এই মুহূর্তে জেলা

রীতি মেনেই চন্দননগরে জগদ্ধাত্রীর কাঠামো পূজা অনুষ্ঠিত।

হুগলি, ২৪ অক্টোবর:- রাজ্য জুড়ে যখন দেবী উমার বিসর্জনে বিষাদের সুর ঠিক তখনই চন্দননগরবাসী মাততে শুরু করল দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়। গোটা রাজ্য যখন মা দুর্গার বিদায়ের বিষাদে মন ভারাক্রান্ত করতে শুরু করেছে। ঠিক চন্দননগরবাসী তখন থেকেই দেবী হৈমন্তিকার আগমনের অপেক্ষায় আজ থেকেই দিন গোনা শুরু করল। রীতি মেনে চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কাঠমো […]

এই মুহূর্তে জেলা

একদিকে মা উমা যখন কৈলাসে পাড়ি দিচ্ছেন, অন্যদিকে বাঁশবেড়িয়ায় কার্তিক পুজার সূচনা।

হুগলি, ২৪ অক্টোবর:- হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কাঠামো পুজোর মধ্যে দিয়ে কার্তিক পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেল।ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টিরও বেশি কার্তিক পুজো হয়। নামে কার্তিক পুজো হলেও বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়ায়। কলকাতার দুর্গাপুজো বা বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি পান্ডুয়ার কালীপুজো, এবং চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই বাঁশবেড়িয়ার কার্তিক পূজার সুনাম রয়েছে। আজ […]

এই মুহূর্তে জেলা

প্রথা মেনে দশমীর সকালেই ঘট ও দর্পণ বিসর্জন বেলুড় মঠে।

হাওড়া, ২৪ অক্টোবর:- আজ বিজয়া। আকাশে বাতাসে বিষাদের সুর। প্রথা মেনে দশমীর সকালেই ঘট ও দর্পণ বিসর্জন বেলুড় মঠে। চারদিন বেলুড় মঠে মহাসমারোহে উদযাপিত হয় দুর্গোৎসব। আজ দশমীর সকালে শ্রীশ্রীমা সারদার গঙ্গার ঘাটে ঘট বিসর্জন হয়। রাতে হবে সন্ন্যাসী মহারাজদের ধুনুচি নাচের সঙ্গে প্রতিমা বিসর্জন। সকালে দর্পণ এবং ঘট বিসর্জনের অনুষ্ঠান সম্পন্ন হয়। দেবী উমা […]

এই মুহূর্তে জেলা

প্রথা মনে মহাষ্টমীতে বেলুড় মঠে হচ্ছে কুমারী পুজো। ভক্ত ও দর্শনার্থীদের ঢল।

হাওড়া, ২২ অক্টোবর:- প্রথা মেনেই আজ মহাষ্টমীর দিন রবিবার সকালে বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয়েছে কুমারী পূজা। এদিন কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পূজা শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের […]

এই মুহূর্তে জেলা

অপরাজিত সংঘের মহিলারা প্রমাণ করে দিয়েছেন তারা কোনো দিক থেকে পিছিয়ে নেই – বললেন সুবীর ঘোষ।

তরুণ মুখোপাধ্যায়, ২১ অক্টোবর:- দীর্ঘ কয়েক বছর ধরে শেওরাফুলির মহিলাদের দ্বারা পরিচালিত অপরাজিত সংঘের দুর্গাপুজো এলাকার অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে প্রসিদ্ধিলাভ করেছে। বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই পুজোর সমস্ত কর্মকাণ্ড পাড়ার মহিলারাই সামলান। এই পুজোর বিষয়ে বলতে গিয়ে স্থানীয় এলাকার পুর প্রতিনিধি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সুবীর ঘোষ (ভাই) জানালেন কোনো কাজেই মহিলারা যে […]

এই মুহূর্তে

হাওড়ার পুজোমন্ডপে নাড্ডা।

হাওড়া, ২১ অক্টোবর:- আজ মহাসপ্তমীর দুপুরে হাওড়ার বেলিলিয়াস রোডের ফাঁসিতলা মোড়ে জুগনু এ্যাসোসিয়েশনের ৫৩তম বর্ষের সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ দর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (জগৎ প্রকাশ নাড্ডা)। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ জুগনু ক্লাবের সভাপতি তথা রাজ্য বিজেপি নেতা […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মহাষষ্ঠীর ভোরে দেবীর কল্পারম্ভ, সন্ধ্যায় বোধন ও অধিবাস।

হাওড়া, ২০ অক্টোবর:- রীতি মেনেই নিয়ম নিষ্ঠা সহকারে বেলুড় মঠে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় মহাষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীশ্রীদেবীর কল্পারম্ভে অংশ নিয়েছেন মঠের সন্ন্যাসী, ব্রম্ভচারীরা। এরপর আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এদিন মহাষষ্ঠীর ভোরে সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গার জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

শব্দবাজির শব্দ মাত্রা ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

কলকাতা, ২০ অক্টোবর:- রাজ্যে শব্দবাজির শব্দমাত্রা বাড়ানো হল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৯০ থেকে বাড়িয়ে এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিয়েছে রাজ‌্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের মরশুমে এখন শুধুই আনন্দের মেজাজ। দুর্গাপুজোর আমেজে এখন কলকাতাজুড়ে ঢল নেমেছে। এরপরেই দীপাবলি। মা আসবেন অন্যরূপে। এইসময়ে আবার আলোর ঝলকানিতে মেতে থাকে রাজ্য। চারিদিকে বাজির আলোয় মুখরিত হয়। বাজি […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা শহরের রাস্তায় এবার ছুটবে মুখ্যমন্ত্রীর ডিজাইন করার ট্রাম।

কলকাতা, ১৯ অক্টোবর:- এবার শহরের রাস্তায় ছুটবে মুখ্যমন্ত্রীর ডিজাইন করা ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পঞ্চমীতে তারই সূচনা করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পরিবহন নিগমের সভাপতি বিধায়ক মদন মিত্র। পুজোর কটাদিন ঠাকুর দর্শনের সঙ্গে উপরি পাওনা সুসজ্জিত ট্রামে ভ্রমণ৷ নতুন ট্রামের ডিজাইন করেছেন […]

এই মুহূর্তে জেলা

সরকারি বাস ডিপোতে ঢুকে হামলা দুষ্কৃতিদের।

হাওড়া, ১৯ অক্টোবর:- চতুর্থীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠলো হাওড়ার সরকারি বাস ডিপোতে। অভিযোগ, সরকারি বাস ডিপোতে ঢুকে মদ্যপান ও চুরির চেষ্টা। বাধা দেওয়াতেই চলে হামলা। ঘটনায় গুরুতর আহত হন এক নিরপত্তারক্ষী, সেখানে ব্যাপক ইট বৃষ্টি হয়। ভাঙা হয় বাস। লাঠি ইট নিয়ে চলে হামলা। ঘটনায় এখনও পর্যন্ত আটক তিন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার […]