হাওড়া, ৮ আগস্ট:- আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার সকালে গঙ্গাবক্ষে বাইশে শ্রাবণ পালিত হল হাওড়ার বেলুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে বেলুড় কুঠিঘাট থেকে কলকাতার নিমতলা মহাশ্মশান পর্যন্ত এদিন গঙ্গাবক্ষে ২২শে শ্রাবণ পালন করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মাল্যর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, বালির বিধায়ক […]
Author: khaborsojasaptaadmin
বৈদ্যবাটিতে গঙ্গা ভাঙনের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে পুরপ্রধান।
হুগলি, ৮ আগস্ট:- বৈদ্যবাটি ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় একাধিক বাড়ি গঙ্গা ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত। রাজবংশী পাড়ায় গঙ্গার পাড়ে, গঙ্গার পাড়ে শতাধিক পরিবারের বাস। গঙ্গার পাড় ভাঙ্গনের ফলে ঘাটে থাকা বাড়িগুলোতে ফাটল ধরেছে একটু একটু করে বাড়ছে সেই ফাটল। ফলে আতঙ্কে রয়েছেন রয়েছেন এলাকাবাসীরা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখলেন পুরপ্রধান পিন্টু মাহাতো এবং সাধারণ মানুষকে আশ্বস্ত […]
মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে সিআইডি’র হাতে গ্রেপ্তার ‘প্রমোটার’ শান্তি রঞ্জন।
হাওড়া, ৮ আগস্ট:- মঙ্গলাহাট অগ্নিকাণ্ডে সিআইডি’র হাতে গ্রেপ্তার ‘প্রমোটার’ শান্তি রঞ্জন দে। হাওড়ার মঙ্গলাহাটের পোড়া মার্কেটের মালিক বলে নিজেকে দাবি করতেন শান্তি রঞ্জন দে। ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের পর থেকেই বিভিন্ন জায়গায় অভিযোগ তুলেছিলেন এই শান্তি রঞ্জন দে’র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছিলেন পোড়া হাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনার আঠারো দিন পর গ্রেপ্তার হলেন শান্তি রঞ্জন। […]
সড়ক দূর্ঘটনায় মৃত্যু গবেষক অধ্যাপকের, শোকের ছায়া কোন্নগরে।
হুগলি, ৮ আগস্ট:- মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কোন্নগরের নন্দিনী ঘোষ। আগে ট্রেনেই যেতেন করোনার সময় লকডাউনে ট্রেন বন্ধ থাকায় গাড়ি কেনেন। ২০২১ সালের ফেব্রুয়ারী মাস থেকে সেই গাড়ি করেই যাতায়াত করতেন। কখনো একা কখনো দু একজন সহকর্মী তার সঙ্গে থাকতেন। গতকালও মেদিনীপুর থেকে কোন্নগর ফিরছিলেন। এক সহকর্মীর সঙ্গে।উ লুবেড়িয়া ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ার […]
কুলগাছিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত প্রাইভেট গাড়ির ৩ আরোহী। জখম ১।
হাওড়া ,৭ আগস্ট:- হাওড়ার কুলগাছিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত প্রাইভেট গাড়ির ৩ আরোহী। দুর্ঘটনায় জখম ১। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ১৬নং জাতীয় সড়কে কুলগাছিয়া উড়ালপুলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রেলারের চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়ার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন কলকাতার দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ট্রেলারটি। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে […]
কেন্দ্রের শিক্ষানীতির সমান্তরাল রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার।
কলকাতা, ৭ আগস্ট:- কেন্দ্রীয় শিক্ষানীতির সমান্তরালে রাজ্যের নিজস্ব শিক্ষানীতিতে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। দিন কয়েক আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে রাজ্য জাতীয় শিক্ষানীতি কার্যকর হচ্ছে না। তার বদলে রাজ্য সরকার নিজস্ব শিক্ষা নীতি বলবৎ করবে। ইতিমধ্যেই রাজ্য শিক্ষানীতি কার্যকর করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। সেই কমিটির সুপারিশের […]
বেসরকারি স্কুলগুলিতে ফ্রি নিয়ন্ত্রণে তৈরি হলো রেগুলেটরি কমিশন।
কলকাতা, ৭ আগস্ট:- রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে ফি নিয়ন্ত্রণের জন্য তৈরি হলোওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই কমিশন অনুমোদিত হল। এবার এটি বিল আকারে বিধানসভায় পেশ হবে। বিধানসভায় পাস হয়ে গেলে এটি রাজ্যপাল এর কাছে অনুমোদনের জন্য যাবে তিনি স্বাক্ষর করলে এই কমিশন আইন হিসেবে চিহ্নিত হবে। ঠিক হয়েছে কমিশনের মাথায় থাকবে […]
রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে এবার বাংলা শিক্ষা বাধ্যতামূলক।
কলকাতা,৭ আগস্ট:- রাজ্যের সমস্ত বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলগুলিতে বাংলা শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। সমস্ত স্কুলে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা থাকতেই হবে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য রাজ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতি অনুমোদিত হয়েছে। সেখানে জানানো […]
বেহালা কান্ডের পর স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা চন্দননগর কমিশনারেটের।
হুগলি,৭ আগস্ট:- বেহালা কান্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা, দুদিনে আটজনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চন্দনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে, স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে, আজ একেবারে জি টি রোড সংলগ্ন অনুকুল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের উদ্যোগে অত্যাধুনিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হলো, যেহেতু এই স্কুল একেবারে জিডি রোড সংলগ্ন, এবং […]
বড় জেলাগুলিকে ভেঙে একাধিক নতুন জেলা তৈরির নীতি রাজ্যের।
কলকাতা ৭ আগস্ট:- রাজ্য সরকার প্রশাসনিক সুবিধার জন্য বড় জেলাগুলোকে ভেঙে একাধিক নতুন জেলা তৈরির নীতি নিয়েছে। ইতোমধ্যেই রাজ্যে সাত নতুন জেলা তৈরির প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। এবার আরো বেশ কিছু জেলা ভাগের ব্যাপারে উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে জেলা ভাগের সুপারিশ করার জন্য তিনি একটি […]









