কলকাতা , ১ ডিসেম্বর:- তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে রাজ্য সরকার নিউ টাউনের সিলিকন ভ্যালিতে আরো কুড়িটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রথম পর্যায়ে এর আগে এখানে যে একশো একর জমি দেওয়া হয়েছিল তা ভর্তি হয়ে যাওয়ায় দ্বিতীয় পর্যায়ে এখানে আরো একশো একর জমি বরাদ্দ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্র এখানে একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করবে বলে জানিয়েছে। অনুমোদনের জন্য আগামী বিশে ডিসেম্বরের মধ্যে তারা পরিকল্পনা জমা দেবে। দুই বছরের মধ্যে সংস্থা নির্মাণকাজ শেষ করবে বলেও মুখ্যমন্ত্রী এইদিন জানান। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে স্টার সিমেন্ট সংস্থার একটি ইউনিট গড়ে তোলার জন্য তাদের জমি দেওয়ার প্রস্তাব ও এই দিনের বৈঠকে গৃহীত হয়েছে।
Related Articles
বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। মোদী – শাহকে কটাক্ষ দোলা সেনের।
হাওড়া , ১৮ ফেব্রুয়ারি:- বাহুবলী আর মহাবলী মিলে অম্লান বদনে দেশকে বেচে দিচ্ছেন। এরা করোনার থেকেও মহাবিপদ। রেল থেকে ভেল, সেল থেকে বিএসএনএল সব এদের হাত ধরে বিক্রি হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার হাওড়ার শরৎ সদনে হাওড়া জেলা আইএনটিটিইউসির শ্রমিক সম্মেলনে এসে এভাবেই মোদী – অমিত শাহকে নাম না করে কড়া ভাষায় আক্রমণ করেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী […]
ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে।
কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ […]
পুজোকে কেন্দ্র করে পর্যটনের প্রসারে উৎসাহ দিতে কলকাতায় চালু হচ্ছে হোম স্টে।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- পুজোকে কেন্দ্র করে রাজ্যে পর্যটনের প্রসারে উৎসাহ দিতে উৎসব শুরু হওয়ার আগেই এবার কলকাতায় চালু হচ্ছে হোম স্টে। হোম স্টে ব্যবসাকে উৎসাহ দিতে রাজ্য সরকার যে উৎসাহ নীতি চালু করেছে তা এই শহরের হোম স্টে গুলির জন্যও প্রযোজ্য হবে। রাজ্যের পর্যটন দফতর ও কলকাতা পুরসভায় যৌথভাবে এমন ফ্ল্যাট, বাড়িগুলি চিহ্নিত করে নথিভুক্ত […]









