এই মুহূর্তে জেলা

রিষড়ায় কন্টেনমেন্ট এলাকাগুলি ঘিরে ফেলার কাজ শুরু করলো রিষড়া থানার পুলিশ।

তরুণ মুখোপাধ্যায় , ৯ জুলাই:- আজ বিকেল পাঁচটা থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় কঠোরভাবে লকডাউন বলবৎ হচ্ছে । হুগলি জেলায় 14 টি পুর এলাকা এবং 7 টি গ্রামীন এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহিত করা হয়েছে। এর মধ্যে রিষড়া পুর এলাকার দুটি জোন রয়েছে। এলাকার এন এস রোড এবং হেস্টিং লাইনের কিছু এলাকা রয়েছে করা হয়েছে […]

এই মুহূর্তে খেলাধুলা

মেলবোর্নে ফের লকডাউন, বাতিল হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ।

স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফের ৬ সপ্তাহের জন্য লকডাউন জারি হয়েছে। বুধবার মধ্যরাত থেকেই নতুন বিধি নিষেধ কার্যকর হতে চলেছে। অস্ট্রেলিয়া আগেই জানিয়ে রেখেছিল ঝুঁকি নিয়ে এবছর তারা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে নারাজ। এবার নতুন করে লকডাউন শুরু হওয়ায় অস্ট্রেলিয়ার মাটিতে এবছর টি-২০ বিশ্বকাপ আয়োজন আর কোনওভাবেই সম্ভব […]

এই মুহূর্তে খেলাধুলা

২ গোলে পিছিয়ে থেকেও নাটকীয় জয় এসি মিলানের।

স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- ইটালির সেরি আ-য় বুধবার দু’গোলে পিছিয়ে থেকেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জুভেন্টাসকে ৪-২ হারিয়ে চমকে দিল জলাটান ইব্রাহিমোভিচদের এসি মিলান। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিন গোল করে তারা। বুধবার একটা সময় পর্যন্ত যে মেজাজে খেলেছে জুভেন্টাস, মনে হচ্ছিল হাসতে হাসতে তিন পয়েন্ট নিয়ে যাবে। দ্বিতীয়ার্ধের ২ মিনিটে একক প্রচেষ্টায় প্রথম গোল করেন […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেট ফিরলেও প্রথম দিনেই বৃষ্টি, ব্যাটিং শুরু ইংরেজদের ।

স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল ১১৭ দিন পর। সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস হওয়ার কথা ছিল তিনটের সময়। কিন্তু টসের আগেই বৃষ্টি বাদ সাধল। এমনকী, ক্রিকেটাররা ফিরেও গেলেন মাঠ-সংলগ্ন হোটেলে। যা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠল […]

এই মুহূর্তে জেলা

লকডাউনে নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন ডিজি’র।

হাওড়া , ৮ জুলাই:- করোনা সংক্রমণ আটকাতে কন্টেনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া নিয়ন্ত্রণ বিধি ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই নয়া নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। এর আগে আজ বুধবার বিকেলে হাওড়ায় সিটি পুলিশের এক কর্মসূচিতে এসে সকলকেই নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তিনি বলেন, অপ্রয়োজনে বাড়ির […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা আতঙ্ক , বাতিল জনপ্রিয় টুর্নামেন্ট! ঘোষণা মহারাজের ।

স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, […]

এই মুহূর্তে খেলাধুলা

আইএসএল-এ কমছে বিদেশি ফুটবলার।

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- পরের মরশুম থেকেই বিদেশি কমছে আইএসএল-এ। ফেডারেশনের প্রস্তাব মেনে ২০২১-২২ মরশুম থেকে বিদেশি কমানোর সিদ্ধান্ত নিল আইএসএল আয়োজকরা। এবার থেকে সব দল প্রথম একাদশে ৪ বিদেশিকে খেলানোর সুযোগ পাবে। ৪ বিদেশির মধ্যে একজন এশিয়ান কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক। তবে দলগুলো ৬ বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর সুযোগ পাবে। এর ফলে ভারতীয় ফুটবলাররা বেশি […]

এই মুহূর্তে জেলা

করোণা সংক্রমণ এড়াতে লকডাউনে কড়াকড়ি করতেই বুধবার থেকে লাঠিহাতে ময়দানে নামলো ইংরেজ বাজার থানার পুলিশ

ইংরেজবাজার, ৮ জুলাই:- লকডাউন অমান্যকারীদের লাঠিপেটা করা হয়েছে। অবাঞ্ছিত ভাবে নির্দিষ্ট সময়ের বাইরে দোকান খুলে রাখার ক্ষেত্রেও করা আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিন সকাল থেকেই কমব্যাট ফোর্স নিয়ে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের বিভিন্ন বাজার এবং জনবহুল এলাকায় অভিযান শুরু করে। একইভাবে পুরাতন মালদা পুরসভা এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানার পুলিশ। মাক্সবিহীন মানুষদের রাস্তায় দেখলেই […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারের দেওয়ান হাট এলাকায় ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ডের গুলি সহ গ্রেপ্তার ৩।

কোচবিহার, ৮ জুলাই:- ফের বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৩ জন গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ানহাট কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ডের গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক […]

এই মুহূর্তে খেলাধুলা

নভেম্বর থেকে ক্লোজ-ডোর আইএসএল।

স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আবহে দর্শকহীন গ্যালারিতেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএলের সপ্তম সংস্করণ। শুধু তাই নয়, দেশের একটি কিংবা দু’টি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ২০২০-২১ আইএসএলের ব্যপ্তি। সেই দৌড়ে এগিয়ে রয়েছে গোয়া এবং কেরল। সোমবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এফএসডিএলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ইন্ডিয়ান সুপার লিগের একটি বিশ্বস্ত সূত্র পিটিআই’কে জানিয়েছে, ‘নভেম্বর থেকে […]