চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- সোমবার রাতে মুম্বাই থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন ডানকুনিতে এল। লক ডাউনে আটকে থাকা ৭০১ জন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এদিন ডানকুনি স্টেশনে এসে পৌঁছায়।যার মধ্যে হুগলীর রয়েছে ৩০৬ জন, বাকি হাওড়া, ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার l এই ট্রেনটিতে আরো যাত্রী আছে যারা নাববে বর্ধমান এবং কোচবিহারে l শ্রমিকদের আগমন উপলক্ষে এদিন সকাল থেকে ডানকুনি স্টেশনে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল এছাড়াও জেলা প্রশাসনের প্রায় সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন ডানকুনি পুরসভার পুরপ্রধান ও উপ পুরপ্রধান। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই স্পেশাল ট্রেন মুম্বাই থেকে ডানকুনি স্টেশনে এসে পৌঁছলো় ।ট্রেনটি আসার পর প্রত্যেক যাত্রীর পুঙ্খানুপুঙ্খভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, এবং তারপর তাদের স্থানীয় লোকোমোটিভ সেন্টারে নিয়ে যাওয়া হয় ।সেখানে তাদের জলযোগের এবং রাতের আহারের ব্যবস্থা করা হয়। তারপর ই সেখান থেকে নিদিষ্ট গাড়ি করে হাওড়া হুগলি চব্বিশ পরগনা বর্ধমান যেসব স্থান থেকে এই সমস্ত শ্রমিকরা এসেছেন সেই সব এলাকায় সরকারের পক্ষ থেকে তাদের পৌঁছে দেবার বন্দোবস্ত করা হয়েছে । তিনি জানান এর আগেও বিভিন্ন রাজ্যে। আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের স্পেশাল ট্রেনে করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এসব শ্রমিকদের ঘরে ফেরার বন্দোবস্ত করেছেন। আজকে মুম্বাই থেকে আসা যাত্রীরা বেজায় খুশি দীর্ঘদিন পর তারা ঘরে ফিরতে পেরে। এবং তারা অকুণ্ঠ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে যেভাবে তিনি তাদের ফিরিয়ে এনেছেন তার জন্য তাঁর কাছে তাদের কৃতজ্ঞতার শেষ নেই।
Related Articles
অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করল বিধানসভার স্পিকার।
কলকাতা, ২১ নভেম্বর:- আদালতের বিচারধীন বিষয় বলে অখিল গিরির বিরুদ্ধে আনা মুলতুবি প্রস্তাব বাতিল করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বেলা সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার কক্ষে চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। তৃণমূলের মহিলা বিধায়কদের তরফে বিজেপির এই আচরণের প্রতিবাদ জানানো হয়। অধিবেশনের প্রথমার্ধ শেষের সঙ্গে […]
বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম হুগলি – চুঁচুড়া পৌরসভা।
সুদীপ দাস , ১৪ অক্টোবর:- বেহাল নাগরিক পরিষেবা, নিয়োগে স্বজনপোষন, ব্যাপক দুর্নীতির মত অভিযোগ তুলে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম। পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীকে সরাসরি দুর্নীতিবাজ বলে দাবী করে বসলেন পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদার। মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে বাম প্রতিনিধি দলের মুখের উপর প্রশ্ন ছুড়লেন পুরপ্রশাসক। […]
লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক সাড়া , মাত্র ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়লো , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ আগস্ট:- ‘দুয়ারে সরকারে’র ব্যাপক সাড়া মিলছে। প্রতিদিন জেলায় জেলায় শিবিরগুলিতে উপচে পড়ছে ভিড়। করোনা বিধির তোয়াক্কা না করে ঠাসাঠাসি করে শিবিরের বাইরে জমায়েত করছেন বহু মানুষ। সেই সমস্যা সমাধানে ‘দুয়ারে সরকারে’র সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে বাড়ানো হতে পারে ক্যাম্পের সংখ্যাও। চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন […]









