এই মুহূর্তে জেলা

রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হুগলিতে।

হুগলি, ২৬ জুন:- রাজ্যে প্রথম ভ্রাম্যমান বায়ো টয়লেটের উদ্বোধন হল হুগলি জেলা পরিষদে।হুগলি জেলা পরিষদ ভবনের সামনে এদিন দুটি ভ্রাম্যমান টয়লেটের উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদে সভাধিপতি রঞ্জন ধারা, জেলা শাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যরা। মোট ছয়টি শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ টয়লেট কেনা হয়েছে। তার মধ্যে আজ দুটি গাড়ির উদ্বোধন হয়। মগরা পঞ্চায়েত […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি জমি জবরদখল ও হকার উচ্ছেদ নিয়ে ফের বৃহস্পতিবার বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৬জুন:- সরকারি জমির বেআইনি জবরদখল ও হকার উচ্ছেদ ইস্যু নিয়ে ফের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সোমবারের পর ফের বৃহস্পতিবার ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য কলকাতা সহ একাধিক পুরসভা, জেলা প্রশাসন, পুলিসের পদস্থ কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। দুপুর ১২টা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিটি দপ্তরের সচিব এবং পুলিস সুপারদেরও […]

এই মুহূর্তে কলকাতা

সবজির দাম ঊর্ধ্বমুখী, মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দিতে ১১টি ভ্রাম্যমান সুফল বাংলা বিপনী।

কলকাতা, ২৬জুন:- শাকসবজি ও আনাজের উর্ধ্বমুখী বাজারদরের প্রেক্ষিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৪৬৮ সুফল বাংলা স্থায়ী ও ভ্রাম্যমান বিপণী থাকে বাজারদরের তুলনায় গড়ে ১০ থেকে ২০ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে। কলকাতা ও আশপাশের এলাকায় ক্রেতাদের সুবিধাদিতে লেক মার্কেট এর কাছে এবং সল্টলেক সহ রাজাহাট নিউ টাউন এলাকায় […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে গ্রেফতার ভুয়ো আইনজীবী!

হুগলি, ২৬ জুন:- পরনে সাদা জামা কালো প্যান্ট প্রতিদিন সকাল হলেই চন্দননগর ঘাটে দেখা যেত তাকে। পরিচয় ছিল জুনিয়ার আইনজীবী হিসেবে। আর তাকেই পুলিশ গ্রেফতার করে আদালতে চালান করল। ভূয়ো আইনজীবী গ্রেফতারে খুশি চন্দননগর আদালতের আইনজীবীরা। ধৃতের নাম সাহিল সেখ। বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায়। তাকে গতকাল রাতে গ্রেফতার করে চন্দননগর পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, নিজে […]

এই মুহূর্তে জেলা

রাতের অন্ধকারে নক্কারজনক কাণ্ড, থানায় অভিযোগ দায়ের পশুপ্রেমীদের।

হাওড়া, ২৬ জুন:- রাত হলেই লাঠি হাতে ঘুরছে একদল বাইকবাহিনী। না কোনও দুষ্কৃতী ধরতে নয়, এলাকার পথ কুকুরদের মারধর করে এলাকাছাড়া করতে কার্যত কোমর বেঁধে পথে নেমেছেন এরা। অবলা পশুদের উপর হামলা চালিয়ে এলাকার কিছু যুবক রীতিমতো ‘গ্যাং’ তৈরি করে নক্কারজনক এই ঘৃণ্য কাজ করছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার শান্তিনগরের এমন চাঞ্চল্যকর ঘটনায় কার্যত […]

এই মুহূর্তে জেলা

নেশায় পরে নাসার বিজ্ঞানীও সর্বশান্ত, মাদকের নেশা থেকে দূরে থাকার আহ্বান পুলিশের।

হুগলি, ২৬ জুন:- আজ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা। কমিশনার বলেন, মাদকের নেশার সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে হাওড়া সিটি পুলিশের বিশেষ উদ্যোগ।

হাওড়া,২৬ জুন:- মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার সকালে হাওড়া সিটি পুলিশ জনসাধারণের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে মাদকের অপব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে হাওড়ার টিকিয়াপাড়ার রেবেকা স্কুল থেকে শরৎ সদন পর্যন্ত এক র‌্যালির আয়োজন করা হয়। ওই র‍্যালিতে পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্কুলের […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিস্ফোরন, আগুন !

হুগলি, ২৫ জুন:- সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরে বিস্ফোরন,আগুন! পুড়ে গেল কয়েকটি ঘর।একটি বড় বিল্ডিং এর একাংশও পুড়ে গেছে। অফিস চত্বরে রাখা একাধিক গাড়ি ভস্মিভূত। ঘটনাস্থলে পুলিশ ও দমকল। মন্ত্রী জানিয়েছেন, অফিসে মজুত ক্লোরিন থেকে আগুন লাগে। ঘটনায় আহত ৫ জন কর্মচারী। সিঙ্গুরের দোলুইগাছা এলাকায় চন্দননগর মহকুমার অধীন জনস্বাস্থ্য কারিগরি দফতর। অফিসের পাশাপাশি মহকুমার […]

এই মুহূর্তে জেলা

কোটি টাকার সাইবার প্রতারণার সাথে যুক্ত যুবককে গ্রেফতার লালবাজার পুলিশের।

হুগলি, ২৫ জুন:- প্রায় তিন কোটি টাকার সাইবার প্রতারণা চক্রের পর্দাফাস করলো পুলিশ।গরীব পরিবার থেকে ফিল্মি কায়দায় উত্থান অভিযুক্তের।গোপন সূত্রে খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির পুলিশের সহায়তায় হুগলি জেলার কোন্নগর এর কানাইপুর কলোনি শহীদ বেদী এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করলো লালবাজার পুলিশ।ধৃতের নাম রাহুল গুপ্তা।বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।এলকা সূত্রে জানা গেছে রাহুল গুপ্তার […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে ব্যবসা গোটাচ্ছে ব্রিটানিয়া, এই মিথ্যা প্রচার ভিত্তিহীন, জানালেন প্রাক্তন অর্থমন্ত্রী।

কলকাতা ২৫ জুন:- জনপ্রিয় বিস্কুট নির্মাতা সংস্থা ব্রিটানিয়া কলকাতা থেকে তাঁদের ব্যবসা গুটিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে বলে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই আলোচনার কোন ভিত্তি নেই। বরং ব্রিটানিয়া বাংলায় তাদের ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অমিত […]