স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।” পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান বিসিআই সভাপতি। কলকাতায় দুর্গাপুজো কাটিয়েই আইপিএল এর প্লে-অফ দেখতে বুধবার দুবাই উড়ে গেলেন মহারাজ। আইপিএল এর গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে দুবাই, আবুধাবি ও শারজার মাঠে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সৌরভকে। তবে দুর্গাপুজো পরিবারের সঙ্গে কাটাতে বেহালায় ফিরে আসেন তিনি। তবে প্লে-অফের আগে আবারও দুবাই উঠে গেলেন বিসিসিআই সভাপতি।
Related Articles
রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলার।
কলকাতা, ১৪ মে:- জাতীয় তপশিলি জাতি উপজাতি কমিশনের কাছে রাজ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের অধিকার হনন ও তাদের ওপর হিংসার প্রায় এক হাজার অভিযোগ জমা পড়েছে।দুদিনের রাজ্য সফরে থাকা কমিশনের চেয়ারপার্সন বিজয় সাম্পলা আজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার সময় এ রাজ্যে যে হিংসার পরিস্থিতি ছিল […]
সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কৃষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্যের রাজনীতির শিকার হচ্ছেন বলে যে বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কড়া সমালোচনা করে পাল্টা এক বিবৃতিতে বলেন রাজনৈতিক বিচারধারার জন্যেই বাংলার এমন অবস্থা। […]
PAC চেয়ারম্যান মুকুল , প্রতিবাদে বিজেপির ওয়াকউট।
কলকাতা, ৯ জুলাই:- অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় চলতি অধিবেশনের শেষ দিনে দ্বিতীয়ার্ধে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করেছেন। বিজেপি ছেড়ে সদ্য তৃণমূল কংগ্রেসে ফিরে আসা বিধায়ক মুকুল রায় কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এর প্রতিবাদে বিরোধী বিজেপি পরিষদীয় দল সভায় তীব্র হট্টগোল করে পরে সভা থেকে ওয়াকআউট করে। উল্লেখ্য বিজেপির তরফে বালুরঘাটের […]








