কলকাতা , ২২ সেপ্টেম্বর:- ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু দেশের করোনা পরিস্থিতি সব রাজ্যে এক রকম নয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কিছু রাজ্যেই সংক্রমণ বাড়ছে। বেশিরভাগ রাজ্যেই তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে সেই রাজ্যগুলির সঙ্গে আগেও কথা বলতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ফের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে খবর। আগামী কাল বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। কোন কোন রাজ্যের সঙ্গে তিনি বৈঠক করবেন যে বিষয়ে প্রধানমন্ত্রী দফতর থেকে কিছু না জানানো হলেও পিটিআই সূত্রে খবর, যে রাজ্যগুলিতে সংক্রমণ বেশি বাড়ছে, অর্থাৎ মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যের থাকার কথা এই বৈঠকে। পশ্চিমবঙ্গকেও এই বৈঠকে থাকার কথা বলা হয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে দেশের করোনা সংক্রমণে এই রাজ্যগুলির পরেই রয়েছে বাংলা। সেক্ষেত্রে আক্রান্তের সংখ্যা বিচার করলে সাত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গেরও থাকার কথা।
Related Articles
ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ
দক্ষিন ২৪ পরগনা, ৮ জুন:- ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি।নষ্ট হয়ে গেছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তির্ন এলাকায় ত্রান কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের উদ্যোগে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম […]
রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলের শুল্ক ছাড়ের ব্যবস্থা কেন্দ্রের – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ মে:- রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।তাঁর দাবি কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এছাড়া পেট্রোল ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়।কাজেই সব […]
শিবরাত্রির সকাল থেকেই উত্তেজনা হাওড়ায়। নলপুর স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ।
হাওড়া, ১ মার্চ:- মঙ্গলবার শিবরাত্রির সকালে পূর্বের সময়সূচি মেনে লোকাল ট্রেন চালানোর দাবিতে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনে অবরোধ শুরু করেছেন নিত্যযাত্রীরা। অবরোধে সামিল হয়েছেন মহিলারাও। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় নলপুর স্টেশনে স্থানীয় বাসিন্দা এবং নিত্যযাত্রীরা এদিন রেল অবরোধ করেন। তাদের দাবি সময়মতো লোকাল ট্রেন চালাতে হবে। এই ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে […]








