হুগলি, ৮ জানুয়ারি:- ঢাক, ধামশা মাদলের তালে তালে সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। রবিবার সকালে সিঙ্গুর স্কুল থেকে শোভাযাত্রা বের হয়ে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে। এদিনের শোভাযাত্রায় উপস্হিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, হারিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুরের বিডিও পার্থ ব্যানার্জী সহ স্কুলের প্রাক্তন শিক্ষক, […]
Author: khaborsojasaptaadmin
বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস।
হাওড়া, ৮ জানুয়ারি:- বগির কাপলিং খুলে বিপত্তি, বড়সড় দুর্ঘটনা এড়ালো ইস্পাত এক্সপ্রেস। রবিবার সকালে হাওড়া ছাড়ার পর ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে যায় বলে খবর। বগি থেকে কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। সেসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, রবিবার সকাল ৯টায় হাওড়া ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। এরপর কারশেড পৌঁছনোর […]
হাওড়ার জঙ্গি-যোগ সন্দেহে গ্রেফতার দুই যুবক।
হাওড়া, ৭ জানুয়ারি:- আবারও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে কলকাতা পুলিশের এসটিএফের জালে হাওড়ার ২ যুবক। এদের মধ্যে একজন হাওড়া থানা এলাকার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা। এবং অন্যজন শিবপুরের গোলাম হোসেন লেনের বাসিন্দা। ওই দুই যুবককে কলকাতা পুলিশের এসটিএফ খিদিরপুর থেকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার রাতে কলকাতা পুলিশের বিশেষ দল ধৃত ওই দুই যুবককে তাদের […]
দু’বছর পর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল বাংলা ট্যাবলো।
কলকাতা, ৭ জানুয়ারি:- দুবছর পর দিল্লির সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সামিল হচ্ছে বাংলার ট্য়াবলো। ইউনেস্কোর ওয়ার্ল্ড ইনট্যানজিবল হেরিটের তকমা প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে রাজ্যের দুর্গা পুজোকে এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তুলে ধরার প্রস্তাব দিয়েছে রাজ্যসরকার। নবান্ন সূত্রে খবর কেন্দ্রের সেই সংক্রান্ত কমিটি সংশ্লিষ্টবিষয় ভাবনাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তা স্বত্তেও পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছেনা। কারণ রাজ্যের তথ্য […]
বিনামূল্যে হাম, রুবেলার টিকা
কলকাতা, ৭ জানুয়ারি:- হাম, রুবেলার বিরুদ্ধে সর্বাত্মক টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে রাজ্য সরকার। আগামী সোমবার, ৯ জানুয়ারি থেকে গোটা রাজ্যে হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাসের শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে এই টিকা পেতে পারে। পুরোপুরি বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে […]
দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়।
হাওড়া, ৭ জানুয়ারি:- রাতের শহরে দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল দক্ষিণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এ বিষয়ে চালকদের সচেতন করতে শুক্রবার মধ্যরাতে বেশ কিছু উদ্যোগও নেন তারা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা যাতে ক্লান্তিতে গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন বা এতে দুর্ঘটনা যাতে না ঘটে তারজন্যে শীতের রাতে তাদের চোখে-মুখে […]
নতুন ছকে অনলাইন প্রতারণা চুঁচুড়ায়, বিপাকে গৃহবধূ।
হুগলি, ৭ জানুয়ারি:- প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রতারণার ছক কষে অনলাইন প্রতারণা চক্র। এবার চুঁচুড়া স্টেশন রোড এলাকায় এমনই অভিনব কায়দায় প্রতারণার ঘটনা ঘটল। চুঁচুড়া স্টেশন সংলগ্ন বিনয় পল্লীর বাসিন্দা গৃহবধু মনা বাড়ুইকে জিও কোম্পনীর নাম করে ফোন করে বলা হয় আপনি ২৫ হাজার ৫০০ টাকার লটারি জিতেছেন। প্রতারক বলে যে দোকানে মোবাইল রিচার্জ করেন […]
মাথার উপরে মুখ্যমন্ত্রী, আমরা ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, বিধায়কের মন্তব্যে শোরগোল।
হাওড়া, ৬ জানুয়ারি:- “আমরা কেউ কিচ্ছু নই, আমাদের একটাই লোগো।আমরা ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানির নাম তৃণমূল কংগ্রেস। আমাদের ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়”। শুক্রবার উত্তর হাওড়ায় তৃণমূল কংগ্রেসের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। দলকে কোম্পানি আর নেতারা ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, বিধায়কের এই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক […]
“দিদির সুরক্ষা কবচ” প্রকল্প কর্মসূচি চলছে হাওড়াতেও।
হাওড়া, ৬ জানুয়ারি:- “দিদির সুরক্ষা কবচ” প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। হাওড়াতেও শুরু হয়েছে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি। মধ্য হাওড়া, ডোমজুড়ের পর শুক্রবার সকালে উত্তর হাওড়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। দুপুরে দক্ষিণ হাওড়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়িকা নন্দিতা চৌধুরীর উদ্যোগেও একই কর্মসূচি পালিত […]
আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের বৈঠক কলকাতায়।
কলকাতা, ৬ জানুয়ারি:- আগামী সপ্তাহেই জি-২০ সম্মেলনের প্রথম বৈঠক বসছে কলকাতায়। আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে ৯ থেকে ১১, তিনদিন চলবে বৈঠক। ধারে ও ভারে এমন বৈঠক সাম্প্রতিক কালে হয়নি রাজ্যে। ফলে বৈঠক আয়োজনে জোর কদমে প্রস্তুতি শুরু করছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, ৯ তারিখ বৈঠকের উদ্বোধন হবে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রী […]











