হাওড়া , ৪ আগস্ট:- সোমবার রাতে হাওড়া থানা এলাকার পি কে ব্যানার্জি লেনে দুই দুষ্কৃতী গোষ্ঠীর গন্ডগোলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। জানা গেছে, সন্ধ্যেবেলা বনবিহারী বোস রোডে ঝিলপাড়ের কাছে স্থানীয় দুষ্কৃতিদের মধ্যে একটি ঝামেলা হয়। এদিকে, থানার একটি গাড়ি অন্য এক দুষ্কৃতীর ব্যাপারে খোঁজখবর করতে সেখানে গেলে রটে যায় পুলিশ তাদের ধরতে এসেছে। এরপরই দুষ্কৃতিরা দলবল নিয়ে চলে আসে। পি কে ব্যানার্জি লেনে ব্যাপক গন্ডগোল হয়। পুলিশের আরটি ভ্যানের উপর দুষ্কৃতিরা চড়াও হয় বলে অভিযোগ ওঠে। থানার এক এসআই জখম হন। এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত গৌতম আগরওয়াল ওরফে গুড্ডু এবং সুদীপ সাহানি সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।
Related Articles
সিঙ্গুরে আবার টাটা প্রকল্পকে ফেরৎ চেয়ে পোস্টার হাতে মাঠে নামলো চাষীরা।
হুগলি , ৩ জানুয়ারি:- হুগলি জেলার সিঙ্গুর সারা ভারতের কাছে এক অন্য আন্দোলনের নাম।এই সিঙ্গুরেই টাটা প্রকল্পের বিরোধিতা করে এবং চাষীদের জমি চাষযোগ্য করে ফেরতের দাবিতে বৃহত্তর আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। টানা অনশনের পথে এক অন্য আন্দোলনের ছবি দেখেছিল সিঙ্গুর তথা বাংলার মানুষ।রাজ্যে বাম সরকারের পতন ও পালাবদলের […]
দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায় বললেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র।
হাওড়া,১২ মার্চ :- দেশের মধ্যে সর্ববৃহৎ হোসিয়ারি পার্ক তৈরি হতে চলেছে হাওড়ায়। লিলুয়ার জগদীশপুরে হবে এই পার্ক। এরজন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। পাশাপাশি বিপুল কর্মসংস্থান হবে এখানে। টেক্সপ্রো বেঙ্গলে’র তত্ত্বাবধানে এটি গড়ে উঠবে। বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি’তে অংশ নিয়ে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। তিনি […]
নিজে মাখলেন অন্যদের মাখিয়ে দোলের রঙে রঙিন কল্যাণ।
হুগলি, ২৫ মার্চ:- আজ সকাল থেকে দোলের রঙে রঙিন হয়ে এক প্রস্ত জনসংযোগ সারলেন শ্রীরামপুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তিনি শ্রীরামপুরে বসন্তে উৎসবে সামিল হন দলীয় কর্মিদের নিয়ে। শ্রীরামপুর রাধা বল্লভ মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করেন। বটতলায় জুটমিলের শ্রমিক মহল্লায় গিয়ে তিরুপতি পুজোয় যোগ দেন। সেখান থেকে চাতরা দোল মন্দিরে যান তিনি। পথে বহু […]









