হুগলি, ২ জানুয়ারি:- মঙ্গলবার হুগলি জেলার প্রবাদ প্রতীম জন নেতা প্রাক্তন তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকারের ৬৭তম জন্মদিন শ্রদ্ধা সহকারে পালন করা হলো। এদিন শেওড়াফুলি স্টেশন সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত জন্মদিনের অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আকবর অনুরাগী তৃণমূল কর্মী এসে যোগ দেন। মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, প্রাক্তন মন্ত্রী বিধায়ক অসীমা […]
Author: khaborsojasaptaadmin
কেন্দ্রের কালা আইনের প্রতিবাদে হাওড়ায় অবরোধ ট্রাক চালকদের।
হাওড়া, ২ জানুয়ারি:- কেন্দ্রের নতুন পরিবহণ নীতির প্রতিবাদে ট্রাক চালকদের অবরোধে বছরের শেষ দিন ধুন্ধুমার বেঁধেছিল ডানকুনিতে জাতীয় সড়কে। একই ইস্যুতে এবার অবরোধ হাওড়ায়। কেন্দ্রের কালা আইনের প্রতিবাদে এদিন হাওড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের আলমপুর মোড়ে ট্রাক চালকরা অবরোধ করেন। ঘটনাস্থলে সাঁকরাইল ও ডোমজুড় থানার পুলিশ। আধঘন্টার অবরোধে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
আশি শতাংশ মিডিয়াই বিক্রি হয়ে গেছে, এবার তীব্র আক্রমণ মনোজের।
হাওড়া, ২ জানুয়ারি:- আশি শতাংশ মিডিয়াই বিক্রি হয়ে গেছে, ইমেজ খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। এবার মিডিয়াকে তীব্র আক্রমণ মনোজের। হাওড়ায় দাসনগরে গতকাল এক অনুষ্ঠানে এসে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সরাসরি মিডিয়াকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আশি শতাংশ মিডিয়া বিক্রি হয়ে গেছে। তারা ভালো কাজ দেখায় না। সব সময় ভিলেন বানানো বা নেগেটিভ […]
স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকেই কার্যকর হচ্ছে।
কলকাতা, ১ জানুয়ারি:- স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার আজ থেকে কাযর্কর হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ডাকঘরের সঞ্চয় প্রকল্পগুলির প্রচারে নেমেছে। সাধারণ মানুষ যাতে সেই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন সেজন্য জেলায় জেলায় লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। রাজ্যের মানুষ যাতে চিট ফান্ডের মতো কোনও প্রতারণার ফাঁদে না পড়েন এবং নিরাপদ জায়গায় টাকা রাখতে পারেন, তার […]
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের বর্ষপূর্তি দৌড়।
হাওড়া, ১ জানুয়ারি:- ২২৩০১ আপ এবং ২২৩০২ ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবার সোমবার পয়লা জানুয়ারি এক বছর পূর্ণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে উচ্চ-গতির ট্রেন সংযোগের এই ট্রেনের উদ্বোধন করেন এবং গত বছর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি তার নিয়মিত পরিষেবা শুরু করে। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে চলাচলকারী […]
বাইক দুর্ঘটনায় বলি এক আহত দুই হুগলিতে।
হুগলি, ১ জানুয়ারি:- বছর শুরুর প্রথম দিনেই বাইক দুর্ঘটনার বলি এক আহত দুই। চুঁচুড়া এলাকার বাসিন্দা তিন যুবক তারা একটি মোটর বাইকে করে আজ ভোররাতে চন্দননগরের দিক থেকে চুঁচুড়ায় বাড়িতে ফিরছিলেন চন্দননগর পালপাড়া রোড ধরে। চন্দননগরের চড়কতলা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি ইলেকট্রিকের ট্রান্সফরমারের ঘরের দরজাতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহেব দাস […]
হাওড়ায় বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।
হাওড়া, ১ জানুয়ারি:- ইংরেজি বছরের প্রথম দিনেই দুর্ঘটনা হাওড়ায়। আন্দুল থেকে হাওড়া আসার পথে যাত্রীবোঝাই বাসের সাথে অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে আজ সকালে। হাওড়াগামী বাস যখন আন্দুল রোড ও দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ ব্রিজে উঠছিল সেই সময় উল্টোদিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি অয়েল ট্যাঙ্কার ধাক্কা মারে বাসে। দুর্ঘটনায় আহতদের নিয়ে […]
বছরের প্রথম দিনে অগণিত ভক্ত দর্শনার্থীর ঢল বেলুড় মঠে।
হাওড়া, ১ জানুয়ারি:- সোমবার বছরের প্রথম দিনে অগণিত ভক্ত দর্শনার্থীর ঢল নামলো বেলুড় মঠে। ইংরেজি নববর্ষের পয়লা জানুয়ারির সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়। কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের মতো বেলুড় মঠেও এদিন মানুষের ভীড় লক্ষ্য করা যায় সকাল থেকেই। দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসেন। একে কল্পতরু উৎসব একই সঙ্গে নতুন বছরের প্রথম দিনের […]
ফুরফুরায় হাই মাদ্রাসার ভোটে ধরাশায়ী তৃণমূল।
হুগলি, ৩১ ডিসেম্বর:- মাদ্রাসার ছয়টি আসনের জন্য ভোট গ্রহন হয় আজ। ৫৫০ জন অভিভাবকের মধ্যে ৩২২ জন অভিভবাক ভোট দান প্রক্রিয়ায় অংশ নেন মাদ্রাসার পরিচালন কমিটি গঠনের জন্য। ছয়টি আসনে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তৃনমূল ও সিপিএম আইএসএফ জোটের প্রার্থীরা। ছয়টি আসনেই পরাজিত হয় তৃনমূল। সন্ধার পর ভোট গণনা শেষ হতেই উল্লাসে ফেটে পরে সিপিএম […]
এবার রাজ্যসংগীত বাধ্যতামূলক সব সরকারি অনুষ্ঠানে।
কলকাতা, ৩১ ডিসেম্বর:- রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে বাধ্যতামূলক ভাবে ‘রাজ্য সঙ্গীত’ গাইতেই হবে । একই সঙ্গে প্রতি বছর পয়লা বৈশাখ ‘শ্রদ্ধা এবং মর্যাদা’-র সঙ্গে ‘রাজ্য দিবস’ পালনের জন্য রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মানের সঙ্গে প্রতি বছর ‘রাজ্য দিবস’ পালন করবেন সকল পশ্চিমবঙ্গবাসী। রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠান, কর্মসূচির শুরুতে […]











