এই মুহূর্তে জেলা

বিশ্বভারতীর উপাচার্যকেই এবার নোবেল দেওয়া উচিত, বললেন মন্ত্রী স্নেহাশিস।

হাওড়া, ৩১ জানুয়ারি:- বিশ্বভারতীর উপাচার্য, যিনি বিজেপির নির্দেশে চলেন, উনি যেরকম ভাষায় অর্মত্য সেনের মতো একজন মানুষকে নিয়ে কথা বলছেন সেটা লজ্জার। অমর্ত্য সেনের নোবেল প্রাইজ নিয়ে উনি প্রশ্ন তুলছেন। আমার তো মনে হয় উনি যেভাবে নোবেল নিয়ে গবেষণা করছেন, ওনাকেই একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়াত সাংবাদিক অশোকতরু চক্রবর্তী।

কলকাতা, ৩০ জানুয়ারি:- সাংবাদিক অশোকতরু চক্রবর্তী প্রয়াত। রবিবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে বেলঘরিয়ার ভাড়া বাড়িতে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৭ বছর। তিন দশকের বেশি সময় আকাশবাণীর সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। অধুনালুপ্ত ভারত কথা কাগজে সাংবাদিকতা জীবনের শুরু। এছাড়া বহু পত্রপত্রিকায় লেখালেখির সুবাদে তিনি বিশিষ্ট মহলে সুপরিচিত ছিলেন। কবি, সুলেখক, চলচ্চিত্রকার হিসাবেও অশোকতরু সুপরিচিত […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত মেধাশ্রী প্রকল্পকে এবার সিলমোহর রাজ্যের।

কলকাতা, ৩০ জানু য়ারি:- ওবিসি পড়ুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘মেধাশ্রী’ প্রকল্পে এবার শিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। এই প্রকল্পে অনগ্রসর জাতির পড়ুয়ারা ৮০০ টাকা করে ভাতা হিসাবে পাবেন। এর আগে উত্তরবঙ্গে এক প্রশাসনিক সভায় এই বৃত্তির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁরই পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হল। এর […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতার অনুকরণে দিল্লিতেও বইমেলা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ জানুয়ারি:- কলকাতা বইমেলার অনুকরণে দিল্লিতেও একটি বই মেলার আয়োজন করবে রাজ্য সরকার। সোমবার দুপুরে সল্টলেকের সেন্টাল পার্কে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার সূচনা করে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেই বইমেলায় রাজ্যের সব জেলা অংশ নেবে। মুখ্যমন্ত্রী বলেন, ‘বইমেলা প্রাঙ্গণ তার নিজস্ব ঠিকানা পেল। আমার দীর্ঘদিনের পরিচিত, যখন সরকারে ছিলাম […]

এই মুহূর্তে জেলা

মেয়েদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে ‘তেজস্বিনী’। হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।

হাওড়া, ৩০ জানুয়ারি:- রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে বা অন্যত্র মেয়েদের যাতে অবাঞ্ছিত বিপদের মুখে না পড়তে হয় তারজন্য আত্মরক্ষার পাঠ দিচ্ছে ‘তেজস্বিনী’। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে নতুন এই প্রকল্প ‘তেজস্বিনী’র মূল বার্তাই হলো “নারীশক্তি দীর্ঘজীবী হোক”। আজকের দিনে মহিলারা বিভিন্ন কর্মসূত্রে সময়ে অসময়ে বাড়ির বাহিরে বের হন এবং সেখানে শহরের রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন অপরাধের শিকারের সম্ভাবনা […]

এই মুহূর্তে জেলা

অবলা প্রাণীদের উপর অত্যাচার বন্ধ হোক, মানুষকে সচেতন করতে প্রচার।

হাওড়া, ৩০ জানুয়ারি:- হাওড়া জেলা প্রাণী কল্যাণ পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রাণী কল্যাণ পক্ষের জেলাস্তরের উদযাপন উপলক্ষে সোমবার ৩০ জানুয়ারি হাওড়ায় এক সচেতনতা শোভাযাত্রা কর্মসূচি নেওয়া হয়। ওই শোভাযাত্রায় হাওড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় সচেতনতা ট্যাবলো বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতেও ছিল সচেতনতা প্ল্যাকার্ড। শোভাযাত্রা […]

এই মুহূর্তে জেলা

বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার দক্ষিণেশ্বর।

উঃ২৪পরগনা, ৩০ জানুয়ারি:- দক্ষিণেশ্বর বস্তি উচ্ছেদকে ঘিরে ধুন্ধুমার। কামারহাটি পৌরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণেশ্বর রেল লাইন সংলগ্ন বস্তি উচ্ছেদ করতে আসে রেলের আধিকারিকরা। এই নিয়ে পঞ্চমবার আধিকারিকরা এসে এই দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে সচেষ্ট হয়। এখানে প্রায় ৪০০ পরিবারের বসবাস। কেউ ১৫-২০ বছর কেউবা তারও বেশি দিন ধরে দক্ষিণেশ্বরের এই রেল স্টেশন সংলগ্ন […]

এই মুহূর্তে জেলা

বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে হাওড়াও, হৃষিতার পাড়ায় অকাল দেওয়ালি।

হাওড়া, ২৯ জানুয়ারি:- অনুর্ধ-১৯ মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার খবরে এখন গোটা দেশজুড়েই উচ্ছ্বাস। দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হাওড়ার হৃষিতা বসুর বাড়িতেও এখন বাঁধভাঙা উল্লাস। বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে পরিবার থেকে পাড়া-প্রতিবেশীরা। চলছে মিষ্টিমুখ। বাড়ির সামনে আনন্দে বাজি পোড়ানো চলছে। হৃষিতা বসু অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেট দলের সদস্যা এবং দলের উইকেটরক্ষক ব্যাটার। এলআরএস অ্যাকাডেমির […]

এই মুহূর্তে জেলা

অনূর্ধ্ব ১৯ মহিলা বিশ্বকাপে জয়ী ভারত, ম্যান অফ দ্যা ম্যাচ চুঁচুড়ার তিতাস।

হুগলি, ২৯ জানুয়ারি:- অনুর্দ্ধ ১৯ মহিলা টি২০ বিশ্বকাপে জয়ী ভারত। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ফাস্ট বোলার তিতাস সাঁধু। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে রবিবার ভারতের মহিলা দল মুখোমুখি হয় ইংল্যান্ডের। ১৭ ওভার ১ বলে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশ মহিলা দল। পরে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে […]

এই মুহূর্তে জেলা

দুষ্কৃতির তাণ্ডবে উত্তপ্ত নাজিরগঞ্জ, নামলো রাফ, ধৃত দুই।

হাওড়া, ২৯ জানুয়ারি:- হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় ধৃত দুই। ধৃতেরা হলো মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান ও তার শালক কামরুন জামান খান। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা মারধর সহ অস্ত্র আইন ধারায় মামলা শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনা নিয়ে মন্ত্রী অরূপ রায় জানান, মাসুদ আলম খান ওরফে গুড্ডু খান সম্প্রতি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে […]