এই মুহূর্তে কলকাতা

রাজ্যে চতুর্থ দফার ভোটে থাকছে ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা, ৯ মে:- রাজ্যে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় মোট ৫৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করা হচ্ছে। এর পাশাপাশি ৩০ হাজারের বেশি রাজ্য পুলিশ ভোটের নিরাপত্তায় বহাল থাকবে। চতুর্থ দফায় আগামী ১৩ মে রাজ্যের ৫ জেলার ৮ আসনে ভোট নেওয়া হবে। ওই পর্বে পূর্ব বর্ধমান জেলায় সর্বাধিক ১৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে বলে নির্বাচন […]

এই মুহূর্তে কলকাতা

চতুর্থ ও পঞ্চম দফায় সংকটপ্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ কমিশনের।

কলকাতা, ৯ মে:- চতুর্থ এবং পঞ্চম দফায় রাজ্যের ক্রিটিকাল বা সংকট প্রবণ ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ওই দুই পর্বে দক্ষিণবঙ্গের ৮ জেলার ১৫টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী চতুর্থ দফায় ৮ লোক সভা কেন্দ্রের মোট ১৫ হাজার ৫০৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬৪৭ টিকে সংকট প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে রোড-শো মিঠুনের।

কৃষ্ণনগর, ৯ মে:- পাখির চোখ নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। তাই একের পর এক হেভিওয়েট নেতারা আসছেন,কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে ভোট প্রচার করতে। সেরকমই আজ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত, দেবগ্রাম মন্ডল ২ এলাকায় রোড শো এর মাধ্যমে,কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে […]

এই মুহূর্তে জেলা

হুগলিতে মোদি-মমতার তুই সভা নিয়ে তৃণমূল-বিজেপির তৎপরতা তুঙ্গে।

হুগলি, ৯ মে:- হুগলি জেলায় মোদি মমতা দুই সভা নিয়ে তৃণমূল বিজেপির তৎপরতা তুঙ্গে।ভোট যত এগিয়ে আসছে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা নিয়ে তত উন্মাদনা বাড়ছে। হুগলি লোকসভা কেন্দ্রের ভোট নিয়ে হাই ভোল্টেজ সভা। এবার মোদির আগেই মমতার সভা ঘিরে তুঙ্গে প্রস্তুতি। লোকসভা ভোটের হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে হুগলী। চুঁচুড়া মাঠে তোড়জোড় চলছে ১২ […]

এই মুহূর্তে

গাড়ি থেকে চাল লুটপাট করলো হাতি!

ঝাড়গ্রাম, ৯ মে:- বৃহস্পতিবার দিনে দুপুরে প্রকাশ্যে দাপিয়ে বেড়ালো একটি পূর্ণবয়স্ক হাতি। রাস্তায় চালের গাড়ি দাঁড় করিয়ে চাল খেলো গজরাজ। আর এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৫ নম্বর রাজ্য সড়কের উপর। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার ৫ নম্বর রাজ্য সড়কের উপর গড় শালবনি এলাকায় রাস্তার উপর একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। […]

এই মুহূর্তে জেলা

রচনার সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা বলাগরে।

হুগলি, ৮ মে:- বলাগরের বাকুলিয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভার অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তিনি আজকের বক্তৃতার শুরুতেই তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন হুগলি জেলার মনীষী রাজা রামমোহন রায়, শ্রীরামকৃষ্ণ, কেশব চন্দ্র চন্দ নাগের জেলা এই হুগলি জেলা। আরামবাগে এই রাজ্য সরকারের সময় মেডিকেল কলেজ […]

এই মুহূর্তে কলকাতা

বিতর্কের আবহেই রাজভবনে পালিত হলো রবীন্দ্রজয়ন্তী।

কলকাতা, ৮ মে:- এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চলতি বিতর্কের আবহে রাজভবনে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। শুধু তাই নয় সম্বর্ধনা দেওয়া হল রাজভবনের ছয় ‘নিষ্ঠাবান’ কর্মীকে। যেখানে রাজভবনের এক মহিলা কর্মীই রাজ্যপালকে অভিয়ুক্ত করছেন, সেখানে ‘নিষ্ঠাবান’ কর্মীদের পুরস্কারের মধ্যে দিয়ে রাজ্যপাল অন্য় কোনও বার্তা দিতে চাইছেন কিনা সে প্রশ্নও উঠছে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান […]

এই মুহূর্তে জেলা

প্রোমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ঘটনাস্থলে ব্যাঁটরা থানার পুলিশ।

হাওড়া, ৮ মে:- প্রোমোটারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, ঘটনাস্থলে ব্যাঁটরা থানার পুলিশ। ফের প্রোমোটারের দাদাগিরির ঘটনা হাওড়ায়। হাওড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কদমতলা ইচ্ছাপুর এলাকায় ওই ঘটনা ঘটে। পুকুর বুজিয়ে গাছ কেটে জমি দখলের পর এবার জমির উপরে বসবাসকারীর বাড়ি রাতের অন্ধকারে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। বেশ কিছুদিন আগে গাছ কাটার খবর পেয়ে পুলিশ গ্রেফতার করেছিল […]

এই মুহূর্তে জেলা

বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার মূল মাস্টারমাইন্ড।

হাওড়া, ৮ মে:- হাওড়া বাঁকড়ার পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের চেষ্টা ও গুলি চালানোর ঘটনায় বেঙ্গালুরু থেকে গ্রেফতার ঘটনার মূল মাস্টারমাইন্ড শেখ সাজিদ। প্রধানকে খুন করতে ভিন রাজ্য থেকে ভাড়া করে আনা হয়েছিল দুই দুষ্কৃতীকে। এই ঘটনায় গ্রেফতার হাওড়ার আরও এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বাঁকড়া গুলি-কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল মাস্টারমাইন্ড […]

এই মুহূর্তে জেলা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া: নিশীথ প্রামাণিক।

হাওড়া, ৮ মে:- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজনীতি ছেড়ে মিমিক্রি প্রফেশনটাকে বেছে নেওয়া। উনি দেশের উপরাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল পর্যন্ত সকলের মিমিক্রি করে বেড়াচ্ছেন। এসব ওনার সাজেনা। উনি বিধায়কদের সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করছেন। প্রচারের গাড়ি থেকে নিচে নামিয়ে দিচ্ছেন। আর ওনার ডোমজুড় কেন্দ্রের মানুষ গত চারদিন থেকে পানীয় জল পর্যন্ত পাচ্ছেন না। বুধবার বিকেলে প্রচারে […]