এই মুহূর্তে কলকাতা

স্কুল শিক্ষকদের জন্য এবার নয়া পদন্নতি নীতি আনতে চলেছে রাজ্য।

কলকাতা, ২৫ অক্টোবর:- স্কুল শিক্ষকদের জন্যও এবার নয়া পদোন্নতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। কোন কোন বিষয়ের উপর এই পদোন্নতি নির্ভর করবে, তা নির্ধারণ করতে বিদ্যালয় শিক্ষা কমিশনারের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসেই ও কমিটি এবিষয়ে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে শিক্ষা সূত্রে জানা গেছে।সূত্রের খবর, কোনও শিক্ষকের নিজের […]

এই মুহূর্তে জেলা

পুলিশের মারে গুরুতর আহত যুবক, চাঞ্চল্য চাঁপদানিতে।

হুগলি, ২৫ অক্টোবর:- পুলিশের মারে গুরুতর আহত যুবক। চাঞ্চল্য চাঁপদানিতে। নবমীর রাতে চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর খুড়িগাছি এলাকার বাসিন্দা সাগর সিং তার পরিবারকে আনতে গিয়েছিল চাঁপদানির কোনো প্যান্ডেল থেকে। রাস্তায় জটলা দেখে দাঁড়িয়ে পড়ে সাগর। পুলিশকে দেখে জানতে চায় কি হয়েছে যাদের ধরছেন আমার পাড়ার ছেলে। ওরা কি করেছে। এই কথা জানতে চাওয়াই […]

এই মুহূর্তে কলকাতা

দুর্গারত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা রাজভবনের।

কলকাতা, ২৫ অক্টোবর:- পূর্ব ঘোষণা মতো রাজভবনের পক্ষ থেকে দুর্গা রত্ন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। আলো আলো ও ছায়ার সৃজনমূলক ব্যবহারের জন্য কলকাতা টালা প্রত্যয়ের মন্ডপকে বেছে নেওয়া হয়েছে। জাঁক জমক ও বিশালত্বর নিরিখে পুরস্কৃত করা হচ্ছে কল্যাণী আইটিআই পূজা মন্ডপ কে। পরিবেশ সচেতনতা জন্য বরানগরের বন্ধু দল পোর্টিং ক্লাব এবং থিনের ভাবনায় […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়।

কলকাতা, ২৫ অক্টোবর:- উৎসবের মধ্যেই কলকাতায় আবার ডেঙ্গিতে মৃত্যু। ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে মারা গিয়েছেন মামণি নস্কর নামে ৪৫ বছরের এক মহিলা। দক্ষিণ কলকাতার সন্তোষপুর এলাকার জনতা রোডের বাসিন্দা মামণি দেবীকে পঞ্চমীর দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেদিনই তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে। বেসরকারি হিসেবে, রাজ্যে এ পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

ভগবানের কাছে ভক্তরা কত কিছুই প্রার্থনা করেন,ডিএ র প্রার্থনাও করেন!

হুগলি, ২৫ অক্টোবর:- দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাশে পাড়ি দিচ্ছেন গঙ্গার ঘাটে চলছে সপরিবারে উমার বিসর্জন। সেই বিসর্জনে এসেই পাওনা ডিএ র প্রার্থনা করলেন বারোয়ারীর সদস্যরা। কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ডিএ আরও বেড়ে পশ্চিমবঙ্গের সঙ্গে পার্থক্য দাঁড়িয়েছে ৪০ শতাংশ। ফারাক যত বাড়ছে মনের মধ্যে ক্ষেদ বাড়ছে রাজ্য সরকারী কর্মচারীদের। ডিএ নিয়ে আন্দোলন, মামলা চলছে। তাতে অবশ্য […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে শুরু কার্নিভালের প্রস্তুতি।

হুগলি, ২৫ অক্টোবর:- হুগলিতে শুরু হয়েছে কার্নিভালের প্রস্তুতি। ১৮ টি পুজো কমিটি এবছর কার্নিভালে অংশ নেবে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে থেকে আজ কার্নিভাল রুট গাইড ম্যাপ প্রকাশ করা হয়। চুঁচুড়ায় পুলিশ লাইনসে সাংবাদিক সম্মেলন করে কার্নিভালের রুট ম্যাপ প্রকাশ করেন ডিসি হেডকোয়ার্টার ঈশানী পাল। কার্নিভালের রুট পরিদর্শন করেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারীকরা। ডিসি জানিয়েছেন, গত […]

এই মুহূর্তে জেলা

দশমীর বারবেলায় গঙ্গা স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল পিতা পুত্র,একাদশীতে উদ্ধার হল মৃতদেহ।

হুগলি, ২৫ অক্টোবর:- শ্রীরামপুর থানার অন্তর্গত সুরকি ঘাটে দশমীর বার বেলায় ছেলে রুদ্র (১০)কে নিয়ে স্নান করতে নামেন বাবা রাজীব নায়েক(৪০)। তারা শ্রীরামপুর প্রভাস নগর এলাকার ধোবিয়াপাড়ার বাসিন্দা। বাবা ছেলে স্নান করতে নামার পর। গঙ্গার গভীরে তলিয়ে যায় ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে যান বাবা। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায়, বাড়ি থেকে রাজীবকে ফোন করা হলে […]

এই মুহূর্তে জেলা

পুজো কার্নিভালের প্রস্তুতি চলছে হাওড়ায়।

হাওড়া, ২৫ অক্টোবর:- গতবার হাওড়ায় হয়েছিল প্রথম পুজো কার্নিভাল। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তাতে অংশ নিয়েছিল ১৬টি পুজো কমিটি। আগামীকাল বিকেলে হাওড়ার ফোরশোর রোডে হবে ২০২৩ পুজো কার্নিভাল। এদিন বিকেল ৪টে থেকে তা শুরু হওয়ার কথা। এই উপলক্ষে সেজে উঠছে ফোরশোর রোড। চলছে তারই প্রস্তুতি। এদিন চলছে মঞ্চ বাঁধার কাজ। আলো এবং মাইক লাগানোর কাজ […]

এই মুহূর্তে জেলা

দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন।

হাওড়া, ২৪ অক্টোবর:- দশমীতে হাওড়ার বিভিন্ন ঘাটেও চলছে প্রতিমা নিরঞ্জন। এই নিরঞ্জনের জন্য দিন ধার্য্য করা হয়েছে আজ থেকে তিনদিন। আজ দুপুর থেকেই বাড়ির প্রতিমা সহ বেশ কিছু ক্লাব, বারোয়ারির প্রতিমার বিসর্জন পর্ব চলছে। গঙ্গায় প্রতিমা নিরঞ্জনের পর সেই কাঠামো জল থেকে তোলার ব্যবস্থা করা হয়েছে। হাওড়া পৌরনিগম এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে সব ব্যবস্থা […]

এই মুহূর্তে জেলা

দেবীকে বরণ করে সিঁদুর খেলায় মাতলেন কৃষ্ণনগর রাজবাড়ীর রানিমা।

কৃষ্ণনগর, ২৪ অক্টোবর:- বিষাদের সুরে উমাকে বিদায়, সকাল থেকেই রাজ বাড়িতে ডালি হাতে নিয়ে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়। ভক্তবৃন্দদের সাথে সিঁদুর খেলায় মাতলেন রাজবাড়ীর রানিমা। নদীয়ার কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজার রাজগৃহে দেবী দুর্গার আরাধনায় মাতোয়ারা হয় গোটা কৃষ্ণনগরবাসী। পূজার পাঁচটা দিন সকাল থেকে রাত্রি কাতারের কাতারের ভক্তদের আনাগোনা লেগেই থাকে রাজবাড়ীতে। তবে দশমীর দিন এক অন্য […]