এই মুহূর্তে জেলা

মহালয়ার ভোরে হাওড়ার ঘাটগুলিতে তর্পণ , পুলিশের নজরদারি।

হাওড়া , ১৭ সেপ্টেম্বর:- বৃহস্পতিবার মহালয়ায় ভোর থেকে তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই মানুষের […]

খেলাধুলা এই মুহূর্তে

রায়নার পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার ৩ ।

স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন কাকা। গুরুতর জখম হন কাকিমা। ভাইবোনেরাও মারাত্মক আহত হন। দেশের প্রাক্তন তারকা সুরেশ রায়নার আত্মীয়দের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল গত মাসে। সেই নৃশংস কাণ্ড ঘটানো দুষ্কৃতী দলের তিন জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিংহ সরকারি ভাবে জানিয়ে দিয়েছেন, যারা এই […]

এই মুহূর্তে জেলা

শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা। সশ্রম কারাদণ্ড যুবকের।

হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- এক মহিলার শ্লীলতাহানির দায়ে সশ্রম কারাদন্ড হল সুকান্ত বেরা নামের এক যুবকের। বুধবার হাওড়ার প্রথম অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই রায় দেন। এদিন সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, দোষী সুকান্ত’র বিরুদ্ধে দু’বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচশ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। […]

এই মুহূর্তে জেলা

চিনা মাঞ্জার প্রকোপ কমাতে দেশী সুতো-লাটাই প্রদান তৃণমূলের।

সুদীপ দাস , ১৬ সেপ্টেম্বর:- একদিকে নব প্রজন্মের কাছে ঘুড়ি ওড়ানোর প্রভাব কমছে, অন্যদিকে যারা ওড়াচ্ছেন তাঁদের কাছে চায়না সুতোর প্রভাব বাড়ছে। আর চায়না সুতোর প্রভাব বাড়ায় পক্ষীকূল থেকে শুরু করে সাধারন মানুষেরও প্রান সংশয়ে পড়ছে। দিন কয়েক আগেই চন্দনগরে বড়সড় চিনা মাঞ্জা কারখানার হদিস পেয়েছে পুলিশ। চায়না সুতোর বিরুদ্ধে যতই ধরপাকড় করুক না কেন […]

এই মুহূর্তে কলকাতা

বাগডোগরা বিমানবন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকার আবেদন জানাবে।

কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকার আবেদন জানাবে। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রয়োজনীয় জমিও চলতি মাসের মধ্যেই জাতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ র হাতে তুলে দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য একটি চা বাগানের লিজ বাতিল করে প্রয়োজনীয় জমির বন্দোবস্ত […]

এই মুহূর্তে কলকাতা

শহরের গঙ্গার ঘাটগুলিতে মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- করোনা আবহে শহরের গঙ্গার ঘাটগুলিতে আগামীকাল মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুরসভা। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার তর্পণ করতে হবে। যে কোনো মানুষ গঙ্গার ঘাটে এসে তর্পণ করতে […]

এই মুহূর্তে জেলা

দম্পতিকে গুলি করে খুন হাবড়ায়।

হাবড়া , ১৬ সেপ্টেম্বর:- উত্তর ২৪ পরগনার হাবড়া টুনিঘাটা মন্ডল পাড়া এলাকায় বুধবার ভোররাতে রামকৃষ্ণ মন্ডল,(৫৮) লিলা মন্ডল,(৫১) কে গুলি করে খুন করল স্থানীয় এক যুবক। পরিবার সুত্রে খবর কাশিপুর কলতলার যুবক তন্ময় বর রামকৃষ্ণ বাবুর ভাইয়ের মেয়েকে উত্ত্যক্ত করতো। এবং কিডন্যাপ করে পালায় পরে জেল খাটে তনময়। পুলিশ সূত্রে খবর এদিন রামকৃষ্ণ বাবুর বাড়িতে […]

এই মুহূর্তে জেলা

নিজ জেলায় কাজ না পেয়ে পুনরায় ভিন রাজ্যে ফিরছে শ্রমিকরা।

পশ্চিম বর্ধমান,১৬ সেপ্টেম্বর:- গত মার্চ মাসে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করে, ভারতবর্ষে চীনের মতো করোনা ভাইরাসের কারণে ভারতবাসীকে মরতে না হয় কেন্দ্রীয় সরকার লকডাউনের সিদ্ধান্ত নেন। ২৩ শে মার্চ থেকে দেশে শুরু হয় লকডাউন, প্রথম দিকে কিছু রাজ্য লকডাউনের গুরুত্ব না দেবার কারণে সে সব রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়তে থাকে সাথে বাড়তে শুরু […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর:- মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে এক ব্যক্তিকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতের নাম দেবানন্দ যোশী (৫২)। সে শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ির গঙ্গানগর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে […]

এই মুহূর্তে জেলা

শীতলকুচির ডাকঘোড়া বাজারে পরপর তিনটি দোকানে চুরি, আতঙ্কিত ব্যবসায়ীরা ।

কোচবিহার , ১৬ সেপ্টেম্বর:- এক রাতে পরপর তিনটি দোকানের তালা ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে গেল দুষ্কৃতিরা। এমনি ঘটনায় চাঞ্চল্য চুরির ঘটনা ঘটল শীতলকুচি থানার অন্তর্গত ডাকঘোড়া বাজারে। জানা গেছে, ডাকঘোড়া বাজারের ব্যবসায়ী স্বপন সিংহ, সোহাগ সিংহ, এবং শ্রীনিবাস পালের গালামাল ও কাপড়ের দোকানে তালা ভেঙে গালামালের বেশ কিছু সামগ্রী ও টাকা পয়সা তৎসহ […]