হুগলি , ১ ডিসেম্বর:- দলীয় কর্মী সভা করতে এসে দলের কর্মিদের বিক্ষোভের মুখে পড়ল হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে একটি কর্মী বৈঠক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা, হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে এলাকায় জমে বহু মানুষের ভিড়। […]
Author: khaborsojasaptaadmin
ফুরফুরা শরীফের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।
কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। […]
কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্র খাঁর, মামলার হুমকি তৃণমূলের
কোচবিহার , ১ ডিসেম্বর:- কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় প্রাতভ্রমনে বেড় হন পাশাপাশি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সেখানে জনসংযোগ বাড়াতে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভাইপো […]
খড়িয়ালে এমাজন কোম্পানির গোডাউনে কাজ করে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা
হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের […]
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে […]
সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- শিশুদের উপর যৌন অত্যাচার সহ অন্যান্য নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আরও সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন মোট চল্লিশটির মধ্যে রাজ্যে বর্তমানে এই ধরনের চারটি আদালত রয়েছে। আজ আরও সাতটি আদালতের […]
তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত
কলকাতা , ১ ডিসেম্বর:- তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে এর আগে এখানে যে একশো একর জমি দেওয়া হয়েছিল তা ভর্তি হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এখানে […]
বহিরাগত ইস্যুতে ফের কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১ ডিসেম্বর:- বহিরাগত ইস্যুতে ফের কেন্দ্রের শাসকদল বিজেপিকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে ফের কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করা হচ্ছে, বিজেপির ওই অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা বঞ্চিত দিল্লির কাছে। রাজ্যের যে প্রকল্প চলছে, তা বিজেপির কথায় করব কেন? কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে […]
নতুন মাঝেরহাট সেতুর নাম বদলে হচ্ছে জয় হিন্দ সেতু।
কলকাতা , ১ ডিসেম্বর:- নতুন মাঝেরহাট সেতুর নাম বদলে জয় হিন্দ সেতু করা হচ্ছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। তিনি জানান আগামী বৃহস্পতিবার বিকাল ৫ টায় নতুন মাঝেরহাট ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসন্ন ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওই সেতুকে তাঁর নামাঙ্কিত করা হচ্ছে।
বালিতে পোস্টার ব্যানারে বিতর্ক , অস্বস্তি শাসক শিবিরে।
হাওড়া , ১ ডিসেম্বর:- বালিতে ফের পোস্টার ব্যানার ঘিরে শাসক শিবিরে চাঞ্চল্য। বালি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ওই পোস্টার ব্যানারগুলি লাগানো হয়। যেখানে তৃণমূল কর্মীরা বহিরাগত প্রার্থীর পরিবর্তে এলাকার মানুষকে প্রার্থী করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোর কাছে। মঙ্গলবার সকালে বালি, বেলুড় এবং লিলুয়ার বিভিন্ন দেওয়ালে লাগানো পোস্টার এবং ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এখানে ‘বহিরাগত’ […]

