এই মুহূর্তে জেলা

আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব।

হাওড়া, ৬ আগস্ট:- আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব। আমতা বিধানসভা কেন্দ্রের কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ভাটোরা ঘোড়াবেরিয়া চিৎনান গ্রামের প্রায় ৪০ হাজারের অধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভুটভুটি নৌকাই এখন একমাত্র তাদের পারাপারের ভরসা। শনিবার সকালে সেখানকার দুরাবস্থা, সরেজমিনে পরিদর্শন করতে যান আমতা কেন্দ্রের প্রাক্তন […]

এই মুহূর্তে জেলা

অমৃত ভারত স্টেশন প্রকল্পের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেওড়াফুলিতে।

হুগলি, ৬ আগস্ট:- রবিবার ভারত সরকার দ্বারা শুরু করা অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে, সারাদেশে ১৩০৯টি রেলওয়ে স্টেশন অত্যাধুনিকভাবে পুনর্নির্মাণের প্রক্রিয়াধীন রয়েছে সুবিধাগুলি ভারতীয় বৈচিত্র্যের মহিমা প্রদর্শন করে। এই পুনঃউন্নত স্টেশনগুলি অত্যাধুনিক যাত্রী সুবিধার পাশাপাশি বিদ্যমান সুবিধাগুলিকে যুগোপযুগী করার সাথে প্রতিস্থাপন করে সজ্জিত করা হবে বলে উদ্যোগ নেওয়া হয়। ইস্টার্ন রেলওয়ের ২৮টি স্টেশন হল:- বর্তমানে, […]

এই মুহূর্তে জেলা

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের।

হাওড়া, ৬ আগস্ট:- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের। রবিবার বেলা ১২টা থেকে চলছে ওই ধর্না। এর নেতৃত্বে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে “ধর্নামঞ্চ” তৈরি করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে […]

এই মুহূর্তে জেলা

নিমাইতীর্থ ঘাটে রেলিং বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ীদের বিক্ষোভ চরমে।

প্রদীপ বসু, ৫ আগস্ট:- শনিবার নিমাই তীর্থ গঙ্গার ঘাটে পুণ্যার্থীদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে লোহার রেলিং বসানো নিয়ে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের চরম বিক্ষোভ। ঐতিহাসিক হুগলির বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম চলছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই রেলিং বসানোটা […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল ৩৭টি রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

কলকাতা, ৫ আগস্ট:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল ১১ টায় ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গের ৩৭ টি রেলওয়ে স্টেশনের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অমৃত ভারত প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৩৭ টি স্টেশনের জন্য মোট খরচ হবে ১৫০৩. ৪ কোটি টাকা। আর এরমধ্যে হুগলি জেলার দুটি রেল স্টেশন রয়েছে। হুগলি জেলার রেল স্টেশন গুলোর মধ্যে মডেল স্টেশন হতে চলেছে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপাল বন্দীমুক্তি সংক্রান্ত ফাইলে সই না করায় কর্মসূচি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

কলকাতা, ৫ আগস্ট:- রাজ্যপাল বন্দিমুক্তি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর না করায় স্বাধীনতা দিবসে প্রথামাফিক বন্দি মুক্তির কর্মসূচি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে রাজ্য কারা দফতর সূত্রে জানা গেছে। কারাদণ্ডের মেয়াদ, বন্দিদের আচার-আচরণ সহ বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে প্রতিবছর স্বাধীনতা দিবসে বিভিন্ন সংশোধনগারের কিছু বন্দিকে মুক্তি দেওয়া হয়। এবারেও সেই মর্মে একটি তালিকা তৈরি করে […]

এই মুহূর্তে জেলা

কর্মী ছাটাই এর জেরে বিক্ষোভ শ্রীরামপুরের এক বেসরকারি কারখানায়।

হুগলি, ৫ আগস্ট:- কর্মী ছাঁটাইএর জেরে বিক্ষোভ শ্রমিকদের। শ্রীরামপুর রাজ্যধরপুরের রাজ্য সড়কের ওপর একটি কৃষিজাত যন্ত্রাংশ আমদানি, রপ্তানির বেসরকারি কারখানায় কর্মী ছাড়ানোর জেরে বিক্ষোভ সামিল হন কারখানার শ্রমিকরা। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা এই কারখানায় কাজ করছেন ইদানিং বাইরে থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। এদিকে কারখানার অর্ধেক শ্রমিককে বসিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। মোট শ্রমিক […]

এই মুহূর্তে কলকাতা

বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে পদক্ষেপ সরকারের।

কলকাতা, ৫ আগস্ট:- উৎসবের মরশুমে বাজি ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখতে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে। একই সমস্ত বাজি কারখানায় যাতে নিয়ম মেনে সুরক্ষিত ভাবে বাজি তৈরি হয় সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবার নবান্নে বাজি উৎপাদন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, শ্রম, কুটির শিল্প সচিব ছাড়াও রাজ্য ও কলকাতা […]

এই মুহূর্তে জেলা

চালু হতে চলেছে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া, ৫ আগস্ট:- হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরীর পর চালু হতে চলেছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার দুপুর আড়াইটা নাগাদ পাটনা থেকে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছায় হাওড়া স্টেশনে। রেল সুত্রে খবর এই ট্রেনটি ইস্ট সেন্ট্রাল রেলওয়েজ এর ট্রেন। সকাল আটটায় ট্রেনটি পাটনা স্টেশন থেকে ছাড়ে। এরপর ট্রেনটি পাটনা সিটি স্টেশন, মোকামা, লক্ষীসরাই, জসিডি, আসানসোল […]

এই মুহূর্তে জেলা

আসানসোলের দুই যুবক হাওড়ার চাঁদমারি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন জোয়ারের স্রোতে।

হাওড়া, ৫ আগস্ট:- গঙ্গায় স্নান করতে নেমে জলে জোয়ারের স্রোতে তলিয়ে গেল দুই যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ির চাঁদমারি ঘাটে। জানা গেছে, আসানসোলের বাসিন্দা ৩ যুবক এদিন গঙ্গার ঘাটে এসেছিল স্নান করার জন্য। সেই সময় এদের তিনজনের মধ্যে দু’জন জলে নেমে তলিয়ে যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘটনার তদন্ত […]