সুদীপ দাস,২২ মে:- লকডাউনের প্রভাব তো আগে থেকেই ছিলো, এবারে আমফানের দাপট যেন গোঁদের উপর বিষফোঁড়া। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পেয়ারাপুর এলাকায় এগ্রিকালচারের পাশাপাশি হর্টিকালচারেরও ব্যাপক চাষ হয়। পাশাপাশি রঙীন মাছ চাষেরও যথেষ্ট নাম রয়েছে এই এলাকার। লকডাউনের জেরে আগে থেকেই বহু ফসল মাঠে পরে নষ্ট হয়েছে, এবারে আমফানের দাপট কফিনের শেষ পেঁড়েক পুঁতলো। স্থানীয় চাষীভাইদের বক্তব্য লকডাউনের জেরে শ্রমিক না মেলায় সেভাবে বোরো ধান তোলা যায়নি। এবারে আম ফানের জেরে মাঠের ধান মাঠে পরেই নষ্ট হলো। একই অবস্থা পটল, কুমড়ো, উচ্ছে, বড়বঁটির মতন ফসলের। প্রচুর ক্ষতি হয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু চাষেও। একই অবস্থা এলাকার রঙীন মাছ চাষীদের। লকডাউনের জেরে সেইসমস্ত মাছ বাজারে পৌঁছতে না পারায় অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় চাষীভাইরা বলেন রাজ্য সরকারের তাঁদের দিকে কোন নজর নেই। অবিলম্বে সরকার এবিষয়ে হস্তক্ষেপ না করলে তাঁদের মরন ছাড়া গতি নেই।
Related Articles
শনিবার এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই অভিষেকের কর্মসূচিতে যোগ দেবেন।
কলকাতা , ২৫ মে:- শনিবার মেদনীপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, এবারের সফরে মূলত এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। গত ১৬ মে খাদিকুলে অবৈধ বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ৯ জনের। সিআইডি ঘটনার তদন্ত করছে। মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখতে চেয়েছিলেন। জানা গিয়েছে, সেই মতো শনিবার প্রথমার্ধে তিনি খাদিকুল […]
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে, উপকূলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।
কলকাতা, ৯ আগস্ট:- বঙ্গোপসাগরে ক্রমেই ঘণীভূত হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে কলকাতা তথা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন দুর্যোগ আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নবান্ন। উপকূলীয় এলাকায় বিশেষ […]
পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন ।
হুগলি , ১৭ জুন:- লক ডাউনে ভিন রাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক হুগলিতে ফিরলেও করোনা মোকাবিলায় আশার কথা শোনাল জেলা প্রশাসন । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে শনিবার পর্যন্ত জেলা থেকে মোট ১২ হাজার ৮০৯ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক ও সাধারণ বাসিন্দা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৭২১ জন।তবে আশার কথা এই […]








