এই মুহূর্তে কলকাতা

বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ মে:- বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে। […]

এই মুহূর্তে কলকাতা

আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ মে:- যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তি ফেডারেশনের প্রধান, বিজেপি আশ্রিত ব্রিজভূষণ স্মরণ সিংয়ের অপসারন চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের তাবর পদকজয়ী কুস্তিগীরেরা। কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত হামলার পরেও মাটি কামড়ে আন্দোলনে রয়েছেন তাঁরা। এবার তাঁদের পাশে থাকার কথা ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ওই কুস্তিগীরদের আন্দোলন ভাঙতে যেভাবে […]

এই মুহূর্তে জেলা

দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।

হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩০ মে:- দেশ জুড়ে যখন কর্ম সংস্থানের হার তলানিতে তখন উল্টোপথে হেঁটে এরাজ্যের যুবদের জন্য সরকারি ক্ষেত্রে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একলপ্তে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে জটিলতা অব্যাহত।

কলকাতা, ৩০ মে:- রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত। গত রবিবার আগের কমিশনার সৌরভ দাসের কার্যকালের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে রাজ্য নির্বাচন কমিশনারের পদটি ফাঁকা। এরই মধ্যে রাজ্যপাল সি ভি আনন্দ বোস তৃতীয় একটি নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে। মঙ্গলবার রাজভবনে গোয়ার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পর রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, […]

এই মুহূর্তে কলকাতা

স্কুল খোলার দিনক্ষণ জানতে চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের।

কলকাতা, ৩০ মে:- গরমের ছুটির পর রাজ্যের স্কুলগুলি কবে খুলবে, বিদ্যালয় শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠিয়ে তা জানতে চেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অত্যধিক গরমের কারণে ২রা মে থেকে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি নির্দেশিকায় তখন স্কুল খোলার ব্যাপারে কিছু জানানো হয়নি। পর্ষদের বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ৪ঠা জুন গরমের ছুটি শেষ হওয়ার কথা। সেই […]

এই মুহূর্তে জেলা

বায়রন হল বাই-রান। মন্তব্য হাওড়ার তৃণমূল নেতার।

হাওড়া,৩০ মে:- সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাস জয়ের মাত্র ৩ মাসের মধ্যে দলবদল করে গতকাল সোমবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন। খোদ অভিষেক বলেছেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুর বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মামলা দায়ের বিধায়কের।

হুগলি, ৩০ মে:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে চুঁচুড়া আদালতে মামলা দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করে অসিতের চাকরি দুর্নীতিতে যুক্ত বলে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের কোনও সারবত্তা নেই বলে জানিয়েছিলেন অসিত। তবে বিরোধী দলনেতার অভিযোগের ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলেন অনুমান অসিতের। তাই […]

এই মুহূর্তে কলকাতা

গঙ্গা ভাঙন সমাধানে মুখ্যমন্ত্রী নির্দেশের জেরে তৎপর রাজ্য।

কলকাতা, ২৯ মে:- মালদা-মুর্শিদাবাদে গঙ্গার ভাঙ্গন সমস্যার সমাধান খুঁজতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের জেরে তৎপর রাজ্য সরকার। ভাঙ্গনের কবল থেকে দুই জেলার বাসিন্দাদের বাঁচানোর পথের সন্ধানে রাজ্য এবং ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ যৌথ সমীক্ষা চালাবে। নদীর নাব্যতার কারণে মালদার উল্টোদিকে ভাগীরথীর বুকে পড়া চর গুলোর অবস্থা খতিয়ে দেখা হবে। যাতে সেগুলোর ব্যবস্থাপনা নিয়ে ঝাড়খন্ড সরকারের সঙ্গে […]

এই মুহূর্তে কলকাতা

নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে এখনও জট রাজ্য ও রাজ্যপালের।

কলকাতা, ২৯ মে:- রবিবার মেয়াদ শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের। কে নতুন কমিশনার হবেন তা নিয়ে মধ্যে এখনও জট কাটেনি রাজ্য-রাজ্যপালের। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার হল সাংবিধানিক পদ। সাধারণভাবে তা শূন্য থাকার […]