এই মুহূর্তে খেলাধুলা

স্টেডিয়ামের দরজা খুলল, তবে খেলা শুরু নিয়ে কী বলল ক্রিকেট বোর্ড ?

  স্পোর্টস ডেস্ক,১৮ মে:- রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা দিয়ে সোমবার থেকে স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পর বোর্ডও তাদের অবস্থান স্পষ্ট করে দিল। বিসিসিআই এর পক্ষ থেকে সাফ জানান হয়েছে, দেশে করোনা সংক্রমণ যে পরিস্থিতিতে তাতে এখনই ক্রিকেট শুরুর কোনও প্রশ্নই নেই। কোষাধ্যক্ষ অরুণ ধুমল বিবৃতিতে বলেছেন, ‘চতুর্থ […]

এই মুহূর্তে খেলাধুলা

মোদি করোনার থেকেও ভয়ঙ্কর, আফ্রিদির বক্তব্যে প্রতিবাদের ঝড় ক্রিকেট মহলে।

  স্পোর্টস ডেস্ক ১৮ মে:- পাক অধিকৃত কাশ্মীরে করোনার ত্রাণ বিলি করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি মোদিকে করোনার থেকেও খারাপ বলে অপমান করেন। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ভারতের দখলে থাকা কাশ্মীরের বেশিরভাগ নাগরিক পাকিস্তানের পক্ষে। ভারত জোর করে […]

এই মুহূর্তে খেলাধুলা

ওয়াংখেড়ে স্টেডিয়াম এবার করোনার যুদ্ধক্ষেত্র !

স্পোর্টস ডেস্ক,১৭ মে:- দেশের মধ্যে কার্যত করোনার মাস্টার জোনে পরিণত হয়েছে মহারাষ্ট্র। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দেশের সব রাজ্যকে অনেক পিছনে ফেলে মৃত্যুপুরীর চেহারা নিয়েছে বানিজ্য নগরী। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে এখন পরিণত হতে চলেছে কোয়ারান্টাইন সেন্টারে। দেশে করোনা প্রবেশ না করলে এই সময় এই স্টেডিয়াম দর্শকদের উন্মাদনায় জমজমাট হয়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

যুবরাজের চ্যালেঞ্জের জবাব ভাজ্জির , পাল্টা চ্যালেঞ্জ মাস্টার ব্লাস্টারের !

  স্পোর্টস ডেস্ক,১৭ মে:- একদিনের মধ্যেই যুবরাজের চ্যালেঞ্জের পাল্টা জবাব দিলেন মাস্টার ব্লাস্টার। যুবিকে পাল্টা চ্যালেঞ্জও দিলেন শচীন।  প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং ‘কিপ ইট আপ’ চ্যালেঞ্জ দিয়ে ছিলেন রোহিত শর্মা সহ মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর ও হরভজন সিংকে। একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ। যাতে দেখা যায় , যুবরাজ সিং ব্যাটের উপর বল নিয়ে নাচাচ্ছেন। […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রিকেটে ব্যস্ত বিরুষ্কা, পাতাল লোকে মুগ্ধ বিরাট।

  স্পোর্টস ডেস্ক,১৭ মে:- লকডাউনে বাড়িতে টিম ইন্ডিয়ার অধিনায়কের সামনে বল করছেন অভিনেত্রী তথা বিরাট পত্নী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে বিরাট ও অনুষ্কা শর্মার ক্রিকেট খেলার সেই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োর প্রথমদিকে অনুষ্কা শর্মাকে ব্যাট হাতে দেখা যাচ্ছে। আর বিরাট কোহলি করছেন বল। ভিডিয়োর পরবর্তী দিকে আবার অনুষ্কাকে বল হাতে এবং […]

এই মুহূর্তে জেলা

কৃষ্ণনগর স্টেশনে আসছে পরিযায়ী শ্রমিকদের ৪ টি ট্রেন , সতর্কতার কাজ চলছে পুরোদমে।

 নদীয়া,১৭ মে:- মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে আসা ট্রেনগুলি ১৮ ই মে থেকে বিভিন্ন তারিখে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছবে। আগামীকাল উত্তরাখণ্ড থেকে প্রথম ট্রেনটি ১৮ মে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাবে। কেরালা থেকে পরের ৩টি ট্রেন ২০ মে, ২৫ মে এবং ১জুন পৌঁছে যাবে। এই ট্রেনগুলি নদীয়া, মুর্শিদাবাদ ও মালদার পরিযায়ী শ্রমিকরা রয়েছেন । […]

এই মুহূর্তে জেলা

পুরপ্রধানের হাতে সানিটাইজ মেশিন তুলে দিল ক্লাব সদস্যরা।

হুগলি,১৭ মে:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।এই লক ডাউনের মধ্যে দিন আনা দিন খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা।মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডেও দান করেছে অনেক ক্লাব।রবিবার উত্তরপাড়ার তরুণ সংঘ ক্লাবের সদস্যরা পুরসভার পুরপ্রধান দিলীপ যাদবের হাতে তুলে দিল সানিটাইজ মেশিন।লক ডাউনের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য […]

এই মুহূর্তে জেলা

পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।

  হাওড়া,১৭ মে:- করোনা পরিস্থিতিতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথিক ওষুধ আর্সেনিকাম অ্যালবাম ৩০ বিশেষ উপযোগী বলে মনে করা হচ্ছে। যেসব পুলিশকর্মী করোনা প্রতিরোধে সামনে থেকে কাজ করছেন তাদের জন্য এবার এই ওষুধের ব্যবস্থা করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (এনআইএইচ)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবার এই ওষুধ তুলে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটে। তাঁরা মোট […]

এই মুহূর্তে জেলা

এখনও আশঙ্কাজনক বালির মহিলা।

  হাওড়া,১৭ মে:- হাওড়ার বালির তর্ক সিদ্ধান্ত লেনে নিজের সাত বছর বয়সী শিশু কন্যাকে হাতের শিরা কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া মহিলার অবস্থা এখনও সঙ্কটজনক। রবিবার সকাল পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। শনিবার তিনি নিজের আদাসনে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর থেকে তিনি অচৈতন্য অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা তাকে সুস্থ করার চেষ্টা করছেন। […]

এই মুহূর্তে জেলা

শালিমার থেকে ছাড়ল শ্রমিক স্পেশাল ট্রেন।

      হাওড়া,১৭ মে:- দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর পাশাপাশি এবার ভিন রাজ্য থেকে এই রাজ্যে কাজের জন্য আসা পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে পশ্চিমবঙ্গ থেকে প্রথম ট্রেন ছাড়ল রবিবার দুপুরে। হাওড়ার শালিমার থেকে বিকানেরের উদ্দেশ্যে  রওনা হয় ওই শ্রমিক স্পেশাল ট্রেন। এদিন  দুপুর ২-৩৫ মিনিট নাগাদ […]