এই মুহূর্তে জেলা

বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পান্ডুয়া থানায় বিক্ষোভ বিজেপির।

হুগলি, ৮ মে:- বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু দুই কিশোর জখম হওয়ার ঘটনা এবং গতকাল এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনার সঠিক তদন্ত চেয়ে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভ অবস্থান বিজেপির। গত ৬ ই মে পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লীতে বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। তাতে রাজ বিশ্বাস নামে এক কিশোরের মৃত্যু হয়। রুপম বল্লভ ও […]

এই মুহূর্তে জেলা

পান্ডুয়ায় বিস্ফোরণকাণ্ডে আহত রূপমকে কলকাতায় স্থানান্তরিত করা হলো।

হুগলি, ৭ মে:- পান্ডুয়ায় বিস্ফোরণকান্ড নিয়ে মঙ্গলবার, রাজনীতি হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েন জখম রূপম বল্লভের পিসি। এ দিন পান্ডুয়ায় অন্য একটি ঘটনায় উদ্ধার হওয়া এক মহিলার দেহ ময়নাতদন্তের বিষয়ে জানতে হাসপাতাল সুপারের কাছে এসেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মীরা। সেখানেই বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান রূপমের পিসি। ক্ষোভে ফেটে পড়ে পিসি বলতে […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ।

কলকাতা, ৭ মে:- আগামীকাল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে। দুপুর একটার সময় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে। তিনটে থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে ফল দেখার জন্য হাতের কাছে রাখতে হবে অ্যাডমিট কার্ড।যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল, www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha। ১০ মে সকাল ১০টা […]

এই মুহূর্তে কলকাতা

নির্বিঘ্নেই তৃতীয় দফার ভোটগ্রহণ রাজ্যে, ৪ আসনে ভোটের হার ৭৩.৯৩ শতাংশ।

কলকাতা, ৭ মে:- রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ পর্ব শেষ হল শান্তিতেই। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৩টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এদিন বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের চার আসনে মোট ভোট পড়েছে ৭৩.৯৩ শতাংশ। মালদা উত্তর লোকসভায় ভোট পড়েছে ৭৩.৩০%। মালদা দক্ষিণে ভোট পড়েছে ৭৩.৬৮% এবং জঙ্গিপুরে সবথেকে কম […]

এই মুহূর্তে জেলা

মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডুয়ায়।

হুগলি, ৭ মে:- আজ সকালে স্থানীয়রা মাঠের আলে মৃতদেহ পরে থাকতে দেখে।সালোয়ার-কামিজ পরা মহিলা উপুর পরে ছিলেন। তার একটি ব্যাগ পাশে পরে থাকতে দেখা যায়। খবর যায় পান্ডুয়া থানায়।পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। চিকিৎসক পরীক্ষা করে পুলিশকে জানিয়েছে বজ্রপাতের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতদেহ ময়না তদন্তে মৃত্যুর কারন স্পস্ট হবে। মৃত মহিলা অজ্ঞাতপরিচয়। ঘটনার […]

এই মুহূর্তে জেলা

প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে বৃদ্ধার মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ৭ মে:- হাওড়ার লিলুয়া কোনা চৌধুরীপাড়ায় একটি প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম মমতা চৌধুরী (৭৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বৃদ্ধা যখন ঘুমোচ্ছিলেন তখন জীর্ণ বাড়ির ছাদের চাঙর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বৃদ্ধা যে ঘরে শুয়েছিলেন তার পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন বৃদ্ধার স্বামী বারীন চৌধুরী। আজ সকালে ঘুম […]

এই মুহূর্তে জেলা

প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় জখম উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী।

হাওড়া, ৬ মে:- সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী। এদিন শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে তিনি প্রচার শুরু করেছিলেন টোটোয় চেপে। দূপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টার্ন নেওয়ার সময় টোটোটি হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের […]

এই মুহূর্তে জেলা

সভাস্থল থেকে কিছুটা দূরেই বিস্ফোরণে মৃত্যু বালকের, একটি শব্দও উচ্চারণ নেই অভিষেকের।

হুগলি, ৬ মে:- গরীব মানুষের রান্না ঘরের জিরেতে ১৮ শতাংশ জি এস টি আর বড়লোকদের হিরেতে জি এস টি ছাড়,এটাই বিজেপির উপহার দেশের মানুষকে, বিজেপিকে করা ভাষায় আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার পান্ডুয়া কোহিনুর রাইস মিলের মাঠে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এদিন […]

এই মুহূর্তে কলকাতা

শর্তসাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের আয়োজনের অনুমোদন দিল কমিশন।

কলকাতা, ৬ মে:- শর্ত স্বাপেক্ষে রবীন্দ্রজয়ন্তী সংক্রান্ত সরকারি অনুষ্ঠানের আয়োজন করার অনুমোদন দিল নির্বাচন কমিশন। বাংলা দিবসের মতো ওই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতে পারবেন না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। মুখ্যসচিব-সহ সরকারি স্তরের আধিকারিকরা সরকারিভাবে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন। কিন্তু, কোনও রাজনৈতিক ব্যক্তির ছবি রবীন্দ্র জয়ন্তী সংক্রান্ত ব্যানার বা হোডিংয়ে ব্যবহার করা যাবে না। এবং […]

এই মুহূর্তে কলকাতা

প্রবল তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে স্বস্তির বৃষ্টি।

কলকাতা, ৬ মে:- প্রবল তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে স্বস্তির পূর্বাভাসের মধ্যে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কাও মাথাচাড়া দিচ্ছে।এ বছর ১ জানুযারি থেকে গত বৃহস্পতিবার সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট আসা পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। ডেঙ্গু আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ […]