এই মুহূর্তে জেলা

পেয়াঁজ সেঞ্চুরির দোরগোড়ায় , আলু হাফ সেঞ্চুরির দিকে ছুটছে , হেলদোল নেই সরকারের।

সুদীপ দাস , ৫ নভেম্বর:- পেয়াঁজ সেঞ্চুরির দোরগোড়ায়। আলু হাফ সেঞ্চুরির দিকে ছুটছে। লঙ্কা ইতিমধ্যেই ডবল সেঞ্চুরির ঝাঁঝ দেখিয়েছে। ১০০ টাকার বাজার ভর্তি ব্যাগ হাওয়ায় দুলছে। ২০২০তে রেহাই নেই সাধারন মানুষের। T-20 -র শুরুতে এনআরসি নিয়ে দেশ উত্তাল হয়েছিলো। মাস তিনেক যেতেই চিনা ভাইরাসের প্রভাব শুরু হয়েছে দেশে। যা আজও বর্তমান। তবে বছর শেষে লকডাউন […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার নিশ্চিন্দায় আগুনে ভস্মীভূত বাড়ি।

হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় […]

এই মুহূর্তে খেলাধুলা

আজ প্রথম প্লে-অফ , শ্রেয়সের দিল্লির সামনে কঠিন প্রতিপক্ষ মুম্বই

স্পোর্টস ডেস্ক , ৫ নভেম্বর:- আইপিএল ২০২০-র প্রথম ফাইনালিস্ট কে হবে? সেটা আজই পরিষ্কার হয়ে যাবে। আর প্রথম কোয়ালিফায়ারের গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস লিগ স্টেজের শেষ পর্যায়ে এই দুটো দলের মধ্যেই ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখা গিয়েছিল। তাও আজ এই দুটো দল প্রথম কোয়ালিফায়ার খেলতে নামছে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন […]

এই মুহূর্তে জেলা

পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ এখনো কেউ নেই – শিশির অধিকারী।

পূর্ব মেদিনীপুর , ৪ নভেম্বর:- আজ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। কিন্তু সবার নজর ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে কি মন্তব্য করেন শুভেন্দু পিতা শিশির অধিকারী। কারণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েক দিন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে। দলীয় ব্যানারে দেখা যাচ্ছে না মন্ত্রী শুভেন্দু […]

এই মুহূর্তে জেলা

পুজো মিটলেও পর্যটকদের উৎসবের আবহ অটুট দিঘায়

পূর্ব মেদিনীপুর , ৪ নভেম্বর:- দেবী দুর্গা পাড়ি দিয়েছেন কৈলাসে। তবুও পুজোর রেশ কাটেনি আম বাঙালির মনে। রোজই কাতারে কাতারে ভিড় জমেছে সমুদ্র সৈকত দিঘাতে। ফলে লকডাউনের পর ঘুরে দাঁড়ানোর কিছুটা শক্তি পেয়েছে সৈকতের পর্যটন ব্যবসা। হাসি ফুটছে দিঘা এলাকার পর্যটন ব্যবসায়ীদের মুখে। তবে পুজোর ছুটিতে অতিরিক্ত ভিড় ঝুঁকি বাড়াচ্ছে কোভিড সংক্রামনের। স্বাস্থ্যবিধি ও সামাজিক বিধি […]

এই মুহূর্তে খেলাধুলা

আগামী আইপিএল ভারতেই , আশাবাদী মহারাজ

স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন […]

এই মুহূর্তে জেলা

রাজ্যের মানুষ ভিক্ষা চায়না , চায় কাজ – অগ্নিমিত্রা পাল।

হুগলি , ৪ নভেম্বর:- হুগলি জেলার শেওরাফুলিতে বিজেপি মহিলা মোর্চার সভায় উপস্থিত বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার মহিলা মোর্চার সভায় এসে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি অগ্নিমিত্রা পাল। এদিন রাজ্যের ২ টাকা কেজি দরে চাল দেওয়া প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষ ভিক্ষা চায়না, চায় কাজ যাতে নিজেদের চাহিদা নিজেরাই পূরণ করতে পারে। রাজ্য সরকারের জমির […]

এই মুহূর্তে জেলা

কালীপুজোর প্রাক্কালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান , হাওড়ায় উদ্ধার শব্দবাজি , গ্রেফতার ১।

হাওড়া , ৪ নভেম্বর:- কালিপুজো ও দীপাবলীর প্রাক্কালে বাজি উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি) এবং দাসনগর থানা যৌথভাবে হানা দিয়ে ইছাপুরের একটি দোকান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এই শব্দবাজি সংগ্রহ, বিক্রি এবং সরবরাহের অভিযোগে পুলিশ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর […]

এই মুহূর্তে কলকাতা

লকডাউন পরবর্তীতে বেকারদের জন্য ঋণে দু লক্ষ বাইকের যোগান দেবে রাজ্য , ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৪ নভেম্বর:- কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে দু’লক্ষ বাইক কেনার জন্য দীর্ঘ মেয়াদী ঋণের বাব্যস্থা করছে রাজ্য সরকার। কোরোনা পরিস্থিতিতে বহু মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। লকডাউন এর সময় সারাদেশের মতো এ রাজ্যে ও অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ অবস্থায়। তাই কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবক যুবতীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে […]

এই মুহূর্তে জেলা

বদলি হাওড়ার পুর কমিশনার। পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক।

হাওড়া , ৪ নভেম্বর:- বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে […]