কলকাতা, ২৯ জানুয়ারি:- দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে […]
Author: khaborsojasaptaadmin
বিলাসবহুল ক্রুজ গঙ্গা বিলাস এখন কলকাতায়।
কলকাতা, ২৮ জানুয়ারি:- বিলাসবহুল ক্রুজ গঙ্গা বিলাস এখন কলকাতায়। বিশ্বের দীর্ঘতম এই নদীপথগামী প্রমোদতরী গত সন্ধ্যায় কলকাতার আই এম জেটিতে এসে পৌঁছোয়। বারাণসী থেকে ডিব্রুগড় ভ্রমণরত বিদেশী পর্যটকরা আজ সকালে মল্লিকঘাট ফুল বাজার, হাওড়া ব্রিজ ও কুমারটুলির মৃৎশিল্পীদের পাড়া ঘুরে দেখেন। তিনদিনের কলকাতা বাসের মেয়াদে এই ক্রুজের যাত্রীদের কলকাতার বিশেষ-বিশেষ স্থানগুলি পরিদর্শন করে দেখানো হবে। […]
নাজিরগঞ্জের ঘটনায় ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় ধৃতদের তোলা হলো আদালতে। ১২ দিনের পুলিশ হেফাজতের আদেশ। পুলিশকে আরও সক্রিয় হতে হবে বললেন ফিরহাদ। পাশাপাশি অভিযান চালিয়ে পুলিশকে মদ জুয়ার ঠেক বন্ধ করারও নির্দেশ দিলেন তিনি। শুক্রবার ভোররাতে হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জের নেপালী পাড়ায় নৃশংসভাবে খুন হন রবি রাই(৪৫)। উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। এই ঘটনার তদন্তে নেমে […]
নবম দশমে নিয়োগ তৎপরতা।
কলকাতা, ২৮ জানুয়ারি:- নবম দশম স্তরে নতুন শিক্ষক নিয়োগের ব্যাপারে তৎপরতা শুরু করেছে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতর। তবে প্রধান শিক্ষক নিয়োগের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, নবম-দশমে ১৩ হাজার ৮৪২টি শূন্যপদ রয়েছে। হাইকোর্টে রাজ্য সরকারের জমা দেওয়া তথ্যে এই শূন্যপদের কথা জানানো হয়েছিল। সেইসঙ্গে ওই তথ্যে প্রধান শিক্ষক পদে ২৩২৫টি […]
শিক্ষা খাতে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিল কেন্দ্র।
কলকাতা, ২৮ জানুয়ারি:- শিক্ষা খাতে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ ে নির্দেশিকা জারি করে বিভিন্ন রাজ্যকে তাদের প্রাপ্য মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। ওই খাতে মোট ২৪২ কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ। শিক্ষা দফতর সুত্রে জানা গেছে, শিক্ষা সংবিধানের যৌথ তালিকাভুক্ত বিষয়। তাই শিক্ষা পরিকাঠামো উন্নয়ন গবেষণা ইত্যাদি উন্নতিতে নিয়মিত টাকা বরাদ্দ […]
প্রয়াত নেতা তুষার সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাওড়ায় ববি হাকিম।
হাওড়া, ২৮ জানুয়ারি:- প্রয়াত নেতা তুষার সেনকে শেষ শ্রদ্ধা জানাতে হাওড়া পুরসভায় ববি হাকিম। রাজ্যপালের হাতেখড়ি বিতর্ক, অমর্ত্য সেন, রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন তিনি। অল ইন্ডিয়া পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা বাম আমলের হাওড়া পৌরসভার দু বারের বিরোধী কাউন্সিলর তুষার কান্তি সেনের প্রয়াণে হাওড়া কর্পোরেশনে শেষ শ্রদ্ধা জানাতে […]
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৮ জানুয়ারি:- হাওড়ার লিলুয়ার কোনা সাব স্টেশনের সামনেই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক। দমকল সূত্রের খবর, প্লাইউড ও উলু ঘাস থেকে কোনওভাবে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় চারপাশ ভরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এই মুহুর্তে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]
বেসরকারি গ্রন্থাগার গুলিতে বই কিনতে পাঁচ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য।
কলকাতা, ২৭ জানুয়ারি:- রাজ্য সরকার বেসরকারি গ্রন্থাগারগুলির বই কেনার জন্য ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষেবা উন্নয়ন এবং বই কেনার জন্য রাজ্যের বেসরকারি গ্রন্থাগারগুলিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এই খাতে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তবে কোন কোন […]
ডোমজুড়ে ইলেকট্রনিক দোকানে দুঃসাহসিক চুরি।
হাওড়া, ২৭ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ে ইলেকট্রনিক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরায়। জানা গেছে, রাতে একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকানে অ্যাসবেস্টারের চাল ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে চুরি করে। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত দক্ষিণবাড়ি এলাকায়। দোকান মালিক স্বপন বৈদ্য জানান, ২৬ তারিখ গভীর রাতে দুষ্কৃতীরা দোকানে ঢোকে। প্রায় […]











