হাওড়া , ২২ সেপ্টেম্বর:- সততার পরিচয় দিলেন বালির এক ফল ব্যবসায়ী। পেয়ারা কিনতে এসে ভুল করে অন্যমনস্ক হয়ে ৩৭ টাকার বদলে ফল বিক্রেতাকে ৩ হাজার ৬০০ টাকা দিয়ে চলে গিয়েছিলেন অসিত চক্রবর্তী নামের এক ব্যক্তি। কিন্তু সততার পরিচয় দিয়ে সেই বাড়তি টাকার পুরোটাই মঙ্গলবার অসিতবাবুকে ফিরিয়ে দিয়েছেন গরিব ফল বিক্রেতা। মানবিকতা ও সততার পরিচয় দেওয়ায় বালি বাজারের পেয়ারা ব্যবসায়ী সুধীর যাদবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অসিতবাবু। পেয়ারা ব্যবসায়ী সুধীরবাবু এদিন অসিতবাবু কে ডেকে সেই বাড়তি টাকা ফেরত দিয়েছেন। খুশি হয়ে অসিতবাবু পেয়ারা বিক্রেতা সুধীরের হাতে ১০০ টাকা উপহার দিয়েছেন। অসিতবাবু বলেন, ডাক্তারের চেম্বার থেকে নেমে বেখেয়ালে পেয়ারা বিক্রেতাকে ওই টাকা ফেরত দিতে পাড়ায় দিয়ে চলে গিয়েছিলাম। সেই টাকা ফেরত পেয়ে খুব ভালো লাগছে। এই সময়ে এরকম সৎ মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এদিকে সততার পরিচয় দেওয়ায় সুধীরবাবুর কৃতিত্বে খুশি পথচলতি মানুষ থেকে এলাকার ব্যবসায়ীরা।
Related Articles
আরো ঐক্যবদ্ধ , কোন্নগরের লাল-হলুদ ঐক্য।
হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের […]
একটানা ১৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।
কলকাতা, ৮ অক্টোবর:- উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো, উৎসবের মরসুমে লম্বা পুজোর ছুটি উপভোগ করবেন তাঁরা। নবান্ন সুত্রে জানা যাচ্ছে, শনি ও রবিবার ধরে একটানা ১৬ দিন পর্যন্ত ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০২০ সালে আম বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে পারেননি করোনা অতিমারীর কারণে। তবে চলতি বছরে […]
জেলা প্রশাসনকে কোভিডবিধি মেনে চলার কঠোর নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৩ জানুয়ারি:- রাজ্যজুড়ে কোভিড সংক্রমনের সংখ্যা ক্রমশ বেড়ে চলার প্রেক্ষিতে রাজ্য সরকার সব জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সাধারণের মধ্যে কঠোরভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরি দ্বীবেদী এই মর্মে সব জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার কে চিঠি দিয়ে সবাইকে কঠোরভাবে মাস্ক পরার ওপর জোর দিয়েছেন পাশাপাশি এই নিয়ম অমান্য করলে […]








