হাওড়া , ৪ নভেম্বর:- বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাবেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ধবল জৈনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভ্যালুয়েশন দপ্তরের মেম্বার-সেক্রেটারি পদে। তবে, এটি স্রেফ রুটিন বদলি নাকি এর পিছনে অন্য কোনও বিশেষ কারণ আছে সেই বিষয় নিয়েও শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার থেকে জেলাশাসক তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাওড়া পুরনিগমের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
Related Articles
নবরূপে সাজতে চলেছে শ্রীরামপুরের টাউন হল।
সুদীপ দাস, ১০ অক্টোবর:- নতুন প্রশাসকপদে বসেই শ্রীরামপুর টাউনহলের নবরূপ দিতে উদ্যোগী গৌরমোহন দে। সম্প্রতি শ্রীরামপুরের পৌর-প্রশাসক পদে রদবদল হয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন গৌরিমোহন দে। পুজোর আগেই গৌরবাবুর বড় ঘোষনা নতুন করে সেজে উঠবে শ্রীরামপুরের ভগ্নপ্রায় টাউনহল। বহু পুরাতন এই টাউনহল সংস্কারের দাবী দীর্ঘদিনের। শুধু শ্রীরামপুরবাসীই নয়, এই হলের সংস্কারের দাবী তুলেছেন শেওড়াফুলি, বৈদ্যবাটি, রিষড়া […]
ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকায় জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় অশনি। দুর্যোগের পূর্বাভাসের জেরে সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। ফনি হোক বা আমফান বা সাম্প্রতিকতম ইয়াস, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকলে নিজে পরিস্থিতির ওপর নজর রাখেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঘূর্ণিঝড় এর জেরে আগামী এক সপ্তাহ রাজ্য দুর্যোগের পূর্বাভাস থাকায় পরিকল্পিত জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে […]
মুখ্যসচিবের বদলি সংক্রান্ত কেন্দ্রের চিঠির সৌজন্যবশত তার জবাব দিয়েছি – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিবের বদলি সংক্রান্ত ব্যাপারে রাজ্যকে অবহিত করে কেন্দ্রের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল আজ তিনি সৌজন্যবশত প্রধানমন্ত্রীকে সেই চিঠিরই জবাব দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ, সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই কেন্দ্র- রাজ্য যোগাযোগ রেখে চলে৷ কেন্দ্র- রাজ্যের মধ্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া৷তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, […]








