হাওড়া, ১৯ ডিসেম্বর:- যাত্রী পরিবহনের কাজে নিযুক্ত লঞ্চগুলির (ভেসেল) রক্ষণাবেক্ষণের কারণে আজ মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত টানা ৬ দিন সংস্থার ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষ। আর এর জেরে লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় সকাল থেকে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যাত্রীদের অভিযোগ টানা ৬ দিন যে পরিষেবা […]
Author: khaborsojasaptaadmin
জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাতে আরেক ধাপ এগোলো রাজ্য।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা যথাসময়ে পূরণ করার দিকে আরেকধাপ এগুলো রাজ্য সরকার। জলজীবন মিশনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে গ্রামবাংলার ১ কোটি ৮৩ লক্ষ ৫৩ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ৭০ লক্ষের বেশি পানীয় জলের সংযোগ […]
হুগলিতে আটক নয়টি বালি ভর্তি ট্রাক।
হুগলি, ১৮ ডিসেম্বর:- দুর্গাপুর হাইওয়েজের এন এইচ টু দুই এর ওপর দিয়ে বেআইনি ভাবে বালি বোঝাই ট্রাকের উপর নজরদারি করার সময় আটক করা হলো নয়টি বালি ভর্তি ট্রাক। এদিন ট্রাকগুলি আটক করল হুগলির গ্রামীণ পুলিশের গুড়াপ থানার পুলিশ। আজ মঙ্গলবার হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামোনাশিষ সেনের নির্দেশ মত গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষের […]
শহরের চার রুটেই ট্রাম চালানো যাবে, ফলকনামা দিয়ে হাইকোর্টে জানাতে চলেছে রাজ্য।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- বর্তমান পরিস্থিতিতে শহরের চারটি রুটেই ট্রাম চালানো যাবে। হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার। যে চারটি রুটে ট্রাম চালানো সম্ভব সেগুলো হল, বালিগঞ্জ-টালিগঞ্জ, গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড। শহরে যাতে ট্রাম চলাচল করে সেই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্টের তরফেও শহরের ঐতিহ্য ট্রামকে বাঁচিয়ে রাখতে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয়েছে। […]
চারিদিকে যা চাপ বাড়ছে ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, হুগলিতে সেলিম।
হুগলি, ১৭ ডিসেম্বর:- চারিদিক থেকে যেমন চাপ বাড়ছে কেউ বাঁচাতে পারবে না ভাইপোকে। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন অভিষেকের সম্পত্তি হয়েছে ২০১৪ সালের পর থেকে।মানে লুটপাট আরও বেড়েছে। কোন ব্যাংকে কত টাকা জমা, দুবাইতে কত সিঙ্গাপুরে কত লন্ডনে কত, কোন একাউন্ট কোনটা বৌ এর নামে কোনটা শালির নামে কোনটা শ্বশুরের নামে কোনটা মা বাবার নামে।আর এখানে […]
শনিবার সন্ধায় বাংলাদেশী দুই যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ।
হুগলি, ১৭ ডিসেম্বর:- চট্টোগ্রামের দুই যুবক মগড়া গঞ্জের বাজারে বসে ফুলকপি বেচছিল, শনিবার সন্ধায় বাংলাদেশী দুই যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতদের নাম বিপ্লব দাস ও রতন দাস দুজনেরই বয়স ত্রিশ। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু করে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে হুগলির […]
সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে।
হাওড়া, ১৭ ডিসেম্বর:- রবিবার সাতসকালেই আগুন হাওড়া ময়দান সংলগ্ন দোকানে। পঞ্চাননতলা রোডের ওই দোকানের ফলস সিলিং থেকে এদিন আগুন লাগে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় চারপাশ ভরে যায়। আশপাশে আরও দোকান থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকল সূত্রে জানা গেছে, যে দোকানে আগুন লাগে […]
ফের চুরি হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- ফের চুরির ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে। এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে, জগৎবল্লভপুরের ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের উপর কংক্রিটের ব্রিজ তৈরির সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ উঠেছে এবার। প্রায় দশ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে বলে অভিযোগ। চুরির ঘটনায় কার্যত থমকে কাজ। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার […]
অশান্ত মনিপুরে কিছুটা হলেও শান্তি ফিরেছে, জানালেন লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- জাতিগত হিংসায় দীর্ণ মণিপুরে সম্পূর্ণ শান্তি প্রতিষ্ঠার আশা এখনও দুরস্ত। তবে হিংসার ঘটনা যথা সম্ভব নিয়ন্ত্রণে আনাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনা বাহিনী। শনিবার পূর্বাঞ্চলীয় সেনা সদর ফোর্ট উইলিয়ামে দিবস অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা জানান, মনিপুরের পরিস্থিতির আগের থেকে অনেক উন্নতি ঘটেছে। হিংসার ঘটনাও অনেক […]











