এই মুহূর্তে খেলাধুলা

বিরাট সংকট ! কোহলিকে ছাড়তে হতে পারে পদ ৷

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- বাড়িতে বসেই হঠাৎ করেই বিরাট কোহলির জন্য বড়সড় বিপদ ৷ বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের মারাত্মক অভিযোগ ৷ কারণ সঞ্জীব গুপ্তা নামে বিসিসিআইয়ের লোকপালকে মেল করেছেন তিনি৷ সর্বভারতীয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বিসিসিআই কে বিরাট কোহলির বিরুদ্ধে মেল করে জানিয়েছেন বিরাট লোধা কমিশনের প্রস্তাবিত নিয়ম ভাঙছেন ৷ তাঁর […]

এই মুহূর্তে খেলাধুলা

জল্পনার অবসান , মেসি অবসর নেবেন বার্সার জার্সিতেই।

স্পোর্টস ডেস্ক, ৬ জুলাই:- দীর্ঘদিন ধরে জল্পনা শোনা যাচ্ছিল, নৌ কাম্পে নাকি এখন আর খুশি নন লিও মেসি। মাঝেমধ্যেই ক্লাব ছাড়ার কথা বলছেন তিনি। আগামী বছর চুক্তি শেষ হলে নাকি চুক্তি আর বাড়াতে চাইছেন না আর্জেন্টাইন তারকা। এমনকি ইউরোপের বেশ কিছু ক্লাব তাঁকে নাকি প্রস্তাবও দিয়েছে। সব জল্পনা উড়িয়ে দিয়ে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ […]

এই মুহূর্তে খেলাধুলা

অ্যাস্টন ভিলাকে হারিয়ে ছন্দে ফিরল লিভারপুল।

স্পোর্টস ডেস্ক , ৬ জুলাই:- পেপ গুয়ার্দিওলার দলের কাছে বিশ্রী হারের ধাক্কা সামলে নিলেন মহম্মদ সালাহরা। তিন দশকের ব্যবধানে ইপিএল জয়ের পরে রবিবারই নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথম খেলল লিভারপুল। আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ০-৪ হারায় সকলে ভেবেছিলেন, এ দিন শুরু থেকে অ্যাস্টন ভিলাকে চাপে রাখবেন য়ুর্গেন ক্লপের ফুটবলারেরা। কিন্তু প্রথমার্ধে মহম্মদ সালাহদের […]

এই মুহূর্তে জেলা

করোনায় আক্রান্ত চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন করেছে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৬ জুলাই:- করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার রাজ্যের প্রথম প্লাজমা ব্যাংক গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে ডিজিটাল পদ্ধতিতে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নবগঠিত এই ব্যাংকের উদ্বোধন করে বলেন এর ফলে রাজ্যে কোভিদ সংক্রমণ আগামী দিনে অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও সংক্রমণ রোগ মোকাবিলায় গবেষণামূলক কাজকর্ম, রোগ সম্বন্ধে […]

এই মুহূর্তে জেলা

শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে -মুখ্যমন্ত্রী।

নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে […]

এই মুহূর্তে জেলা

আমফানের দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে নিজের দলেরই প্রধানের হাতে প্রহৃত তৃণমূলের সদস্য।

সুদীপ দাস , ৬ জুলাই:- এবারে আমফানের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় তৃণমূলের প্রধান ও উপপ্রধানের হাতে প্রহৃত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। বর্তমানে আহত ওই পঞ্চায়েত সদস্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া-মগরা ব্লকের দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতে। আক্রান্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম মহঃ হানিফ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান প্রদীপ রায় ও উপ-প্রধান […]

এই মুহূর্তে জেলা

ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

মালদা, ৬ জুলাই:- ফের ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার বাইপাস সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার। ধৃত দুই জনকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ হানা […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে ধর্ষিতার পাশে রাজ্য বিজেপি সভানেত্রী অগ্নিমিত্রা পল।

হুগলি , ৬ জুলাই:- আমফান ঝড়ে ক্ষতিগ্রস্হ বাড়ির ছাউনির জন্য ত্রিপল চাইতে গিয়ে নিজের বাড়িতে ধর্ষিতা হল এক মহিলা। গত ১১ ই জুন দুপুরের ঘটনা । বোড়াই পহলমপুর গ্রাম পঞ্চায়েতের দিয়াড়া পহলমপুর গ্রামের ঘটনা। ঘটনায় মূল অভিযুক্ত এলাকার তৃনমূল নেতা রমেশ কোলের বিরুদ্ধে। ঘটনার পরের দিন থেকে অভিযুক্ত মুখ বন্ধ রাখার জন্য প্রাণনাশের হুমকি দেয় […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপন্নের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ।

তরুণ মুখোপাধ্যায় , ৬ জুলাই:- কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে লাগাম ছাড়া ভাবে সাধারণ মানুষের রুজি রোজগার কেড়ে নিচ্ছেন তার সঙ্গে সঙ্গে যেভাবে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিকরছে , লাভজনক সংস্থাকে প্রাইভেটাইজেশন করছেন বিএসএনএল এয়ার ইন্ডিয়া সহ লাভজনক সংস্থাকে পুঁজিপতি ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে আজকে রিষরা তৃণমূল কংগ্রেসের ৮ এবং ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ব্যাপক […]

এই মুহূর্তে জেলা

স্কুলের ফি কমানোর দাবিতে অভিভাবকদের অবরোধ হাওড়ার ডোমজুড়ে। পুলিশের আশ্বাসে উঠল অবরোধ।

হাওড়া ,৬ জুলাই:- বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে লকডাউন চলাকালীন ফি না কমানোর প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা ও স্কুলের অভিভাবকরা। সোমবার বেলা পৌনে এগারোটা নাগাদ ডোমজুড় বিডিও অফিসের সামনে প্রায় আধ ঘন্টা হাওড়া আমতা রোড অবরোধ করেন তারা। তাদের প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড ছিল। তাদের অভিযোগ স্কুলে ক্লাস না হওয়া সত্ত্বেও অভিভাবকদের কাছ থেকে মোটা […]