হাওড়া ,২০ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ প্রচারাভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সম্মিলিত সাফল্যের কথা তুলে ধরছেন। আজ রবিবার […]
Author: khaborsojasaptaadmin
এক ওয়েট লিফটারের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারl
হুগলি,২০ ডিসেম্বর:- হুগলির শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া ভূষণ ফ্যাক্টরির আবাসন থেকে। মৃতের নাম মঙ্গলা সেন(৩০)। মৃতের আত্মীয়র অভিযোগ মঙ্গলা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় সফল হয় মিস ইন্ডিয়া হয়। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী অম্বরিশ সেন,সেও একজন ওয়েট লিফটার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অম্বরিশ সেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। […]
ডোমজুড়ের নারনায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর।
হাওড়া ,২০ ডিসেম্বর:- হাওড়ায় ডোমজুড়ের নারনা এলাকায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর। ভাঙচুর গাড়িও। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গ্রামে রাতভর চলে ব্যাপক তল্লাশি। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের দিনই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে এই রাজনৈতিক সংঘর্ষ ঘটেছে হাওড়ায়। অভিযোগ, শনিবার রাতে […]
এখন দুয়েক দিন, নির্বাচন কাছে এলে মাসে এক সপ্তাহ করে থাকবেন অমিত শাহ, মমতাকে ঘুরিয়ে জবাব দিলীপের
কলকাতা ,২০ ডিসেম্বর:- এখন মাঝেমধ্যে রাজ্যে অমিত শাহ আসছেন। নির্বাচনে সামনে এলে মাসে এক সপ্তাহ করে থাকবেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত দিন কয়েক আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় আসা নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুর পথে […]
আগামী দিনে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করবো – দেবাশিস মুখোপাধ্যায়।
চিরঞ্জিত ঘোষ , ১৯ ডিসেম্বর:- আগামী দিনে মানুষের সঙ্গে থেকে রাজনীতি করবো। আজ মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঞ্চ থেকে বিজেপি তে যোগদানের পর সাংবাদিকদের কথাগুলো বললেন ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তৃণমূল নেতা দেবাশিস মুখোপাধ্যায়। তিনি জানান রাজনীতি করতে এসে যেভাবে দেখেছি একের পর এক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে সে। ব্যাপারে বারেবারে প্রতিবাদ করেছি, কিন্তু […]
প্রশাসনের অভিযুক্ত আধিকারিকদের পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের , চিঠি রাজ্যকে।
কলকাতা , ১৯ ডিসেম্বর:- আগামী বিধানসভা নির্বাচন সুষ্ঠ এবং অবাধ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের যে সব আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন তাদের ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। আজ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে গত নির্বাচনে প্রশাসনের কারও বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নির্বাচনী […]
শুভেন্দুকে মীরজাফর আখ্যা দিয়ে ব্যানার কোন্নগরে।
হুগলি , ১৯ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর কোন্নগরে পোস্টার দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। পোস্টারে লেখা রয়েছে ‘শুভেন্দু মীরজাফর’। আর তা নিয়ে চাঞ্চল্য কোন্নগর জোরাপুকুর এলাকায়। কে পোস্টার লাগিয়েছে, তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল জানায় দল থেকে কে গেল এসব নিয়ে কেউ ভাবে না। দলের একজন […]
২০০ আসন নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি – অমিত শাহ।
পুর্ব-মেদিনীপুর , ১৯ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা হলেও শনিবার পূর্ব মেদিনীপুরের অমিত শাহের সভার দিকে মূলত চোখ ছিল শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিকে। রাজনৈতিক মহলে চলা জল্পনাকে সত্যি প্রমাণিত করেই বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। আর মেদিনীপুরের কলেজ মাঠের এই সভা থেকে শুভেন্দু অধিকারীর যোগদানকে সামনে রেখেই রাজ্যের শাসক দল তৃণমূল […]
ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১৯ ডিসেম্বর:- উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তর এর কাজ আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ই-আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ট্যুইট করে একথা জানিয়েছেন। আগামী ৩০ শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন […]
ফের একবার চিতাবাঘের আতঙ্ক।
শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর:- রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক শনিবার শিলিগুড়ি মহকুমার শিলিগুড়ি মহকুমার রাঙাপানি রাঙাপানির বড় সিয়াভিটা এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে এদিন স্থানীয়রা প্রথমে আলু চাষের জমি ও চা বাগান এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পান। এর পরেই আতঙ্ক ছড়িয়ে […]

