এই মুহূর্তে কলকাতা

হাউসহোল্ড খাতে অর্থ বরাদ্দ নিয়ে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতি।

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রাজভবনের দৈনন্দিন খরচ বা হাউসহোল্ড খাতে অর্থ বরাদ্দ নিয়ে রাজ্যপাল রাজ্য সরকারের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজভবনের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য অন্তর্বর্তীকালীন বাড়তি প্রায় ৫০ লক্ষ টাকার বেশি অর্থ মঞ্জুরের আরজি রাজ্য সরকার নাকচ করে দিয়েছে। কোভিদ মোকাবিলায় রাজ্য সরকারের বিপুল খরচের কারণ দেখিয়ে এখন বাড়তি টাকা দেয়া সম্ভব […]

এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় ক্রিকেটে নয়া রাহুল ! স্যামসন-তেওয়াটিয়া ঝড়ের সামনে লড়াই করেও হার রাহুলের

স্পোর্টস ডেস্ক , ২৮ সেপ্টেম্বর:- রাহুল দ্রাবিড়, কেএল রাহুল এর পর আগামী দিনের জন্য ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করতে এ যেন আর এক নয়া রাহুলকে খুঁজে পেল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় হাইভোল্টেজ আইপিএল -কে আরও জমিয়ে দিলেন হরিয়ানার ২৭ বছরের তরুণ তুর্কী রাহুল তেওয়াটিয়া। এর আগে ছয় বলে ছয়টি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। আর রবিবার […]

এই মুহূর্তে কলকাতা

রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা

কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- রেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাবে উৎসবের মরসুমে পাহাড়ে টয়ট্রেন চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে । পর্যটক এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বাঁধলেও পুজোর আগে আদৌও পাহাড়ে টয়ট্রেন শুরু হবে কি না, রেলের তরফে তা নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। , স্থানীয় প্রশাসনের অনুমতি মিললেই পাহাড়ে টয়ট্রেনের পরিষেবা […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৪২৫ জন করোনায় সংক্রমিত।

কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৪৭ হাজার ৪২৫ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ১৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৬৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৪৬ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামীকাল তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । করোনার পরিস্থিতি শুরু হবার পর এই প্রথম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 29 এবং 30 সেপ্টেম্বর দুদিন শিলিগুড়ি উত্তর কন্যা থেকে উত্তরবঙ্গের 5 জেলার সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। 29 তারিখ আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে […]

এই মুহূর্তে কলকাতা

নভেম্বরের দু তারিখ থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে।

কলকাতা , ২৭ সেপ্টেম্বর:- আগামী দোসরা নভেম্বর থেকে রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। পরে তিনি বলেন দোসরা নভেম্বর থেকে রাজ্যের সমস্ত কলেজে পঠন-পাঠন শুরু হলেও তা হবে অনলাইনে। বর্তমান পরিস্থিতিতে এখনই কলেজ […]

এই মুহূর্তে খেলাধুলা

অন্য ভূমিকায় সাকিব , বিস্মিত সমর্থকরা।

স্পোর্টস ডেস্ক , ২৬ সেপ্টেম্বর:- ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব-আল-হাসান। কখনও ফুটবল খেলে ঘাম ঝড়িয়ে নজর কেড়েছেন, তো কখনও দুস্থদের সাহায্যার্থে নিজের সাধের ব্যাট নিলামে তুলেছেন। কিন্তু এবার একেবারে অন্য চেহারায় দেখা গেল সাকিবকে. সম্প্রতি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন শাকিব। যেখানে দেখা যাচ্ছে […]

এই মুহূর্তে জেলা

মঙ্গলাহাট বসল রবিবারে।

হাওড়া , ২৭ সেপ্টেম্বর:- ফের বদল হয়েছিল মঙ্গলাহাটের দিন। শনিবার রাতের পরিবর্তে রবিবার সকালে বসবে মঙ্গলাহাট এমন ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো আজ রবিবার বসল হাওড়ার মঙ্গলাহাট। ভোর ৪টে থেকে শুরু হয় হাট। হাট চলবে দুপুর ১২টা পর্যন্ত। […]

এই মুহূর্তে খেলাধুলা

আজ শুরু ফরাসি ওপেন, প্রথম দিনেই ক্লে-কোর্টে রাফা

স্পোর্টস ডেস্ক, ২৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারণে পিছিয়ে যাওয়া ২০২০ ফরাসি ওপেন শুরু হচ্ছে আজ, রবিবার। প্রথম দিনেই নাদাল খেলবেন বেলারুশের ইগর জেরাসিমভের বিরুদ্ধে। তবে নাদালের এ বারের ফরাসি ওপেনে সাফল্যের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তার কারণ এ বার ফরসি ওপেনের সব ম্যাচ হবে নতুন এক ধরনের বলে। যা অনেক ভারী এবং গতিও মন্থর। দ্বিতীয় […]

এই মুহূর্তে খেলাধুলা

জয়ে ফিরল নাইটরা , দুরন্ত শুভমান, মান রাখলেন দামি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক , ২৭ সেপ্টেম্বর:- সমর্থকদের স্বস্তি দিয়ে জয়ে ফিরল কেকেআর। শনিবার হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে ২ ওভার বাকি থাকতেই জয় তুল নিল নাইট ব্রিগেড। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৪ উইকেটে ১৪২ রান। হায়দরাবাদের হয়ে হাফসেঞ্চুরি করেন মনীশ পান্ডে। তিনি করেন ৫১ রান। এছাড়াও অধিনায়ক ওয়ার্নার ৩৬ ও বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৩০ রান […]