এই মুহূর্তে জেলা

হাওড়ার ঘুসুড়িতে গভীর রাতে নির্মীয়মান বহুতলে আগুন।

হাওড়া, ১১ মার্চ:- শুক্রবার গভীর রাতে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে একটি নির্মীয়মান বহুতলে আগুন লাগে। রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ড এর কাছে ওই বিল্ডিং এর ছয়তলায় হঠাৎ আগুন লাগে। ঢালাইয়ের পর ছাদে কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠ ও বাঁশ। এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে […]

এই মুহূর্তে জেলা

ফের দ্বিতীয় হুগলী সেতু থেকে গঙ্গায় মরণঝাঁপ যুবকের।

হাওড়া, ১১ মার্চ:- ফের দ্বিতীয় হুগলী সেতু থেকে গঙ্গায় মরণঝাঁপ যুবকের। আজ সকাল পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে সেতুর মাঝামাঝি এলাকায়। জানা গেছে, এদিন এক যুবক আচমকাই ব্রিজের সাইডে বাইক রেখে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিদ্যাসাগর সেতুতে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। […]

এই মুহূর্তে জেলা

হোলি মিলন উৎসব চাঁপদানিতে।

প্রদীপ বসু, ১০ মার্চ:- হোলি মিলন উৎসব হয়ে গেল চাপদানি ১৩ নং ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই অনুষ্ঠানে পৌরপ্রধান সুরেশ মিশ্রের আহবানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরিন্দম গুইন, আই এন টি টি ইউ সির হুগলির সভাপতি মনোজ চক্রবর্তী, ছিলেন শিল্পী চ্যাটার্জি, শিল্পী নন্দী, চাপদানি পৌরসভার কাউন্সিলার বৃন্দ সি আই সি ও দলীয় কর্মী […]

এই মুহূর্তে জেলা

পশ্চিমবঙ্গে পাগলা দাসুর রাজত্ব চলছে, হাওড়ায় মন্তব্য সুজনের।

হাওড়া, ১০ মার্চ:- পশ্চিমবঙ্গে পাগলা দাসুর রাজত্ব চলছে। নবান্নে থেকে যাঁরা রাজ্য চালাছে তাঁরা ভূতের মতো রাজ্যের সর্বনাশ করছে। এদের কোনও নীতি নেই। হাওড়ায় মন্তব্য সুজনের। শুক্রবার বিকেলে হাওড়ার শিবপুর থানায় এসে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার ভয় পেয়েছে। তবে পুলিশ যতই বাধা দিক ওরা বিধানসভা অবধি পৌঁছে গেছে। এজন্য ওদের স্যালুট জানাই। […]

এই মুহূর্তে কলকাতা

অনলাইনে মিউটেশন ও খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় সরকারের আয় বেড়েছে বহুগুণ, জানালেন মন্ত্রী।

কলকাতা, ১০ মার্চ:- অনলাইনে জমির মিউটেশন এবং খাজনা মেটাবার ব্যবস্থা চালু হওয়ায় বহুলভাবে উপকৃত সাধারণ মানুষ। রাজ্য সরকারের আয়ও বেড়েছে বহুগুণ। শুক্রবার বিধানসভায় এ কথা জানিয়েছেন, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান চলতি অর্থবছরে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত খাজনা বাবদ আয় হয়েছে ৪৪ কোটি ১৪ লক্ষ টাকা। মন্ত্রী এদিন বিধানসভায় তাঁর দফতরের ব্যায় […]

এই মুহূর্তে কলকাতা

আবাস দুর্নীতি নিয়ে রাজ্যকে ক্লিনচিট কেন্দ্রের, জানালেন মন্ত্রী।

কলকাতা, ১০ মার্চ:- রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে বিরোধীরা লাগাতার অভিযোগ তুললেও কেন্দ্রীয় সরকারের পর্যবেক্ষক দল রাজ্যকে ক্লিন চিট দিয়েছে বলে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছেন। রাজ্য বিধানসভায় আজ দফতরের বাজেট বক্তৃতায় অংশ নিয়ে আবাস প্রকল্প প্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন, এ রাজ্যের বিজেপি নেতারা বারবার অভিযোগ করায় […]

এই মুহূর্তে জেলা

উলুবেড়িয়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড।

হাওড়া, ১০ মার্চ:- বিভিন্ন সময়ে উলুবেড়িয়ায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। জানা গেছে, উলুবেড়িয়া থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা এইসব বোমা ও নিষিদ্ধ শব্দবাজি শুক্রবার নিষ্ক্রিয় করা হয়। এদিন দুপুর নাগাদ ফুলেশ্বরের বিবির চড়ায় নদীপাড়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপোলা, উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা সহ […]

এই মুহূর্তে জেলা

যৌথ মঞ্চের সমাবেশ ও বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায়।

হাওড়া, ১০ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতায় সমাবেশ এবং বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান আজ। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায় সকাল থেকেই তৎপর প্রশাসন। ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় শহীদ মিনারে সমাবেশও রয়েছে তাদের। সমাবেশে যোগ দিতে হাওড়া থেকেও রওনা হবে মিছিল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় মিছিল […]

এই মুহূর্তে জেলা

তিন দিন ধরে স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী, চাঞ্চল্য উত্তরপাড়ায়।

হুগলি, ১০ মার্চ:- তিনদিন ধরে স্বামীর মৃতদেহ নিয়ে বসে স্ত্রী,দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকল প্রতিবেশিরা। মৃতেদহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার আপার বি পি এম বি সরণীর বাসিন্দা বছর ৬৫ র হরেন্দ্র নাথ মন্ডলের নিজের ঘরেই মৃত্যু হয় দিন তিনেক আগে। এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে […]

এই মুহূর্তে জেলা

এসএফআই-এর বিধানসভা অভিযান কর্মসূচিতে দীপ্সিতা সহ গ্রেফতার ৩৭, শিবপুর থানায় এলেন সুজন চক্রবর্তী।

হাওড়া, ১০ মার্চ:- এসএফআই-এর বিধানসভা অভিযান কর্মসূচিতে হাওড়া স্টেশনে থেকে বাম নেত্রী দীপ্সিতা ধর সহ ৩৭ জন এসএফআই সমর্থককে শুক্রবার গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ। ধৃতদের সেখান থেকে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায়। এদিন বিকেলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী শিবপুর থানায় আসেন। তিনি এই গ্রেফতারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্য সরকার ভয় পেয়েছে। তবে […]