হুগলি, ১৩ মার্চ:- বেপরোয়া লরি,দিল্লী রোডের উপর পর পর গাড়িতে ধাক্কা। একটি চার চাকা তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় গিয়ে আটকে যায় লরিটি। শ্রীরামপুর বাঙ্গিহাটিতে দিল্লীরোডে দূর্ঘটনায় উত্তেজনা। ডানকুনির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। আহত দুইজন। আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরেই এলাকায় অবরোধ শুরু […]
Author: khaborsojasaptaadmin
আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।
হাওড়া, ১২ মার্চ:- আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা। আরপিএফ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার সঙ্গে থাকা নীল ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। […]
পঞ্চদশ অর্থ কমিশনের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিলবে বলেই আশাবাদী সরকার।
কলকাতা, ১২ মার্চ:- পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তিতে পাওয়া টাকায় গ্রামীণ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন করতে মাত্র দেড় মাসের মধ্যেই ১,১৭১ কোটির বেশি টাকার কাজের টেন্ডার ডাকার কাজ শেষ করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির সিংহভাগ টাকার কাজের বরাত দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, গত বারের […]
আগামীকাল বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হবে বিধানসভা।
কলকাতা, ১২ মার্চ:- সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য সহ ৩৩টি দফতরের বাজেট নিয়ে বিধানসভায় কোন আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয় বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় […]
পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, ১৬টি হাঁসের মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ।
হাওড়া, ১২ মার্চ:- পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ, বালির খামার পাড়ায় ১৬টি হাঁসের মৃত্যু। ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। যে বা যারা এই ষড়যন্ত্রে জড়িত তাদের শাস্তির দাবি উঠেছে। জানা গেছে, পুকুরে বিষক্রিয়ায় শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত রাজহাঁস সহ ১৬টি হাঁসের মৃত্যু ঘটেছে। বাকি জীবিত হাঁসগুলো জলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে। বালির পি কে গাঙ্গুলি […]
রক্তের সংকট কাটাতে বিয়েতেই রক্তদান কর্মসূচি নব দম্পতির।
উঃ২৪পরগনা, ১১ মার্চ:- অভিনব উদ্যোগ এবং ব্যতিক্রমী উদ্যোগ নিল বিরাটির খোলসা কোটা অঞ্চলের বাসিন্দা বিয়ের অনুষ্ঠানের মধ্যে মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে এসেছিল মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় […]
ইন্টারলকিং এর কাজ চলায় শিয়ালদা ডিভিশনে বহু ট্রেন বাতিল করল রেল।
কলকাতা, ১১ মার্চ:- পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নৈহাটি-কল্যাণী স্টেশনের মাঝে নন ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জন্য পাঁচ দিন বহু ট্রেন বাতিল করেছে রেল। খাতায়-কলমে কাজ হওয়ার কথা গভীর রাত থেকে ভোরবেলা পর্যন্ত যাতে যাত্রীদের অসুবিধা কম হয়। কিন্তু অভিজ্ঞতা বলছে অন্য কথা। অজস্র ট্রেন বাতিল করা হয়েছে তো বটেই উপরন্ত প্রতিটি ট্রেন গড়ে, দেড় থেকে […]
ধর্মঘটে সামিল হওয়ায় স্কুলে শিক্ষকদের ঢুকতে বাধা হাওড়ায়।
হাওড়া, ১১ মার্চ:- ডিএ বঞ্চনার প্রতিবাদে শুক্রবার সব সরকারি প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘটে সামিল হওয়ায় হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহের একটি হাইস্কুলে শনিবার শিক্ষকদের ঢুকতে বাধা দিলেন স্থানীয় বাসিন্দারা এবং অবিভাবকদের একাংশ। শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘটে সামিল হওয়ার কারণেই স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে […]
বালি খাদানগুলিকে নিলামের মাধ্যমে ১১০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্য সরকারের নতুন বালি খাদান নীতির আওতায় খাদান গুলিকে নিলামের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১১০০ কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যা ওই খাদান গুলি থেকে প্রাপ্য রয়ালিটি শেষ ও রাজস্বর থেকে অনেক বেশি। ১১৫৪ হেক্টর এলাকায় বিস্তৃত শতাধিক বালি খাদান নিলাম করার মধ্য দিয়ে এই রাজস্ব আদায় করা […]
অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী, জানালো রাজ্য।
কলকাতা, ১১ মার্চ:- রাজ্যে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট নিউমোনিয়া ও অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিম্নমুখী বলে রাজ্য সরকার জানিয়েছে। আগে যেখানে এই রোগে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৮০০ থেকে ৯০০র মধ্যে থাকছিল এখন তা দৈনিক ৫০০ থেকে ৬০০র মধ্যে থাকছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। তবে রাজ্য সরকার পরিস্থিতি মোকাবিলায় তৎপর এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে […]











