কলকাতা, ১০ মার্চ:- বারবার বলা সত্ত্বেও বিধানসভায় বিধায়কদের অনিয়মিত উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চেয়েছেন। পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যাযের কাছ থেকে তিনি এই তালিকা চেয়েছেন বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গেছে। গতকাল বিধানসভা অধিবেশনের শেষ লগ্নে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। সেই সময় বিধানসভায় খাদ্য দফতরের বাজেটের উপর আলোচনা […]
Author: khaborsojasaptaadmin
সাগরদিঘীতে পরাজয়ের কারণ হিসেবে বিরোধী দলের আঁতাতকেই দায়ী করছে শাসক দল।
কলকাতা, ১০ মার্চ:- তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে দলের পরাজয়ের কারণ হিসাবে মূলত কংগ্রেস, বাম এবং বিজেপির মধ্যে অনৈতিক আঁতাত কে দায়ী করেছে। নির্বাচনে হারের পর্যালোচনা করতে দলের গঠিত পাঁচ সদস্যের কমিটি যে রিপোর্ট তৈরি করেছে সেখানে এই তথ্য উঠে এসেছে। এছাড়া সংখ্যালঘু ভোট ভাগ হওয়া, দলের একাংশের কর্মীদের নিষ্ক্রিয়তাকে সহ ২৫ টি কারণকে হারের […]
এবার ধাপার মাঠে মাথা তুলবে ফুটবল মাঠ।
কলকাতা, ৯ মার্চ:- ধাপার মাঠের আবর্জনার স্তূপের অস্তিত্ব এবার থাকবে শুধুই মানুষের স্মৃতিতে। সেখানে এবার মাথা তুলবে পুর দস্তুর ফুটবল মাঠ। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ইতিমধ্যেই ধাপর মাঠে দশকের পর দশক ধরে জমে থাকা আবর্জনার ৫০ শতাংশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। এখনো সেখানে ১ লক্ষ ১০ […]
যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের আগে কড়া নির্দেশ সরকারের।
কলকাতা, ৯ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের আগে, বৃহস্পতিবার কড়া নির্দেশ দিল রাজ্য সরকার। অর্থ সচিব মনোজ পন্থের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়া বাধ্যতামূলক। ওই দিন প্রথম অথবা দ্বিতীয় ভাগে ক্যাজুয়াল লিভসহ কোনও ধরনের ছুটি মঞ্জুর করা হবে না। যদি কেউ অনুপস্থিত থাকেন তবে তাঁকে উপযুক্ত কারণ […]
পোস্ত চাষে অনুমতি দিতে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।
কলকাতা, ৯ মার্চ:- পোস্ত প্রেমী বঙ্গবাসীর স্বার্থে রাজ্যে পোস্ত চাষের অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার বিধানসভায় খাদ্য ও সরবরাহ দপ্তরের বাজেট বরাদ্দর উপরে আলোচনার জবাবী ভাষনে অংশ নিয়ে চিঠি দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, চাহিদা অনুযায়ী এখানে পোস্ত চাষ না হওয়ায় রাজ্যকে অন্য রাজ্য থেকে চড়া দামে তা কিনতে […]
আগামীকাল রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।
হাওড়া, ৯ মার্চ:- আগামীকাল শুক্রবার ডিএ বঞ্চনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। এই ধর্মঘট সফল করতে হাওড়াতেও পুরসভা সহ বিভিন্ন সরকারি দফতরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। এর আগে গত ২০ ও ২১ ফেব্রুয়ারিতে তারা ‘পেনডাউন’ এর ডাক দিয়েছিলেন। […]
হাওড়ায় ধৃত চার বাংলাদেশি।
হাওড়া, ৯ মার্চ:- হাওড়ার লিলুয়া থেকে পুলিশের জালে ধরা পড়ল ৪ বাংলাদেশী। পুলিশ সূত্রের খবর এরা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং ভারতে বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে লিলুয়া থানার পুলিশ চামরাইলের রামকৃষ্ণপল্লী থেকে এদের হাতেনাতে ধরে। প্রথমে এদের আটক করে থানায় আনা হয়। কিন্তু এরা পুলিশের কাছে কোনও […]
নারী দিবসে স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শন শ্রীরামপুর বেতার বাণীর।
তরুণ মুখোপাধ্যায় , ৯ মার্চ:- বুধবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রীরামপুর বেতার বাণী মিডিয়া নেটওয়ার্ক নিবেদিত স্বল্পদৈর্ঘ্যের ছবি খোলা জানালার প্রারম্ভিক প্রদর্শন পর্ব অনুষ্ঠিত হলো শ্রীরামপুর টাউন হল মঞ্চে। সংস্থার ডিরেক্টর প্রদীপ দাস জানালেন একটি শিশুর কাছে তার বাবা-মা হলেন প্রাথমিক শিক্ষক। তারাই প্রথম থেকে ভালো-মন্দের তফাৎ সৎ অসৎ এর মধ্যকার পার্থক্য নিষ্ঠা আদর্শ সততা […]
অ্যাডিনো সংক্রমণ নিয়ে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ৯ মার্চ:- রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণের প্রকোপ ও তার জেরে শিশুমৃত্যু নিয়ে বিধানসভায় আলোচনা দাবি করে বিরোধীদের আনা মুলতুবি প্রস্তাবকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রথমার্ধে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ওই প্রস্তাব পেশ করে বলেন রাজ্যে অ্যাডিনো ভাইরাস সংক্রমণে শিশুমৃত্যু ঘটছে। রাজ্য সরকার তাদের রক্ষা করতে ব্যর্থ কারণ হাসপাতালে পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পরিকাঠামো […]
রাজ্যের দুই হসপিটালকে পুরস্কৃত করলো কেন্দ্র।
কলকাতা, ৮ মার্চ:- পরিষেবা ও গুণমানের নিরিখে রাজ্যের দুই সরকারি হাসপাতালকে পুরস্কৃত করল কেন্দ্র। জাতীয় স্তরে স্তরে পুরস্কৃত হওয়া রাজ্যের দুই হাসপাতাল হল উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল। জানা গিয়েছে, এই দুই সরকারি হাসপাতালের লেবার রুমের গুণমানের জন্য এই পুরস্কার মিলেছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগ […]











