এই মুহূর্তে জেলা

ডিজের তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ হুগলিতে, গ্রেপ্তার ৯।

হুগলি, ৮ জানুয়ারি:- ডিজের তাণ্ডব রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। হুগলির দাদপুরের আমড়া গ্রামের ঘটনা। এক সাব-ইন্সপেক্টর সহ চার পুলিশ কর্মী আহত, গ্রেপ্তার ৯ জন, আটক গাড়িসহ ডিজে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল আমড়া গ্রাম থেকে ট্রাক্টর নিয়ে বলাগড়ে পিকনিক করতে যায় বেশ কয়েকজন। পিকনিক করে ফেরার পথে সন্ধায় পান্ডুয়ার দ্বারবাসিনী বাজারে স্থানীয় ব্যবসায়ীদের […]

এই মুহূর্তে জেলা

দীঘায় জগন্নাথ ধাম নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দুর।

হাওড়া, ৮ জানুয়ারি:- অযোধ্যায় রাম মন্দিরের পুন:প্রতিষ্ঠা উপলক্ষে হাওড়ায় পুরোহিত, করসেবকদের সংবর্ধনা অনুষ্ঠানে শুভেন্দু। দীঘায় জগন্নাথ ধাম নিয়ে তোপ রাজ্য সরকারকে। দীঘাতে জগন্নাথ ধাম নির্মাণ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার রাতে রামরাজাতলায় পুরোহিত, করসেবকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি বলেন, ফের এই মন্দির নির্মাণ করতে হিন্দুদের ৫০০ বছর […]

এই মুহূর্তে জেলা

মিড ডে মিলের চালে পোকা, স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের।

হুগলি, ৮ জানুয়ারি:- মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা। অভিবাকরা দেখতে পেয়েই স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনা তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকার সদ্দার পাড়া অঙ্গনয়ারী কেন্দ্রের। অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে তাদের সন্তানদের যখন স্কুলে দিতে আসেন তখন তাদের নজরে পড়ে রান্নাঘরে। যে চাল রান্নার জন্য বার করা হচ্ছিল তাতে থিক থিক করছে পোকা। এক […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা পুলিশের ভাঙ্গড় ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৮ জানুয়ারি:- ঘোষণা হয়েছিল আগেই। সেই ঘোষণা মতো সোমবার আত্ম প্রকাশ করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের এই দশম ডিভিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সবমিলিয়ে ২০০’রও বেশি পুলিশ কর্মী দায়িত্ব নেবেন ভাঙড়ের আইনশৃঙ্খলা রক্ষার। এই ডিভিশনের আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া কোর্ট ক্যান্টিনে আগুন।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।

হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর […]

এই মুহূর্তে কলকাতা

জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কলকাতা, ৮ জানুয়ারি:- জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। পরে চিরঞ্জীববাবু বলেন, সব বিষয়ে সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পুরো পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার […]

এই মুহূর্তে জেলা

দুদিনের গঙ্গাসাগর সফরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী।

হাওড়া, ৮ জানুয়ারি:- দু’দিনের গঙ্গাসাগর সফরে রওনা হলেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে হাওড়ার ডুমুরজলার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা হন তিনি। দুপুরে সাগর হেলিপ্যাডে নামবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে এদিন প্রথমে যাবেন ভারত সেবাশ্রমে। এরপর সেখান থেকে কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন। সোমবার গঙ্গাসাগরেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জয়নগরে প্রশাসনিক সভা সেরে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, […]

এই মুহূর্তে জেলা

আজাদ হিন্দ ফৌজ গঠনে রিষড়ার বোস হাউসের নিবির যোগ- সুগত বসু।

হুগলি, ৭ জানুয়ারি:- নেতাজীর আজাদ হিন্দ ফৌজ গঠনের কর্মকান্ডে রিষড়া বোস হাউসের নিবির যোগ রয়েছে বলে উল্লেখ করেন সুগত বসু। তিনি বলেন,১৯৪১ সালে ২৬ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধানের খবর রিষড়ার বোস হাউস থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া হয়।ওই বছরেই খবর হয় নেতাজী কাবুল থেকে ইউরোপ পৌঁছে গিয়েছেন। ১৯৪১ সালের এপ্রিল মাসে জাপানি কনসোল জেনারেল […]

এই মুহূর্তে জেলা

জন্ম থেকে দৃষ্টিহীন ছেলে ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে !

হুগলি, ৭ জানুয়ারি:- চুঁচুড়া কামারপাড়ার অনির্বান মুখার্জি প্রতিবন্ধী আন্দোলন সহ গণ আন্দোলনের শরিক। শিক্ষা শেষে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না তাদের জন্য পথে নেমে সোচ্চার হতে দেখা যায় তাকে। মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন অনির্বান। বামেদের ব্রিগেড সমাবেশ হলেই বাবার সঙ্গে পৌঁছে যান। আজও যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সভায় বাবার হাত ধরে […]

এই মুহূর্তে জেলা

তারুণ্যের ব্রিগেডে ছাত্র যুবদের ভিড়।

হাওড়া, ৭ জানুয়ারি:- আজ রবিবার ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কর্মীরা। শহরের জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল আসার কথা। দক্ষিণবঙ্গের দূরের জেলা থেকে ট্রেনে পৌঁছাচ্ছেন সমর্থকরা। হাওড়া স্টেশনেও আসছেন বাম যুব কর্মীরা।