স্পোর্টস ডেস্ক, ২৪ আগস্ট:- বায়ার্নের কাছে হারের পর শান্ত প্যারিসকে রীতিমতো অশান্ত করে ফেললেন পিএসজি সমর্থকরা। ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর এ সবই হল। এমনকী করোনার আতঙ্কও রাশ টানতে পারল না সমর্থকদের আবেগে। শেষপর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হল, এমনকী ছুঁড়তে হল কাঁদানে গ্যাসও। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখার জন্য পিএসজির (PSG) নিজস্ব স্টেডিয়ামে দুটি জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছিল। তবে, করোনা বিধির জন্য স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেয়েছিলেন মাত্র ৫ হাজার জন। খেলা শুরুর পরও দেখা গেল স্টেডিয়ামের বাইরে বহু মানুষের লাইন। জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে না পেয়ে এমনিতেই হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা। দলের হারের পর সেই হতাশা আরও বেড়ে যায়। তাঁরা ‘চ্যাম্পস এলিসিসে’ ভাঙচুর শুরু করেন। বেশ কয়েকটি বার এবং ক্যাফেতেও ভাঙচুর করা হয়। প্যারিসের পশ্চিম প্রান্তে রীতিমতো রাস্তায় নেমে গাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেন তাঁরা। পুলিশ বাধ্য হয়ে লাঠি চার্জ করে, কাঁদানে গ্যাস ছোঁড়ে। বহু সমর্থককে আটকও করা হয়।
Related Articles
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক।
কলকাতা , ১৯ নভেম্বর:- অতিমারীর আবহে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর ভিড় কমাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। ভিড় এড়িয়ে পুণ্যার্থীরা যাতে বাড়িতে বসেই পূণ্য সঞ্চয়ের সুযোগ পান সেজন্য অনলাইন মেলা দর্শনের ব্যবস্থা করা হয়েছে। নবান্নে আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে এক বৈঠক বসে। সেখানে ‘ই-গঙ্গাসাগর মেলা ২০২১ নামে একটি অ্যাপ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন […]
কল্পতরু উৎসবে ভক্তের ঢল দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে
সোজাসাপটা ডেস্ক, ১ জানুয়ারি:- আজ ১ লা জানুয়ারি, ইংরেজি নতুন বছরের শুরুর দিন কল্পতর উৎসব দক্ষিণেশ্বর মা ভবতারিনীর মন্দিরে মানুষের ঢল ভক্তরা আসছেন নতুন বছর শুভ হোক সুন্দর হোক ভালো হোক এই কামনায় মা ভবতারিণীকে পুজো দিয়ে বেরোচ্ছেন ভক্তরা। প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি কল্পতরু দিবস বা কল্পতরু উত্সব পালিত হয়। শ্রীরামকৃষ্ণের ও […]
অনলাইন গেমের আসক্তি ফের প্রান কেড়ে নিল মাত্র একুশ বছরের যুবকের।
গোঘাট, ১২ সেপ্টেম্বর:- আরামবাগের কালীপুর সংলগ্ন গোঘাট থানার অন্তর্গত ধুলেপুর এলাকায় একটি ২১ বছর বয়সী যুবক অনলাইন ফ্রী ফায়ার গেমে আসক্তি হয়ে অকালে প্রান ঝড়ে গেলো।পরিবারের লোকের দাবী অনলাইন গ্রেমের কারণে বাড়িতে কিছুদিন ধরেই অশান্তির সৃষ্টি করেছিল ওই যুবক। এমনকি ওই যুবক বাড়ি থেকে টাকা পয়সাও চাইতেন ওই গেমের কারণে। বাড়ির লোক কিছু দিন ধরে […]










