শুভজিৎ ঘোষ,আরামবাগ,২৫ মে:- তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন খুলে ছিড়ে ফেলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে । ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাড়ি এলাকায় । জানা গেছে বড়বাড়ি এলাকায় তৃণমূলের বেশ কিছু দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো ছিল । তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ সেই পতাকা ও ফেস্টুন গুলি ছিঁড়ে ফেলে দেয়া হয়েছে । শুধু তাই নয় কিছু ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে । এই ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত আরামবাগ থানার পুলিশ এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে । আরামবাগ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পলাশ রায় বলেন সোমবার সকালে তৃণমূল কর্মীরা কার্যালয়ে তে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে দেখেন পতাকা ফেস্টুন গুলো ছিড়ে ফেলা হয়েছে এরপরই তিনি বলেন বেশ কিছুদিন যাবৎ এখানে মদের আসর বসছে এবং সেখান থেকে বিজেপির শ্লোগান দেয়া হচ্ছে এরপরই তিনি বলেন অনুমান করা হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড বিজেপির দুষ্কৃতিরাই করেছে। যদিও এ ব্যাপারে বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
Related Articles
অর্থনৈতিক ভাবে দুর্বল মানুষদের আইনি সহায়তা দিতে হুগলি মহসীন ল’কলেজে চালু হল “প্র বোনো ক্লাব”।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- আজ তাঁর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা বিচারক শান্তনু ঝাঁ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা বিচারক সংযুক্তা গাঙ্গুলী, জেলা পিপি শংকর গাঙ্গুলী। জেলা বিচারক শান্তনু ঝাঁ বলেন, প্র বোনো ক্লাব হল অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষকে আইনি সহায়তা দেওয়া। আইনি সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্তরে লালসা-সালসা রয়েছে। জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে।আমরা […]
বিবাদ থামাতে গিয়ে দুই ছেলের হাতে প্রহৃত বাবা।
হাওড়া , ২৭ জুলাই:- দুই ছেলের হাতাহাতি থামাতে এসে ছেলেদের হাতে নিজেই প্রহৃত হলেন বাবা। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে রাগে বাবার গলা টিপে ধরে তারা। এই অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় জে এন মুখার্জি রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রহৃত ওই ব্যক্তি এদিন তাঁর চায়ের দোকানে ছিলেন। […]
পঞ্চম দফায় ৫৭ শতাংশ বুথই স্পর্শকাতর,থাকছে ৬১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রিজার্ভেও ৩৭ কোম্পানি।
কলকাতা, ১৯ মে:- হুগলি নদীর এক পাশের ব্যারাকপুর শিল্পাঞ্চলে ২০১৯ সালের লোকসভা নির্বাচন ও নির্বাচন পরবর্তী দীর্ঘস্থায়ী অশান্তির স্মৃতি এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। আবার আরেক পারে আরামবাগ, খানাকুল, গোঘাটের মত এলাকার দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষপ্রবণতার ইতিহাস অটুট। রয়েছে বনগাঁর মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কেন্দ্রও। এর সঙ্গে যুক্ত হয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাষ। […]








