এই মুহূর্তে জেলা

বিজেপিতে যোগ দেওয়ার পরই হাওড়ায় রথীনের বাড়ির সামনে পোস্টার ।

হাওড়া , ৩১ জানুয়ারি:- শনিবারই হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিশেষ বিমানে। সেখানে অমিত শাহের বাড়িতে গিয়ে দেখাও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অন্যান্য দলত্যাগী নেতারা। পদ্মদলে যোগ দেন তাঁরা। এদিকে, এরপরই আজ রবিবার সকালে হাওড়ায় রথীন চক্রবর্তীর বাড়ির সামনে দেখা যায় কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে। হাওড়া নাগরিক সমাজের নামে […]

এই মুহূর্তে জেলা

দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই কী বাল্মিকী হয়ে গেল ! দলত‍্যাগীদের আক্রমণ ফিরহাদের।

হাওড়া , ৩১ জানুয়ারি:- দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই বাল্মিকী হয়ে গেল। বাল্মিকী সকলে হতে পারেনা। মানুষ যাকেই দেখবে সাধু, সে আসলে সাধু নয়। দলত‍্যাগীদের উদ্দেশ্যে আক্রমণ ফিরহাদের। তিনি আরও বলেন, এতদিন ধরে তারা সরকারে থাকলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন। অথচ এক বছর দু’বছর আগে কিছু মনে হলো না। ঠিক […]

এই মুহূর্তে জেলা

ডুমুরজলায় আজ বিজেপির ঐতিহাসিক সভা , চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

হাওড়া , ৩১ জানুয়ারি:- ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের উদ্যোগে, আজ হাওড়ার ডুমুরজলা ময়দানে এক জনসভা ও যোগদান মেলার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা হিসেবে ওই সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দলের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ওই সভায়। বেলা ১১টার পর সভা শুরু হওয়ার কথা। সভার শেষ […]

এই মুহূর্তে জেলা

অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া , ৩১ জানুয়ারি:- হাওড়ায় অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে হোর্ডিং ছেঁড়ার ঘটনা নজরে আসে। হাওড়ার ২৫ নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোড়ের উপর পার্বতী সিনেমার উল্টোদিকের রাস্তায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূল […]

এই মুহূর্তে দেশ

রাজীব-প্রবীররা আজ থেকে পদ্মাসনে।

সোজাসাপটা ডেস্ক ,৩০ জানুয়ারি:- বহু নাটকের পর অমিত শাহর বাসভবনে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলেন রাজীব বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশাখী ডালমিয়া, রোথিন চক্রবর্তীরা। দল ছেড়ে প্রথম জেহাদ ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারি। অমিত শাহই যোগদান করালেন রাজীবদের। কলকাতা ছাড়ার আগেই রাজীব ববলে গেছিলেন যে সৃষ্টছার বজায় রেখেই মানুষের সাথে কাজ করতে চান। এদিন ও […]

এই মুহূর্তে জেলা

মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবসে গান্ধী ঘাটে রাজ্যপাল।

ব্যারাকপুর , ৩০ জানুয়ারি:- শনিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল স্বস্ত্রীক শ্রী জাগদীপ ধনকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু,পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়,ব্যারাকপুরের নগরপাল শ্রী মনোজ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সস্ত্রীক রাজ্যপাল গান্ধী […]

এই মুহূর্তে জেলা

২০২১ এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে , মায়ের ইজ্জত বাঁচানোর ভোট , হাওড়ায় বললেন ত্বহা সিদ্দিকী।

হাওড়া , ৩০ জানুয়ারি:- “ভারত স্বাধীন হওয়ার পর থেকে যত ভোট হয়েছে তা হয়েছে উন্নয়নের নিরিখে ভোট। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল বলেছে আমরাই উন্নয়ন করেছি। মানুষ যাকে মনে করে করেছে ভোট দিয়েছে। কিন্তু, এবার ২০২১এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার […]

এই মুহূর্তে কলকাতা

আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতা , ৩০ জানুয়ারি:- দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর। যার ফলে খানিকটা মুষড়ে পরেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। কিন্তু খবর আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর মূলত সরকারি হলেও দু-একটি রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে দেখা যেতে পারে বলে […]

এই মুহূর্তে কলকাতা

দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল।

কলকাতা , ৩০ জানুয়ারি:- কলকাতা শহরকে দূষণহীন শক্তি ও পরিবেশবান্ধব জ্বালানি জোগান দেওয়ার পাশাপাশি শহরে যানবাহনজনিত দূষণ কমাতে পাইপ লাইনে গ্যাস সরবরাহের নতুন প্রকল্প চালু হল। এই গ্যাস সরবরাহ করবে সরকারী গ্যাস সংস্থা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড- গেইল। বহুজাতিক এসার অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড এর সঙ্গে হাত মিলিয়ে পাইপ লাইন গ্যাস […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়লো নবগ্রাম।

হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে […]