এই মুহূর্তে জেলা

ভিড় এড়াতে কড়া নিরাপত্তা শিতলখুচি ব্লকে।

কোচবিহার,২৪ মার্চ:- জনতার ভিড় এড়াতে শীতলখুচি জুড়ে কড়া নিরাপত্তা ব্লক প্রশাসনের। শীতলখুচি এলাকার বিভিন্ন ছোট ছোট বাজার গুলোতেও পুলিশি নিরাপত্তা রয়েছে। তবুও মাঝে মাঝে বাজার গুলিতে লোক সমাগমও দেখা যাচ্ছে। মানুষজন এতো জানা সত্ত্বেও তবুও তারা দলবদ্ধভাবে রাস্তায় রাস্তার মোড়ে থাকতে অভ্যস্ত হয়ে পড়ছে। কোন কোন বাজারে দোকানে ভিড় দেখা গেলেও প্রশাসন সঙ্গে সঙ্গে কড়া […]

এই মুহূর্তে জেলা

লকডাউন চলাকালীন বালিতে নাকা চেকিং পুলিশের।

  হাওড়া,২৪ মার্চ:- মঙ্গলবার সকাল থেকে বালি নিমতলায় বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগে নাকা চেকিংয়ের ব্যবস্থা করে। যারা প্রয়োজন ছাড়া রাস্তায় বেরিয়েছেন এবং জটলা তৈরি করছেন তাদের আটক করা হয়। বারবার মাইকিং করা সত্ত্বেও যারা আইন ভেঙেছেন বালি থানার পুলিশ এমন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

এই মুহূর্তে কলকাতা

লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

তরুণ মুখোপাধ্যায়,২৪ মার্চ:- করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে লকডাউন এর সময় সীমা এবং ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান লকডাউন এর সময়সীমা ২৭ তারিখ মধ্যরাতের বদলে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে। গোটা রাজ্যে তা বলবৎ হবে।আজ বিকেল পাঁচটায় থেকেই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পরিস্থিতির অস্বাভাবিকতা লক্ষ্য […]

এই মুহূর্তে জেলা

লকডাউন চলছে হাওড়া জেলাতেও। বাজারে এখনও ক্রেতাদের উপচে পড়ছে ভীড়। রাস্তায় পুলিশের মাইকিং।

  হাওড়া,২৪ মার্চ:-  করোনা সতর্কতা হিসাবে হাওড়া জেলাতেও লকডাউন শুরু হয়েছে সোমবার বিকেল ৫টা থেকে। বন্ধ করা হয়েছে বাস, ট্যাক্সি, অটো, টোটো সহ সব ধরনের গণপরিবহন। বন্ধ করা হয়েছে দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম। সকলকে প্রশাসনের তরফ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে যেন সকলে জমায়েত এড়িয়ে চলেন। ঘরবন্দি থেকে সরকারি নির্দেশ মেনে চলেন। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে।

চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে। আজ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন সকাল থেকেই অকারনে বহু মানুষ পথে বের হলেন। জেলার বিভিন্ন প্রান্তে সেইসমস্ত মানুষদের বাড়ি ফেরাতে এদিন বহু জায়গাতেই লাঠিচার্জ করতে হলো পুলিশকে। এত বোঝানো সত্ত্বেও কেনো […]

এই মুহূর্তে কলকাতা

বড়সড় সিদ্ধান্ত মমতার; ২৪০ শয্যার করোনা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতায়।

  প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের […]

এই মুহূর্তে জেলা

মিষ্টির দোকান বন্ধ করতে গিয়ে তৃনমুল কাউন্সিলের বাঁধার মুখে পুলিশ, গ্রেফতার কাউন্সিলর পরে জামিন।

  প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- করোনার জেরে রাজ্যে গতকাল থেকেই সরকারি নির্দেশে লকডাউনে চলছে।অভিযোগ সেই লকডাউনকে উপেক্ষা করেই অবৈধভাবে কোন্নগরে একটি মিষ্টির দোকানকে বন্ধ করতে গিয়ে শাসকদলেরই এক কাউন্সিলের বাঁধার মুখে পরতে হলো পুলিশকে।সকালেই কোন্নগর ফাঁড়িতে খবর যায় দেশপ্রাণ মিষ্টান্ন ভান্ডার দোকানটি খোলা রয়েছে, এবং সেই দোকানে রতিমত ভিড় রয়েছে খদ্দেরদের ।সেই খবর পেয়ে পুলিশ […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে।

কলকাতা ,২৪ মার্চ:- করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন দেশে রাজ্যসভা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। আগামী ২৬ শে মার্চ ১৭ টি রাজ্যের ৫৫ টি রাজ্যসভা আসনে ভোট নেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেযেহেতু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের রেল ও বিমান যোগাযোগ বন্ধ রাখা হয়েছে সে কারণে আপাতত নির্বাচন করা সম্ভব নয়। পরিস্থিতির […]

এই মুহূর্তে কলকাতা

করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে।

কলকাতা ,২৪ মার্চ:-  নভেল করোনা ভাইরাস সতর্কতায় চলা লক ডাউন এর মধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার বৈঠকে বসতে চলেছে। মুখ্য সচিব রাজীব সিনহা কিছুক্ষণের মধ্যেই নবান্ন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলাশাসক, পুলিশ সুপার ,পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গতকাল বিকাল ৫ টা থেকে রাজ্যে যে আংশিক […]

এই মুহূর্তে জেলা

আতঙ্কের মধ্যে কাজ করছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা।

চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:-  আতঙ্কের মধ্যে কাজ করছে ডানকুনি টোল প্লাজার কর্মীরা। তাদের বক্তব্য এই টোল প্লাজার উপর দিয়ে প্রচুর বাইরের রাজ্যের গাড়ি যাচ্ছে অথচ সেইসব গাড়ির যারা কর্মী রয়েছেন ড্রাইভার রয়েছেনতারা সংক্রমণ বহন করছে কিনা তা দেখার কেউ নেই। অথচ আমরা এখানে আমাদের তাদের সঙ্গে কাজ করতে হচ্ছে ।এ ব্যাপারে আমরা সরকারের কাছে […]