প্রসেনজিৎ মাহাতো , ৫ ডিসেম্বর:- টানা তিনটি ম্যাচে হার। হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। আগের চেয়ে দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে, তাও মানছেন না তিনি। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হারের পর বলেন, “আমরা যেখানে প্রথম দুটো ম্যাচে হেরে বসে আছি, সেখানে আরও ভাল খেলা দরকার ছিল। সে দিক থেকে দেখতে […]
এই মুহূর্তে
কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক ।
কলকাতা , ৫ ডিসেম্বর:- কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে আগামী দিনে কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক করেছে। অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। কৃষি আইন প্রত্যাহারের জন্য […]
‘বহিরাগত’ বিতর্কে ভিডিও বার্তা দিয়েছিলেন বৈশালী , প্রতিক্রিয়া দিলেন অরূপ।
হাওড়া , ৫ ডিসেম্বর:- কোনও ‘বহিরাগত’ নয়, আগামী বিধানসভা নির্বাচনে বালির মানুষকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। দিনকয়েক আগেই দিদির কাছে এই আবেদন জানিয়ে হাওড়ার বালির মনসাতলা এলাকায় এই ব্যানার লাগানো হয়েছিল সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে। এরপরই এই ব্যানার নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়। ‘বহিরাগত’ ইস্যু নিয়ে মুখ খোলেন স্বয়ং বালির তৃণমূল বিধায়ক বৈশালী […]
বালি থানা এলাকায় গঙ্গায় ডুবে নিখোঁজ মহিলা।
হাওড়া , ৫ ডিসেম্বর:- গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলেন এক মহিলা। আজ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বালির ডিংসাইপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম সুনেত্রা গাঙ্গুলি ( ৪৪ )। বালি ব্রিজের সামনে পঞ্চাননতলা গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে এসে তিনি জলে তলিয়ে যান। গঙ্গায় তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। […]
হিন্দমোটরের মৃত গৃহবধূর মৃত্যুর ঘটনায় পুলিশকে সঠিক তদন্তের নির্দেশ আদালতের,অঙ্গ খুলে নেওয়ার রহস্যে নয়া মোড়
হুগলি , ৫ ডিসেম্বর:- হুগলি জেলার হিন্দমোটরের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর পেটের অসুখে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর গতকাল মৃত্যু হয়।মৃত্যুর পর তার দেহ প্যাকিং করে তার পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর মৌমিতার মৃতদেহ বাড়িতে এনে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পরিবারের। তারা দেখতে পায় তাদের বাড়ির মেয়ের মৃতদেহের শরীরে পেটের পিছন দিকে […]
রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ
হুগলি , ৫ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া গ্যাস অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল । শনিবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, […]
গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক মহল্লায় লকেট।
সুদীপ দাস , ৫ ডিসেম্বর:- আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি সাংগঠনিক জেলার ৭টি আসনেই জিতবে বিজেপি। যার মধ্যে ধনিয়াখালি বিধানসভায় বিপুল ভোটে জিতবে। এদিন চন্দননগর গোন্দলপাড়া এলাকায় জনসংযোগ অভিযানে এসে একথাই বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন তিনি গোন্দলপাড়া জুট মিলের শ্রমিক মহল্লায় যান। মহল্লায় বসে সকলের সাথে দুপুরের আহার সারেন। এরপর তিনি মহল্লাবাসীর সাথে […]
জুট মিল গুলিকে বন্ধ করে , মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী – দিলীপ ঘোষ।
হুগলি , ৪ ডিসেম্বর:- রাজ্যের জুট মিল গুলিকে বন্ধ করে মিল শ্রমিকদের বহিরাগত তকমা সেঁটে দিচ্ছে মুখ্যমন্ত্রী। আজ হুগলী চাঁপদানী জুট মিল সঙ্গলঙ্গ ময়দানে দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমন করেন। রাজ্যের জুটমিল গুলো বন্ধ করা হয় এ পড়েছে ভেঙে পড়েছে ব্লক খোলার জন্য ঝুঁকিপূর্ণ খোলার খোলার জন্য কেন্দ্র সরকার তৎপর হয়েছেন। ভিন রাজ্য থেকে আসা […]
হাওড়ায় নতুন পুর কমিশনার হলেন অভিষেক কুমার তিওয়ারি।
হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার কমিশনার করা হল পশ্চিমবঙ্গের ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন নির্দেশিকা জারি […]
হাওড়ায় স্বাস্থ্যসাথীর ফর্ম বিলি করল বিজেপিও !!!
হাওড়া, ৪ ডিসেম্বর:- রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যবাসীর জন্য ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প থেকে সেই ফর্ম বিলির কাজ চলছে। যদিও ভবিষ্যতে এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই কারণেই আজ থেকে হাওড়ায় বিজেপির কার্যকর্তারা ক্যাম্প খুলে স্বাস্থ্যসাথী ফর্ম বিলি শুরু করে উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজে নেমেছেন। এই প্রসঙ্গে বিজেপির […]

