কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যের কোভিড হাসপাতাল ও সেফহাউজ গুলিতে অগ্নিকান্ড জনিত দুর্ঘটনা ঠেকাতে রাজ্যের দমকল দপ্তর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই রাজ্যের ৮৩ টি কোভিড হাসপাতাল এবং ১৪৭ টি সেফ হাউজের ফায়ার অডিটের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন। তিনি বলেন ইতিমধ্যেই কোভিড হাসপাতাল ও সেফ হাউজ গুলির অগ্নি […]
Author: khaborsojasaptaadmin
টানা বৃষ্টি নাজেহাল অবস্থা মানিকচকের বিস্তীর্ণ এলাকা ।
মালদা , ২২ সেপ্টেম্বর:- একদিকে মানিকচকের গঙ্গা ,ফুলাহার নদী এলাকায় ভাঙ্গনের সমস্যায় জর্জরিত মানুষ অন্যদিকে টানা বৃষ্টিতে নাজেহাল জনসাধারণ। তার সাথে পালা দিয়ে গঙ্গা ,ফুলহর সহ বিভিন্ন নদী, হু হু করে বাড়ছে। ইতিমধ্যে মানিকচকের অসংরক্ষিত জনবসতিতে নদীর জল ঢুকেছে। টানা প্রায় ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন মানিকচকের বিভিন্ন সংরক্ষিত এবং অসংরক্ষিত নিচু এলাকা। মানিকচক ব্লক এবং সমস্ত […]
কোচবিহারে ১ কোটির বেশি জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ পাচারকারী ।
কোচবিহার , ২২ সেপ্টেম্বর:- বড়সড় সাফল্য পেল পুলিশ ও এসএসবি। অসমে পাচার করার আগে জাল নোট ও সোনার বিস্কুট সহ গ্রেপ্তার ৯ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট। পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দুটি […]
নকশালবাড়ির ভেল্টাজোত থেকে উদ্ধার ১৫ ফিট লম্বা অজগর।
শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেল্টাজোতে এক ব্যক্তির বাড়ির হাঁসের খামার ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন প্রথমে ওই ব্যক্তির যখন বাড়ির হাঁসের খামারে যান তখন ওই অজগরটিকে দেখতে পান। এই দেখে ব্যাপক ব্যাপক আতঙ্ক হয়ে […]
অতীত যাঁরা ভুলে যান , তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না – শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রাম , ২২ সেপ্টেম্বর:- অতীত যাঁরা ভুলে যান, তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। তাঁদের ভবিষ্যৎ অন্ধকারই হবে, এটাই চিরন্তন সত্য। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর নন্দীগ্রামে এ কথা বলেন সেখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সৈনিক অমর শহিদ নিশিকান্ত মণ্ডলের একাদশ বর্ষের স্মরণ সভায় উপস্থিত হয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে শুভেন্দুবাবু […]
কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাসগৃহে পাঠাতে উদ্যোগ হাওড়া পুরসভার।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাস গৃহে পাঠাতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা। ইতিমধ্যেই হাওড়ায় জেলা প্রশাসনের তৎপরতায় একটু একটু করে কমছে করোনা সংক্রমণের হার। গত বৃহস্পতিবার জারি করা কন্টেনমেন্ট জোনের তালিকা অনুযায়ী হাওড়া পুরসভা এলাকায় কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। সাফল্যের সেই হার ধরে রাখতে এবার শহরের নানা অংশে থাকা গৃহহীনদের পুরসভার […]
ফল বিক্রেতার সততা। ফিরিয়ে দিলেন ক্রেতার টাকা।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- সততার পরিচয় দিলেন বালির এক ফল ব্যবসায়ী। পেয়ারা কিনতে এসে ভুল করে অন্যমনস্ক হয়ে ৩৭ টাকার বদলে ফল বিক্রেতাকে ৩ হাজার ৬০০ টাকা দিয়ে চলে গিয়েছিলেন অসিত চক্রবর্তী নামের এক ব্যক্তি। কিন্তু সততার পরিচয় দিয়ে সেই বাড়তি টাকার পুরোটাই মঙ্গলবার অসিতবাবুকে ফিরিয়ে দিয়েছেন গরিব ফল বিক্রেতা। মানবিকতা ও সততার পরিচয় দেওয়ায় […]
পথ কুকুরদের খাওয়ানোর অপরাধে প্রতিবেশীর হাতে নিগৃহীতা যুবতী , লিলুয়ায় চাঞ্চল্য।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- রাস্তার পথ কুকুরদের দু’বেলা খাওয়ানোর অপরাধে এক মহিলার প্রতি অভব্য আচরণ ও তার যুবতী মেয়েকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়। গত শনিবার রাতে ঘটনাটি ঘটে স্থানীয় সূর্যনগর এলাকায়। এই ঘটনায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। নিগৃহীতা যুবতী দিয়া বর্ধনকে সোমবার রাতে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা […]
রাজ্যে প্রথম বাঙালী হিসেবে পেঙ্গবা (মনিপুরী ইলিশের) ডিম ফোটালো অমিত হাজরা।
হুগলি , ২২ সেপ্টেম্বর:- ভোজনপ্রিয় বাঙালীর ভাতে মাছে রান্নার পদের জুড়ি মেলা ভার।আর সেই মাছ যদি মাছের সেরা ইলিশ হয় তাহলে আর ষোলোকলাপূর্ন। এবার অগ্নিমূল্য ইলিশ নয় ইলিশের সম স্বাদের মাছের ডিম ফুটিয়ে বাচ্চা তৈরী করছেন হুগলির প্রত্যন্ত গ্রাম রাজহাটের হাজরা অ্যাকোয়াটিকার অমিত হাজরা। মাছটির নাম পেঙ্গবা মূলত মনিপুরের একটি হারিয়ে যেতে বসা মাছ যার […]
প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা , সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সব রাজ্যে এক রকম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু রাজ্যেই সংক্রমণ বাড়ছে। বেশিরভাগ রাজ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে সেই রাজ্যগুলির সঙ্গে আগেও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী […]

