স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- আইএসএলের ভেন্যু ঠিক হতে চলেছে। আগেই জানিয়ে রাখা হয়েছে কোভিড সংকটের সময়ে যাতাযাত এড়িয়ে ঝুঁকি কমাতে একটি শহরে আইএসএল হবে। সেক্ষেত্রে গোয়া ও কেরল এগিয়ে ছিল। এখন জানা যাচ্ছে পুরো টুর্নামেন্ট বায়ো সিকিউর নিরাপত্তায় গোয়াতে করা হবে পারে। আসন্ন আইএসএলে এফএসডিএল যে নতুন দল নেওয়া নিয়ে ভাবছে না বোঝা যাচ্ছে। […]
Author: khaborsojasaptaadmin
শক্তপোক্ত তৃণমূল জেলা কমিটি গড়ার সিদ্ধান্ত হাওড়ায়। সাংবাদিক বৈঠকে বললেন রাজীব।
হাওড়া , ৪ আগস্ট:- দক্ষতা ও যোগ্যতাকে মাপকাঠি করে খুব ছোট এবং শক্তপোক্ত তৃণমূল জেলা কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হল হাওড়ায় । মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লার উপস্থিতিতে এমনটাই জানালেন দলের কো-অর্ডিনেটর মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । জেলা সদর সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবারই প্রথম দলের সাংসদ , বিধায়কদের নিয়ে বৈঠক করেন লক্ষ্মীরতন […]
হাওড়া থানা এলাকায় গন্ডগোলের ঘটনায় গ্রেফতার গুড্ডু সহ ৭।
হাওড়া , ৪ আগস্ট:- সোমবার রাতে হাওড়া থানা এলাকার পি কে ব্যানার্জি লেনে দুই দুষ্কৃতী গোষ্ঠীর গন্ডগোলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সন্ধ্যেবেলা বনবিহারী বোস রোডে ঝিলপাড়ের কাছে স্থানীয় দুষ্কৃতিদের মধ্যে একটি ঝামেলা হয়। এদিকে, থানার একটি গাড়ি অন্য এক দুষ্কৃতীর ব্যাপারে খোঁজখবর করতে সেখানে […]
গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাংক একাউন্ট। সেই চক্রের এক মাথাকে গ্রেফতার করলো পুলিশ।
বিধাননগর ,৪ আগস্ট:- সল্টলেকের বেসরকারি ব্যাংকের গ্রাহকের এস এম এস ও মেল আইডি চেঞ্জ করে এক গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা প্রতারণার অভিযোগ গ্রেফতার এক । অভিযুক্তের নাম সমীরণ সাহা (খরদহ) । ইনি এন্টিক জিনিস এর ব্যবসা।আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে । পুলিশ এর অনুমান এই ঘটনায় ব্যাংকের কেউ জড়িত […]
নিম্নচাপের কারণে উপকূলের জেলা পূর্বমেদিনীপুর সতর্ক।
দিঘা, ৪ আগস্ট:- নিম্নচাপের কারনে সকাল থেকে জেলাজুড়ে ঘন অন্ধকারে ডাকা পড়েছে সাথে বৃষ্টি হয়ে চলেছে । আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টা নিম্নচাপের কারনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে । সেই কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে । যাতে মৎস্যজীবীরা মাঝ […]
টাকা বরাদ্দ হলেও দীর্ঘ ৭ বছরেও সংস্কার সম্পূর্ণ হয়নি রাস্তার, দুর্ভোগে এলাকাবাসী।
পশ্চিম মেদিনীপুর , ৪ আগস্ট:- টাকা বরাদ্দ হলেও দীর্ঘ ৭ বছরেও সংস্কার সম্পূর্ণ হয়নি রাস্তার , দুর্ভোগে এলাকাবাসী। সম্পূর্ণ রাস্তার জন্য জেলা পরিষদে জমা রয়েছে ৪ কোটি টাকা , আবারও বরাদ্দ হচ্ছে ১ কোটি কিন্তু সেই টাকা খরচ না হওয়ায় দীর্ঘ ৭ বছরেও সম্পূর্ণ হয়নি রাস্তার সংস্কারের কাজ । অথচ টাকা পড়ে রয়েছে পশ্চিমমেদিনীপুর জেলা […]
বারুইপুরের কাছারি বাজারে ভয়াবহ আগুন , ১০০ টিরও বেশি দোকান পুরো ভষ্মিভূত।
দক্ষিণ ২৪ পরগনা ,৪ আগস্ট:- অন্যতম বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে সোমবার গভীর রাতে আগুন লাগে। এলাকার মানুষ ওই বাজারের কাপড় পট্টি থেকে প্রথমে ধোয়া ও আগুন দেখতে পায় , মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার ছড়িয়ে পড়ে । সাথে সাথে খবর দেওয়া হয় দমকল দপ্তরে, কিন্তু দমকল আসতে দেরি করায় দ্রুত ছড়িয়ে পড়তে […]
ঝাড়গ্রামে প্রথম কন্টেইনমেন্ট জোন , ১০ আগস্ট পর্যন্ত কন্টেইনমেন্ট জোনে বন্ধ থাকবে দোকানপাঠ।
ঝাড়গ্রাম ,৪ আগস্ট:- পরপর তিনদিন করোনা আক্রান্তের হদিশ মেলায় ঝাড়গ্রামে এই প্রথম একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসন জানিয়েছে, শহরের জুবিলি মার্কেট, সব্জি মার্কেট, সুভাষচক সংলগ্ন মার্কেট, কোর্ট রোড চত্বর এলাকা, স্টেশন লাগোয়া এলাকা কন্টেইনমেন্ট জোনের মধ্যে পড়ছে। এই এলাকায় লকডাউন চলবে। আপাতত ১০ আগস্ট পর্যন্ত এই এলাকাগুলিতে দোকানপাঠ খোলায় […]
মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন রাজনীতি করছে , ফলে লকডাউন চারবার পরিবর্তন।
উঃ২৪পরগনা ,৪ আগস্ট:- আজ পলতা নেতাজী সংঘের মাঠে এক চা চক্রের আসরে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং বিধায়ক সুনীল সিং । দিলীপ ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহীন রাজনীতি করছে ফলে লকডাউন চারবার পরিবর্তন করেছে। তাই রাম মন্দির প্রতিষ্ঠার দিন বাধা ঘটাতে চাইছে। আজ হোক আর কাল হোক […]
সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়া।
হুগলি , ৪ আগস্ট:- পান্ডুয়া থানার তিন্নার দেশবন্ধু এলাকায় আদিবাসীদের নায়ক সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ। এদিন তিন্নার দেশবন্ধু এলাকায় জিটি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি অশ্বাসে অবরোধ ওঠে । এদিন জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে অবরোধ করে আদিবাসীরা।

