হুগলি,২২ মে:- গত সোমবার মুম্বাই থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলো হুগলির পরিযায়ী শ্রমিকরা।প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য।খানুকুলের ১৩ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের ভর্তি করা হয়েছে শ্রমজীবী কোভিড হাসপাতালে। আক্রান্তদের পরিবারকে কোয়ারেন্টাইন করা হয়েছে। চন্দননগর উর্দি বাজারে এক সঙ্গে ৪৮ জন পজিটিভ হওয়ার পর জেলায় একসঙ্গে তেরো জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।মহারাষ্ট্র থেকে ফেরা পরিযায়ীদের আরো কয়েক জনের রিপোর্ট আসা বাকি রয়েছে।
Related Articles
ডাকাতি করার আগে ডাকাতরা নরবলি দিত সিমলাগর মা কালীর কাছে।
হুগলি , ১৪ নভেম্বর:- ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা নরবলি দিত সিমলাগর মা কালীর কাছে। প্রায় ৫০০ বছরের পুরনো পান্ডুয়ার সিমলাগড়ের মা কালী। শোনা যায় শেরশাহের জিটিরোড তৈরীর আগে এই পুজো শুরু হয়েছিল। সেই সময় ওই এলাকায় ঘন জঙ্গলে পূর্ণ ছিল। সেখানে কোন জনবসতি ছিল না। মানুষজন ওই এলাকায় যেতে ভয় পেত। ওই এলাকায় তখন […]
মহিলাদের সুরক্ষা জোরদার করতে, যাত্রীবাহী গাড়িতে প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে।
কলকাতা, ১৬ নভেম্বর:- নারী সুরক্ষাকে মজবুত করার থেকে আর এক বড়সড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।রাজ্যের মধ্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী গাড়িতে মহিলাদের সুরক্ষা আরও জোরদার করে তুলতে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্যানিক বটন লাগানো বাধ্যতামূলক করা হচ্ছে। যে সব যাত্রীবাহী গাড়ি এই পদ্ধতি লাগু করবে না সেই সব গাড়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে […]
আরপিএফের তৎপরতায় বাঁচলেন ট্রেন যাত্রী।
হাওড়া, ১১ সেপ্টেম্বর:- হাওড়া স্টেশনে ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে যাওয়া এক ব্যক্তিকে নিজেদের জীবন বিপন্ন করে উদ্ধার করলেন ডিউটিরত আরপিএফের কর্মীরা। শনিবার দুপুরে ১-১০ নাগাদ হাওড়া স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ০১৪৪৮ আপ হাওড়া-শক্তিপুঞ্জ এক্সপ্রেস চলতে শুরু করলে এক যাত্রী চলন্ত ট্রেনে উঠতে যান। তখনই তিনি প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে […]








