হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- আধার নিষ্ক্রিয় করার চিঠি এন আর সি’র সূচনা মনে করে শিবির করে মানুষকে সচেতন করতে শুরু করল তৃনমূল। দামাল বাঙলার হুগলি শাখার পক্ষ থেকে মগড়া কাটাপুকুরে হয় এই শিবির। উপস্থিত ছিলেন, চাঁপদানীর বিধায়ক তৃনমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বলাগড় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুগলি জেলা পরিষদের […]
Author: khaborsojasaptaadmin
লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলার সিদ্ধান্ত।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকার পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পদমর্যাদার ৬১ জন পুলিশ আধিকারিকদের নিয়ে রাজ্য সচিবালয় নবান্নে পুলিশ ডিরেক্টরেটে এই সেল খোলা হচ্ছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মহম্মদ আজিম কে এই সেলের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে […]
কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ উদ্ধার হুগলিতে।
হুগলি, ২৩ ফেব্রুয়ারি:- মগড়ায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, কয়েক লক্ষ টাকার নকল কাফ সিরাপ ও ওষুধ আটক। মগড়ার নতুন গ্রামের একটি নতুন বাড়িতে রমরমিয়ে চলছিল এই কারবার। রীতিমতো কারখানা বানিয়ে মেশিন দিয়ে তৈরি হচ্ছিল এই নকল সিরাপ। স্থানীয় সূত্রে জানা গেছে, পোলবার রাজহাটের বাসিন্দা প্রদীপ বিশ্বাস দশ মাস আগে বাড়ি তৈরী করেছিলেন। প্রদীপ বর্তমানে আরবে […]
বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশনে।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ টাকার সোনা উদ্ধার হয়েছে। জানা গেছে, সন্দেহজনক এক ব্যক্তির থেকে আরপিএফ এবং জিআরপি ওই সোনা উদ্ধার করে। আটক করা হয় বিভাস আদক নামের সন্দেহজনক এক ব্যক্তিকে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। রেল সূত্রের খবর, ধৃত ব্যক্তি স্টেশনের ৯ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে একটি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করছিলেন। সন্দেহের […]
ধূলাগোড়ের হোটেলে মধুচক্রের ঘটনায় ধৃতদের তোলা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের ধূলাগোড়ের হোটেলে মধুচক্রের ঘটনায় ধৃতদের বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হয়। ওই হোটেলে পুলিশের অভিযানে বুধবার গ্রেপ্তার হয় হোটেল মালিক, ম্যানেজার সহ মোট ১১ জন। একই সঙ্গে ওই মধুচক্রের আসর থেকে দুই নাবালিকা ও চারজন তরুণীকে উদ্ধার করা হয়। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই হোটেলে মধুচক্রের আসর চলছিল। গোপন […]
ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে স্কুলে তালাবন্দি শিক্ষক।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- ছাত্রীদের সঙ্গে খারাপ আচরন,ছবি তোলা,শিক্ষিকার সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ, পোলবার আটপু্কুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। স্কুলে উত্তেজনা,পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে। শিক্ষককে স্কুলেই তালা বন্দী করে রাখা হয়।পোলবা থানার ওসি নজরুল ইসলাম পুলিশ নিয়ে হাজির হন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।গ্রামবাসীদের দাবী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্কুলের মিড ডে মিলের কর্মি এক […]
পুলিশের থেকে ছিনিয়ে ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা জনতার, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ২২ ফেব্রুয়ারি:- পুলিশের হাত থেকে ছিনিয়ে আটক এক ‘মাদক বিক্রেতা’কে মারধরের চেষ্টা স্থানীয়দের। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ের কাটলিয়ার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বাড়িতেই গোপনে ‘মাদক’ বিক্রি করার সময় এদিন হাতেনাতে ধরা পড়ে যায় একটি পরিবার। জানা যায়, দিন দশেক আগেই এক সন্তানকে নিয়ে এলাকায় ভাড়া আসেন এক দম্পতি। সেখানে কয়েকদিন ধরেই বহিরাগতদের আনাগোনা […]
নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগেই রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- চলতি মাসের শেষ সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে দেশের জাতীয় নির্বাচন কমিশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষত মানুষের মধ্যে থেকে ভয় দূর করে নিজের ভোট নিজে দেওয়ার প্রবণতাকে বাড়ানোর লক্ষ্যে এবং সব এলাকা এখন থেকেই শান্তিপূর্ণ রাখার […]
প্রেমিকাকে হত্যা করে আত্মঘাতীর চেষ্টা প্রেমিকের
হুগলি, ২১ ফেব্রুয়ারি:- প্রেমিকার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করার পর বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি পান্ডুয়া থানার মহানাদ এলাকার। মৃতার নাম সৌমি গাঙ্গুলি (২১)। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি প্রেমিক সৈকত সরকার (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মহানাদ উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকার মেয়ে সৌমির সাথে […]











