উঃ২৪পরগনা,২৫ মে:- আমফানের ধ্বংসলীলায় বাংলা র শহর গ্রাম জুড়ে হাজার হাজার গাছের ক্ষতি হয়েছে।আমফানের জেরে পাড়ায় নেই বিদ্যুৎ l ঝড়ে তার ছিঁড়ে গেলেও , এখনো তা ঠিক হয়নি। করোনা আবহের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় আতঙ্কের মধ্যে রয়েছেন ব্যারাকপুরের মানুষ।এখানে অধিকাংশ অঞ্চলে পানীয় জলের আকাল দেখা যায় গত ২ দু দিন ধরে।এবার মানুষের পাশে এসে দাঁড়ালো ইস্টবেঙ্গল […]
Author: khaborsojasaptaadmin
ভারতীয় দলে ফিরতে পরীক্ষা দিতে হবে রোহিতকে !
স্পোর্টস ডেস্ক, ২৫ মে:- গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের মাঝপথেই চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন হিটম্যান। তারপর আর দলে কামব্যাক করার সুযোগ হয় নি রোহিত শর্মার। কারণ চোট সরিয়ে জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলেন টিম ইন্ডিয়ার সহঅধিনায়ক। তবে লকডাউনের জন্য ভেস্তে যায় তাঁর কামব্যাকের প্রচেষ্টা। যেহেতু চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এবং পরবর্তী […]
২০২০ সালের পবিত্র ঈদুল ফিতর পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রম ঈদ উদযাপন করল মানুষ।
কোচবিহার , ২৫ মে:- ঈদ শব্দের অর্থ আনন্দ আর মোবারক শব্দের অর্থ কল্যাণময়। ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলন মেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো। ঈদ মানে কোলাকুলি, করমর্দন। ঈদ মানে নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই বোনদের সঙ্গে একত্র হওয়া। নতুন জামাকাপড় পরা। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই মারণ ভাইরাস করোনার কারণে,খুশির জোয়ারও […]
সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।
সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই […]
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ শুরু হল।
হাওড়া, ২৫ মে:- ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে গাছ পড়ে হাওড়ার বালির সরখেলপাড়ায় বহু পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়েছিল। ওই বাড়ির মধ্যে তিনটি পরিবারের সদস্যরা ছিলেন। এদের সকলকেই ঘটনার দিন উদ্ধার করা হয়েছিল। আজ সোমবার হাওড়া পুরসভার তরফ থেকে হেলে পড়া ওই জরাজীর্ণ বাড়িটি একাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানেও উদ্ধার কাজে নামেন […]
হাওড়ায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধারের কাজে ওড়িশা থেকে এলো ফায়ার ও ডিজাস্টার টিম।
হাওড়া, ২৫ মে:- আমফান’ পরবর্তী সময়ে হাওড়ায় ভেঙে পড়া গাছ সরানোর কাজে নামল ওড়িশা থেকে আসা ফায়ার ও ডিজাস্টার টিম। আজ সকালে হাওড়া শহরের বিভিন্ন রাস্তায় ওড়িশা প্রশাসনের দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ভেঙে পড়া গাছ সরানোর প্রক্রিয়া শুরু করেন। ইলেকট্রিক করাতের সাহায্যে ভাঙা গাছ কেটে রাস্তা থেকে সরানো হয়। উপস্থিত ছিলেন হাওড়া […]
আমফানে ক্ষতিগ্রস্থ গাছের পুনঃপ্রতিষ্ঠা করার উদ্যোগ নিলো ডানকুনি আবাসনের আবাসিকরা।
চিরঞ্জিত ঘোষ ,ডানকুনি,২৫ মে:- আমফানের ধ্বংসলীলায় বাংলার শহর গ্রাম জুড়ে হাজার হাজার গাছের ক্ষতি হয়েছে। ভূপতিত এই সমস্ত গাছগুলিকে যাতে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার জন্য প্রশংসনীয় উদ্যোগ নিল হুগলির ডানকুনি আবাসনের আবাসিকরা। ডানকুনি আবাসনের সভাপতি এবং ডানকুনি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর সদস্য দেবাশিস মুখোপাধ্যায় জানান প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম কারিগর হচ্ছে বৃক্ষ। এবারের […]
আরামবাগে তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
শুভজিৎ ঘোষ,আরামবাগ,২৫ মে:- তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাড়ি এলাকায় । জানা গেছে বড়বাড়ি এলাকায় তৃণমূলের বেশ কিছু দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো ছিল । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সেই পতাকা ও ফেস্টুন গুলি ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে । […]
চলে গেলেন বলবীর সিং সিনিয়র, শোকস্তব্ধ ক্রীড়া জগত।
স্পোর্টস ডেস্ক,২৫ মে:- প্রয়াত প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিং সিনিয়র। সোমবার সকালে চণ্ডীগড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৮ তারিখ বলবীরকে ভর্তি করা হয় মোহালির ফোর্টিস হাসপাতালে। প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বলবীরে মস্তিষ্কে […]
আবারও পাক ক্রিকেটে করোনার হানা, আক্রান্ত তৌফিক উমর।
স্পোর্টস ডেস্ক,২৫ মে:- করোনার থাবা ফের ২২ গজে। করোনা গ্রাস করছে একের পর এক ক্রিকেটারদের। স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাকিস্তান ক্রিকেটারের। আর এবার করোনায় আক্রান্ত দ্বিতীয় পাক ক্রিকেটার। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজের করোনা পজিটিভ হয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের দারুণ […]

