হাওড়া,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দেয়।সেখানে দাঁড়িয়ে লাইন দিয়ে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনেন জনতা। পুলিশ সূত্রে খবর, যাতে রেশন কিংবা মুদিখানার দোকানের সামনে কেউ একসঙ্গে জটলা বেধে না থাকতে পারেন তাই এই উদ্যোগ।এর প্রধান উদ্দেশ্য যাতে করোনা ভাইরাস একজনের থেকে আর একজনের শরীরে প্রবেশ করতে না পারে।
Related Articles
বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাতের ডাক সুকান্তের।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- হাওড়ার সন্ধ্যাবাজারে বিজেপির সভামঞ্চে দাঁড়িয়ে বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যাবাজারের বন বিহারী বোস রোডে আয়োজিত ওই জনসভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুকান্ত মজুমদার বলেন, “আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে লড়াই করব। আর মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে উৎখাত […]
অক্ষয় তৃতীয়ার আগে রিষড়া বাসীর মঙ্গলকামনায় পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।
তরুণ মুখোপাধ্যায়,২৫ এপ্রিল:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রিষড়া পুরসভা করোনার মতন ভয়ংকর ব্যাধি থেকে প্রত্যেক পৌরবাসী কে সুস্থ রাখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে । পুরপ্রধান বিজয় সাগর মিশ্র জানান রিষড়া শহর মিস্র ভাষাভাষীর অঞ্চল। আমাদের পৌর এলাকায় ভারতবর্ষের প্রায় সব প্রদেশের মানুষ বাস করেন । শিল্প নগরী হিসেবেও পরিচিত হুগলি জেলার এ এই অঞ্চল। […]
অতিমারীর প্রকোপ কিছুটা স্তিমিত হতে অবশেষে রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল সরকার।
কলকাতা ,২ ফেব্রুয়ারি:-অতিমারীর প্রকোপ কিছুটা স্তিমিত হতে অবশেষে রাজ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল সরকার। আগামী ১২ ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হবে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি এই কথা জানিয়ে বলেন, এর আগে স্কুলগুলিতে জীবাণুমুক্তকরণের কাজ চলবে। ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধির বিষয়টি […]







