দিশেহারা হয়ে পড়েছে কি হবে ,বেলা হলে কি পরিস্থিতি হবে কিছু ভেবে উঠতে পারছে না। তার সঙ্গে ক্যানিং মাতলা নদী ফুলে-ফেঁপে উঠছে উঠছে কাকদ্বীপ, নামখানা পাথরপ্রতিমা, নদীগুলি এই ভয়ানক ঘূর্ণিঝড়ের প্রকোপ আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের […]

