কলকাতা ২৫ জুন:- জনপ্রিয় বিস্কুট নির্মাতা সংস্থা ব্রিটানিয়া কলকাতা থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে বলে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই আলোচনার কোন ভিত্তি নেই। বরং ব্রিটানিয়া বাংলায় তাদের ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অমিত […]
Author: khaborsojasaptaadmin
তিস্তার জল বন্টন চুক্তি রাজ্য অবগত বলে কেন্দ্রের দাবি খারিজ রাজ্যের।
কলকাতা ২৫ জুন:- বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তার জল বন্টন নিয়ে চুক্তি রাজ্যকে অবগত রেখে করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের দাবি রাজ্য খারিজ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নে জানান, জল বন্টন চুক্তি নিয়ে আলোচনা করতে ২০২৩ সালে জলশক্তি মন্ত্রক একটি ১২ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করে। তাতে একজন পশ্চিমবঙ্গ […]
এসি চালিয়ে ঘুমিয়ে গৃহকর্ত্রী, গ্রিল কেটে ঢুকে লুটপাট, উত্তরপাড়ায় চাঞ্চল্য!
হুগলি, ২৫ জুন:- এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন গৃহকর্ত্রী, গ্রিল কেটে অন্য ঘরে ঢুকে লুটপাট, উত্তরপাড়ায় চাঞ্চল্য! স্থানীয় সূত্রে জানা গেছে,উত্তরপাড়ার ভদ্রকালী শিমূলতলা এলাকায় জিটি রোডের উপর একটি আবাসনে গতকাল রাতে এই ঘটনা ঘটে। আবাসনের দোতলার বাসিন্দা রানু মুখোপাধ্যায় জানান, তিনি মেয়ে নিয়ে একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। আরেকটি ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ঢোকে […]
ডাউন দুন- এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ।
হাওড়া, ২৫ জুন:- ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুরদা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই ‘বৈধ’ যাত্রীদের দেখে নেওয়ার হুমকি […]
সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ, ভূমিসচিব পদে রদবদল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ জুন:- সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ভূমি সচিব পদে রদবদল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে পুরসভাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন। তার পরেই সচিব স্তরে রদবদলের বিজ্ঞপ্তি […]
বেআইনি নির্মাণ, তোলাবাজি সম্পূর্ণভাবে বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৪ জুন:- ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর পুরসভা গুলিকে ৫১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তা সত্বেও বিভিন্ন পুর এলাকার বাসিন্দারা এখনো রাস্তাঘাট,পানীয় জল নিকাশি, আলোর মতো ন্যূনতম পরিষেবা গুলি ঠিক মতো পাচ্ছে না। নবান্নে পুরসভা ও উন্নয়ন পর্ষদ গুলির পর্যালোচনা বৈঠকে এ নিয়ে সরব হলেন খোদ […]
দুই মেদিনীপুরের দুই উন্নয়ন পর্ষদের কাজে অখুশি মমতা, নতুন করে কাজ খতিয়ে দেখার সিদ্ধান্ত।
কলকাতা, ২৪ জুন:- রাজ্য সরকার বর্তমান সময়ের প্রেক্ষিতে বিভিন্ন এলাকা উন্নয়ন পর্ষদের ভূমিকা নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে পুর বৈঠকে এই মর্মে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি দীঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন দীঘা এবং হলদিয়ার উন্নয়নের জন্য এখন সেখানে […]
বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের জল চুক্তির কড়া বিরোধিতা মমতার।
কলকাতা, ২৪ জুন:- রাজ্যকে অন্ধকারে রেখেই বাংলাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী গঙ্গা-তিস্তা জল বন্টন চুক্তি করেছেন। যা আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে […]
পুর প্রশাসনিক বৈঠকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রীর।হুগলির প্রতিনিধিরা শুনলেন ভার্চুয়াল মাধ্যমে।
হুগলি, ২৪ জুন:- লোকসভা নির্বাচন মেটার পর পুর পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে।লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রায় সত্তরটি পুরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল তৃনমূল। এর আগে সরকারি জমি বেদখল নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।আজ নবান্নে পুরসভা ও কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।ছিলেন প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে নজির বিহীন ভাবে পুর প্রতিনিধি […]
ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়।
হুগলি, ২৪ জুন:- ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়। হিন্দমোটর দেবাইপুকুর রোডে এই ঘটনা। ব্যাবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান,গত শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ একটি ছেলে তার দোকানে আসে। বয়স ষোলো সতেরো হবে। তখন দোকান ফাঁকাই ছিল।ছেলেটি কয়েকটি ওষুধ চায়। আমি দিতে শুরু করি। ছেলেটি বলে একটা ওষুধের নাম মনে […]











